ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়ার বুরায়ী বা খারাবী (৩৯)
, ১৮ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৪ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
এ জন্যই মহান আল্লাহ পাক তিনি বলেছেন-
أَنُلْزِمُكُمُوهَا وَأَنْتُمْ لَهَا كَارِهُونَ
মহান আল্লাহ পাক তিনি বলেন যে, “দেখ- আমি কি তোমাদেরকে আমার নিয়ামত চাপিয়ে দিব, আর তোমরা অস্বীকার করবে?”
এটা কখনো হতে পারেনা, আমি নিয়ামত জবরদস্তি দিব, সেটা হতে পারেনা। তোমরা চাবে না, আমি দিয়ে দিব, তোমরা আমার নিয়ামতকে ফেলে দিবে। আমি দিয়ে দিব, তোমরা সেটা নিয়ে যাবে অর্থাৎ সেটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, অবহেলা করবে, তা হতে পারে না। চাইতে হবে, চাওয়ার পরে আমি দিব। অতএব, চাইতে হবে যে, মহান আল্লাহ পাক, অন্তর থেকে দুনিয়ার মুহব্বত দূর করে দিন। মহান আল্লাহ পাক, আপনার মুহব্বত ও আপনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত পয়দা করে দিন, তাহলেই পাওয়া সম্ভব।
এ জন্যই মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন যে দেখ-
كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ، أَوْ عَابِرُ سَبِيلٍ
তোমরা বসবাস করো যেমন মুসাফির বসবাস করে। শুধু মুসাফিরই নয়, أَوْ عَابِرُ سَبِيلٍ চলন্ত মুসাফির হিসেবে তুমি দুনিয়াতে বসবাস করো। শুধু মুসাফিরই নয়, একটা চলন্ত মুসাফির সে কখনো ঘর-বাড়ী তৈরী করেনা, রাস্তা-ঘাট এবং কোন ঘর-বাড়ীতে সে উঠেওনা। সে চলার মধ্যেই যতটুকু সম্ভব বিশ্রাম নিয়ে আবার সে চলতেই থাকে পর্যায়ক্রমে।
কাজেই তোমরা চলন্ত মুসাফির হয়ে যাও, দুনিয়ার মধ্যে এমন হও যে, চলন্ত মুসাফির। চলন্ত মুসাফির দুনিয়ার মুহব্বতে গরক হয় না।
এ জন্যই মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন যে-
الدُّنْيَا دَارُ مَنْ لَا دَارَ لَهُ، وَلَهَا يَجْمَعُ مَنْ لَا عَقْلَ لَهُ
“দুনিয়াতো ঐ ব্যক্তির ঘর, যার হাক্বীক্বত পরকালে কোন ঘর নেই। ”
وَلَهَا يَجْمَعُ مَنْ لَا عَقْلَ لَهُ
আর দুনিয়াতে ঐ ব্যক্তিই সম্পদ সঞ্চয় করে, হাক্বীক্বত যার কোন আক্বল নেই।
অর্থাৎ দুনিয়া ঐ ব্যক্তির ঘর, যার পরকালে কোন ঘর নেই, আর দুনিয়ায় ঐ ব্যক্তিই সম্পদ সঞ্চয় করে, হাক্বীক্বত দুনিয়ার সম্পদ সঞ্চয় করে ঐ ব্যক্তিই, যার আক্বল নেই।
এখানে উল্লেখ্য যে, মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে দেখ, “যার আক্বল নেই, সে দুনিয়ার সম্পদ সঞ্চয় করে। ”
এখন যদি সত্যিই আমরা এই পবিত্র হাদীছ শরীফখানা সরাসরি গ্রহণ করি, যদি কেউ সম্পদ সঞ্চয় না করে, তাহলে যাকাত কে দিবে, হজ্ব কি করে করবে, মসজিদ-মাদ্রাসাতে সাহায্য করবে কি করে?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)