ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়ার বুরায়ী বা খারাবী (৬৮)
, ১৯ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ আশির, ১৩৯২ শামসী সন , ২০ মার্চ, ২০২৫ খ্রি:, ৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
এজন্য মহান আল্লাহ পাক এবং মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বার বারই তাকীদ করেছেন এবং বলে দিয়েছেন-
لَمْ يَبْقَ مِنَ الدُّنْيَا إِلاَّ بَلاَءٌ وَفِتْنَةٌ
একমাত্র বালা-মুছিবত, ফিৎনা-ফাসাদ, আযাব-গযব ছাড়া দুনিয়ায় কিছু বাকী নেই। শুধু দুনিয়ার মধ্যে এটাই রয়েছে। আযাব হবে, গযব হবে, ফিৎনা হবে, ফাসাদ হবে, এই থাকবে আর কিছুই নেই, দুনিয়া বলতে সেটাই বুঝানো হয়েছে।
কাজেই প্রত্যেকেরই সে বিষয়ে সর্তক থাকা উচিত। দুনিয়ার মোহ থেকে সরে থাকার জন্য, দুনিয়ার মুহব্বত থেকে সরে থাকার জন্য প্রত্যেকেরই কোশেশ করা উচিত।
এ জন্যই মহান আল্লাহ পাক তিনি বলেছেন-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلَادِكُمْ عَدُوًّا لَكُمْ فَاحْذَرُوهُمْ وَإِنْ تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
হে ঈমানদারগণ! নিশ্চয়ই তোমাদের কতক স্ত্রী এবং সন্তান তারা তোমাদের জন্য শত্রু স্বরূপ। সুতরাং তোমরা তাদের ব্যাপারে সতর্ক থাক আর যদি তোমরা মার্জনা করো, উপেক্ষা করো এবং ক্ষমা করো, তবে মহান আল্লাহ পাক তিনি ক্ষমাশীল, দয়ালু। (পবিত্র সূরা আত তাগাবুন : আয়াত শরীফ ১৪)
মহান আল্লাহ পাক তিনি বলেন জেনে রাখ-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلَادِكُمْ عَدُوًّا لَكُمْ
হে ঈমানদারগণ! নিশ্চয়ই তোমাদের কোন কোন স্ত্রী, তোমাদের কোন কোন সন্তান-সন্ততি যারা রয়েছে, তোমাদের জন্য তারা শত্রুস্বরূপ। তোমরা فَاحْذَرُوهُمْতাদের থেকে সতর্ক থাক। তারা তোমাদের শত্রু। কেমন শত্রু? যে প্রকাশ্যে শত্রুতা করে, সে কি ছুরি, দা, বটি নিয়ে আসে সামনে? না হাক্বীক্বত সেটা না। ওটা আসতেও পারে, আবার নাও আসতে পারে। এমন শত্রুও থাকতে পারে আল-আওলাদের মধ্যে, স্ত্রীদের মধ্যে। তবে এখানে অর্থ শুধু এতটুকুই নয়।
মহান আল্লাহ পাক তিনি বলেন, তোমাদের স্ত্রীদের মধ্য থেকে কেউ কেউ, তোমাদের সন্তানদের মধ্য থেকে কেউ কেউ তোমাদের শত্রু রয়েছে। তোমরা সতর্ক থাক তাদের প্রতি। সেটা কোন দিক থেকে যেমন দা, বটি, কুড়াল নিয়ে আসতে পারে, আরো কিছু আনতে পারে। সেই বন্দুক, পিস্তল আনতে পারে। আর হাক্বীক্বত হচ্ছে- এখানে যেটা মূল বিষয়, সেটা হচ্ছে- দুনিয়ার মোহ।
তোমাদেরকে তারা তোমাদের অজান্তেই দুনিয়ার মোহের মধ্যেই মোহগ্রস্ত করে দিবে। তোমরা বুঝতে পারবে না তাদের ওয়াসওয়াসা। তাদের মুহব্বতের কারণে তোমরা দুনিয়ার মুহব্বতে গরক্ব হয়ে যাবে, ইহাই তোমার শত্রুতার কারণ। অর্থাৎ তারা তোমাদেরকে সেই দুনিয়ার মুহব্বতে মোহগ্রস্ত করে, গায়রুল্লাহ’র মুহব্বতে মোহগ্রস্ত করে মহান আল্লাহ পাক থেকে গাফিল করে দিবে। তারা তোমার বন্ধুর কাজ করলো না। বরং তোমার শত্রুর কাজ করলো।
فَاحْذَرُوهُمْ তাদের থেকে তোমরা সতর্ক থাক। তাদের থেকে তোমরা সতর্ক থাক। তাদেরকে চশমে পুশি করো, তাদেরকে ক্ষমা করো। মহান আল্লাহ পাক তোমাদের দান-খয়রাত অর্থাৎ তোমাদেরকে যে দয়া করবেন, রহমত করবেন। তবে সতর্ক থাকতে হবে প্রত্যেক ব্যক্তিকেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৭ম পর্ব)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হযরত আবদুল্লাহ ইবনে আব্দে নহম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৩)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হক্কানী-রব্বানী আলিম তথা ওলীআল্লাহ উনাদের সাথে তায়াল্লুক বা সম্পর্ক রাখা পরকালে নাযাত লাভের অন্যতম উছীলা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক উনার যিকির-ফিকিরে থাকা লাখ-লাখ তখতে সুলায়মানী থেকে উত্তম
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৩)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (২)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৫ম পর্ব)
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












