ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (১৭)
, ১৫ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিতো বলেছেন, “জুমুয়ার দিন ঈদের দিন। আরাফার দিন ঈদের দিন। ইয়াওমুল ইছনাইন (সোমবার) দিন ঈদের দিন।” মুসলমানদের জন্য আরো ঈদ রয়েছে।
এখন যারা বলবে যে, “মুসলমানদের ঈদ নেই”তাহলে দেখা যাচ্ছে, মহান আল্লাহ পাক এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তারা বিরোধিতা করে যাচ্ছে, তাহলে তারা ঈমানদার কোথায়? কি করে তারা ঈমানদার সাব্যস্ত হতে পারে? এরাতো একে মুনাফিক।
দ্বিতীয়ত: তারা কাট্টা কাফির। এদেরকে ইস্তিগ্ফার-তওবা করতে হবে। তওবা করে বদ আক্বীদা, বদ মাযহাব তাদেরকে ছেড়ে দিতে হবে। যার জন্য হাদীছ শরীফে ইরশাদ হয়েছে,
عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ رَحِمَهُ اللَّهُ، مُرْسَلًا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ، لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا: كِتَابَ اللَّهِ وَسُنَّةَ رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
হযরত মালিক বিন আনাছ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,
تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ
আমি তোমাদের জন্য দু’টা আদেশ রেখে যাচ্ছি, দু’টা বিষয় রেখে যাচ্ছে,
لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا:
তোমরা সেই দু’টি জিনিসকে আঁকড়িয়ে থাকলে কস্মিনকালেও গোমরাহ হবে না।”
সেটা কি?
كِتَابَ اللَّهِ وَسُنَّةَ رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
মহান আল্লাহ পাক উনার কিতাব কুরআন শরীফ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাদীছ শরীফ, সুন্নত- যতদিন আঁকড়িয়ে থাকবে গোমরাহ হবে না।”
এখন মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামতো বললেন যে, “আরো ঈদ রয়েছে।”
এখন যারা বলবে, “আর ঈদ নেই।” তাহলে তারা গোমরাহ হয়ে গেছে। গোমরাহ না হলে তারা কি করে মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাদীছ শরীফকে অস্বীকার করতে পারে? এরাতো কাট্টা গোমরাহ দেখা যাচ্ছে। এই গোমরাহ লোকগুলো অন্যান্য মানুষকেও গোমরাহ করার কোশেশ করে যাচ্ছে।
ইবলিস যেহেতু এখনও জীবিত রয়েছে, মারা যায়নি, ইন্তিকাল করেনি। কাজেই, ইবলিসের যারা অনুসারী তারাতো ইবলিসের কাজ করেই যাবে। কাজেই, এরা গোমরাহর অন্তর্ভূক্ত।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, আমার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদেশ-নিষেধ পালন করো। এ দু’টাকে আঁকড়িয়ে থাক। অর্থাৎ কুরআন শরীফ এবং হাদীছ শরীফকে আঁকড়িয়ে থাকলে তোমরা গোমরাহ হবে না কখনই। আর যে ছেড়ে দিবে যে কোন একটাকে, সে অবশ্যই গোমরাহ হবে। এখানে কিন্তু এমন বলা হয়নি। ঠিক আছে একটা রাখলেই চলবে বরং দু’টোকেই রাখতে হবে। একটাকে ছেড়ে দিলেই সে গোমরাহ হয়ে যাবে। একটাকে ছেড়ে দিলেই সে গোমরাহ হয়ে যাবে।
কাজেই, কুরআন শরীফ এবং হাদীছ শরীফকে যথাযথ তা’যীম-তাকরীমের সহিত আমল করতে হবে। পালন করতে হবে। ইত্বায়াত করতে হবে। তাহলে সে ঈমানদার থাকতে পারবে। অন্যথায় সে কাট্টা গোমরাহ ও কাফির হয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১২)
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুহব্বত মুবারক মুসলমানদের জন্য ফরযে আইন
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (১৪ পর্ব)
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক উনার রাস্তায় খরচ করার অপরিসীম ফযীলত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ উনার শরঈ আহকাম (৩)
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












