ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (৫৯)
, ০৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ সাদিস, ১৩৯২ শামসী সন , ০৭ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২২ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
ঠিক একইভাবে এরা ছবি তুলতেছে। ছবি তোলার জন্য বাধ্য করতেছে, সেটাও লা’নতের কারণ। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে রয়েছে, যে ঘরে ছবি থাকে, কুকুর থাকে, মূর্তি থাকে সেখানে মহান আল্লাহ পাক উনার রহমতের ফেরেশতা প্রবেশ করেন না।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ الْمُصَوِّرُونَ
নিশ্চয়ই ক্বিয়ামতের দিন কঠিন শাস্তি হবে ঐ ব্যক্তির যে ছবি তোলে, আঁকে।
কাজেই এখন দেখা যাচ্ছে, সেই বণী ইসরাঈলের মত উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মধ্যে যারা আলিম, ছুফী, দরবেশ দাবি করে থাকে তারা একই অবস্থায় উপনীত হয়েছে। এখনতো আযাব গযব ছাড়া আর কিছু আশা করা যেতে পারে না। যার কারণে দেখা যাচ্ছে, সারা পৃথিবীতে বন্যা, তুফান, মারামারি, কাটাকাটি, ফিতনা-ফাসাদ, আযাব-গযব নানা দিক থেকে মানুষদেরকে গ্রেফতার করেছে। এই আযাব গযব এসেছে এবং আসবে যখন আলিম, ছূফী, দরবেশ যারা তারা বিভ্রান্ত হয়ে যাবে।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে রয়েছে-
عَنْ حَضْرَتْ زِيَادِ بْنِ لَبِيدٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ: ذَكَرَ النَّبِيُّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ شَيْئًا، فَقَالَ: ذَاكَ عِنْدَ أَوَانِ ذَهَابِ الْعِلْمِ ، قُلْتُ : يَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَيْفَ يَذْهَبُ الْعِلْمُ، وَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ، وَنُقْرِئُهُ أَبْنَاءَنَا ، وَيُقْرِئُهُ أَبْنَاؤُنَا أَبْنَاءَهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ؟ قَالَ: ثَكِلَتْكَ أُمُّكَ زِيَادُ إِنْ كُنْتُ لأَرَاكَ مِنْ أَفْقَهِ رَجُلٍ بِالْمَدِينَةِ أَوَلَيْسَ هَذِهِ الْيَهُودُ وَالنَّصَارَى يَقْرَؤُونَ التَّوْرَاةَ وَالإِنْجِيلَ لاَ يَعْمَلُونَ بِشَيْءٍ مِمَّا فِيهِمَا
“হযরত যিয়াদ বিন লাবীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, একদিন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন দেখ, যখন ইলিম ছলব হয়ে যাবে, আমল উঠে যাবে। যখন ইলিম ছলব হয়ে যাবে, তখন যমীনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। আযাব গযব নাযিল হতে থাকবে পর্যায়ক্রমে। মানুষের অশান্তি বৃদ্ধি পাবে। সবদিক থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হতে থাকবে পর্যায়ক্রমে। যখন মানুষ ইলিম চর্চা ছেড়ে দিবে, আমল ছেড়ে দিবে। মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন ইরশাদ মুবারক করলেন এ কথা, তখন হযরত যিয়াদ বিন লাবীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সমঝদার লোক ছিলেন, ফক্বীহ ছিলেন তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! وَكَيْفَ يَذْهَبُ الْعِلْمُ،
ইলিম কি করে ছলব হয়ে যাবে, আমল কিভাবে বরবাদ হয়ে যাবে-
وَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ، وَنُقْرِئُهُ أَبْنَاءَنَا ، وَيُقْرِئُهُ أَبْنَاؤُنَا أَبْنَاءَهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ؟
আমরা পবিত্র কুরআন শরীফ পড়ে থাকি, পবিত্র হাদীছ শরীফ শিক্ষা করতেছি। আমরা আমাদের আল আওলাদদের শিক্ষা দিবো, তারা তাদের আল আওলাদদের শিক্ষা দিবে, তারা আবার তাদের আল আওলাদদের শিক্ষা দিবে। পর্যায়ক্রমে ক্বিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে। তাহলে কি করে ইলিম ছলব হয়ে যাবে? আমল নষ্ট হয়ে যাবে? তিনি যখন এ কথা বললেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












