ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (২৫)
, ০৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৩ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا، مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ وَلَا نَصِيفَهُ.
হুযূর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, তোমরা পরবর্তী যারা উম্মত রয়েছ, তারা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো তাহলে মহান আল্লাহ পাক উনার হাবীবের যাঁরা ছাহাবী উনারা যে এক মুদ বা অর্ধ মুদ। এক মুদ কাকে বলে? চৌদ্দ ছটাক। অর্ধ মুদ সাত ছটাক। একসের থেকে কম। এ এক সের বা আধা সের। এক মুদ বা আধা মুদ চৌদ্দ ছটাক বা সাত ছটাক গম উনারা যে দান করেছেন, সেই গম দান করে উনারা যে ফযীলত অর্জন করেছেন, এখন এক সের গমের দাম যদি চৌদ্দ টাকা হয়; চৌদ্দ টাকা বা সাত টাকা দান করে উনারা যে ফযীলত হাছিল করেছেন, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ সেই উহুদ পাহাড় যত বড় পাহাড় এত স্বর্ণ মহান আল্লাহ পাক উনার যমীনে কোথাও পাওয়া মুশকিল হবে। সেই পাহাড় পরিমাণ স্বর্ণও যদি তোমরা দান করো তাহলেও সেই পরিমাণ নেকী তোমরা হাছিল করতে পারবে না।
তাহলে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের কত বড় মর্যাদা-ফযীলত রয়েছে। উনারা হাদীছ শরীফ লিপিবদ্ধ করেছেন। উনারা বর্ণনা করেছেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে, একাধিক ঈদ রয়েছে। এখন যদি কেউ একাধিক ঈদ না মানে সে যাঁরা ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, উনাদেরকে সে অস্বীকার করলো। এটা কাট্টা কুফরী হয়ে যাবে।
আরো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন,
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا رَأَيْتُمُ الَّذِينَ يَسُبُّونَ أَصْحَابِي، فَقُولُوا: لَعْنَةُ اللَّهِ عَلَى شَرِّكُمْ.
হুযূর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে, দেখ, তোমরা যদি কখনও দেখ কোন ব্যক্তিকে, যে ব্যক্তি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের বিরুদ্ধে কোন কথা বলে, খারাপ কথা বলে, অশ্লীল কথা বলে, উনাদের সমালোচনা করে তাহলে স্পষ্ট বলে দিও, তোমার এই বদ কাজের জন্য মহান আল্লাহ পাক উনার লা’নত তোমার উপর। মহান আল্লাহ পাক উনার লা’নত তোমার উপর এই বদ কাজের জন্য। তোমরা সেটা বলে দিও। কত শক্ত কথা বলা হয়েছে।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, তোমাদের উপর লা’নত হবে’ এই কথাতো ফিরতে পারে না। আসমান-যমীন উল্টিয়ে যেতে পারে, সব একাকার হয়ে যেতে পারে, কিন্তু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ যা বলেছেন সেটাই থাকবে।
কাজেই, মহান আল্লাহ পাক উনার হাবীবের যাঁরা ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সম্পর্কে চু-চেরা, ক্বীল-ক্বাল করার অর্থ হচ্ছে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্পর্কে করা। নাউযুবিল্লাহ!
কাজেই, সেটা যারা করবে তাদের প্রতি মহান আল্লাহ পাক উনার যে লা’নত রয়েছে সে লা’নত তাদের উপর বর্ষিত হবে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ বলেছেন, তোমরা বলে দিও তোমাদের প্রতি মহান আল্লাহ পাক উনার লা’নত। অর্থ হচ্ছে, এটা বলতে হবে না। এটা বলা হয়ে গেছে। যারা করবে, তাদের প্রতি মহান আল্লাহ পাক উনার লা’নত পড়ে যাবে, অনন্তকাল ধরে পড়তে থাকবে। অনন্তকাল ধরে পড়তেই থাকবে। অতীতে পড়েছে, বর্তমানে পড়ছে, সামনেও পড়তে থাকবে।
কাজেই, ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যে হাদীছ শরীফের দ্বারা একাধিক ঈদ ছাবিত করেছেন; এতে যারা চু-চেরা করবে তাদের প্রতিও লা’নত পড়বে। কারণ, তারা সরাসরি না করলেও ঘুরিয়ে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম সম্পর্কে চু-চেরা, ক্বীল-ক্বাল তারা করে যাচ্ছে। যেটা কাট্টা কুফরী।
আরেক হাদীছ শরীফে ইরশাদ হয়েছে,
أَصْحَابِي كُلُّهُمْ كَالنُّجُومِ، بِأَيِّهِمُ اقْتَدَيْتُمْ اهْتَدَيْتُمْ
“আমার প্রত্যেক ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম তারকার অনুরূপ। উনাদের যে কাউকে যে কোন লোক অনুসরণ করবে সেই হিদায়েত পেয়ে যাবে।” সুবহানাল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৩)
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৩)
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শান মুবারক উনার খিলাফ যারা বলবে তাদের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












