ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৯)
, ২৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
এখানে কিন্তু শুধু আলিম বলা হয়নি, আহলে যিকির বলা হলো। আহলে যিকির বলতে কাদেরকে বলা হয়, যিনি বা যারা আল্লাহওয়ালা। যিকিরওয়ালা মানে আল্লাহওয়ালা। যিনি মহান আল্লাহ পাক উনার মতে মত হয়েছেন, মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ হয়েছেন, তিনিই হচ্ছেন আহলে যিকির।
তাহলে আহলে যিকিরকে জিজ্ঞেস করো। যারা জানে না, তাদেরকে জিজ্ঞেস করা যাবে না এবং তাদের ফতওয়া দেয়াটাও শুদ্ধ হবে না। তাদের ফতওয়া দেয়াটা কঠিন আযাব এবং গযবের কারণ হয়ে দাঁড়াবে।
কাজেই, মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শরীয়তে দু’টা দিন দিয়েছেন খুশী প্রকাশ করার জন্য। তা দু’ঈদ নামে মাশহুর হয়েছে, সাব্যস্ত হয়েছে।
এখন তাহলে শরীয়তে আরো ঈদ রয়েছে কিনা? সেটা যদি আমরা হাদীছ শরীফের দিকে লক্ষ্য করি, যেটা ‘ছিহাহ্ সিত্তাহ’ বলা হয়ে থাকে আমাদের দেশে- বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসায়ী শরীফ এগুলো ছাড়াও মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহম্মদ আরো বড় বড় মাশহুর এবং ছহীহ হাদীছ শরীফের যে কিতাবগুলো রয়েছে, সেদিকে যদি কেউ লক্ষ্য করে তাহলে সে সমস্ত কিতাবাদীতে সেই হাদীছ শরীফগুলো দেখতে পাবে।
তারমধ্যে একটা হাদীছ শরীফ বর্ণিত রয়েছে, যে হাদীছ শরীফটির বর্ণনাকারী রয়েছেন মূলে দু’জন। একটা মুত্তাসিল সনদে বর্ণিত আর একটা মুরসাল সনদে।
মুরসাল সনদ বলা হয়, “কোন তাবিয়ী যদি মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক উল্লেখ করে বর্ণনা করেন ছাহাবীর নাম বাদ দিয়ে তাহলে সেটাকে মুরসাল বলা হয়।
আর মুত্তাসিল হচ্ছে, কোন ছাহাবী মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনে সরাসরি বর্ণনা করেন সেটা হচ্ছে বিশুদ্ধ বেশী।
‘মুরসাল সনদে’ হযরত উবাইদ বিন সাব্বাক রহমতুল্লাহি আলাইহি যিনি তাবিয়ী তিনি বর্ণনা করেছেন। আর ‘মুত্তাসিল সনদে’ বর্ণিত রয়েছে, হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেছেন,
عَنْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي جُمُعَةٍ مِنَ الْجُمَعِ: يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ، إِنَّ هٰذَا يَوْمٌ جَعَلَهُ اللهُ عِيدًا وَمَنْ كَانَ عِنْدَهُ طِيبٌ فَلَا يَضُرُّهُ أَنْ يَمَسَّ مِنْهُ، فَاغْتَسِلُوا وَعَلَيْكُمْ بِالسِّوَاكِ
ইবনে মাজাহ শরীফ, মুয়াত্তা মালিক শরীফ, মিশকাত শরীফ, মিরকাত শরীফ, আশয়াতুল লুময়াত, লুময়াত, তালীকুছ ছবীহ, ত্বীবী অনেক হাদীছ শরীফের কিতাবে বর্ণিত রয়েছে, হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি মুত্তাসিল সনদে বর্ণনা করেন, হযরত উবাইদ বিন সাব্বাক রহমতুল্লাহি আলাইহি মুরসাল সনদে বর্ণনা করেন, একদিন মহান আল্লাহ পাক উনার হাবীব, আখিরী নবী, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমুয়ার সময় খুৎবাতে বললেন,
فِي جُمُعَةٍ مِّنَ الْجُمَعِ: يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ،
আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমুয়ার দিন খুৎবাতে ঘোষণা দিলেন, হে মুসলমানেরা! তোমরা যেনে রাখ,
إِنَّ هٰذَا يَوْمٌ جَعَلَهُ اللهُ عِيدًا
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুরুষের জন্য কমপক্ষে একমুষ্ঠি পরিমাণ দাড়ি রাখা ফরয
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (১৩ পর্ব)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাফিরদের কপটতা ও দ্বি-চারিতা নিয়ে মহান আল্লাহ পাক উনার সতর্কবার্তা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়তে মদ ও জুয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












