ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (২০৯)
, ১৮ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৪ জুলাই, ২০২৬ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
এই তারিখটা আহলে বাইতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহিম ওয়া সাল্লাম উনাদের ইমাম ইমামুত তাসি’ আলাইহিস সালাম উনার সম্মানিত বিলাদত শরীফ এই তারিখে প্রকাশ করেছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সেদিক থেকে এই তারিখটা সম্মানিত ও ফযীলত প্রাপ্ত। এই বিষয়গুলো পবিত্র হুরমত মুবারক উনার অন্তর্ভূক্ত এটা মানুষ জানে না। এ সমস্ত বিষয় পবিত্র আইয়্যামুল্লাহ শরীফ। যেহেতু এই তারিখটা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে সম্পৃক্ত ও সংযুক্ত। কাজেই এই তারিখটা কিন্তু হুরমত মুবারক উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কাজেই বিষয়টা ফিকির করতে হবে। ফিকির করে সে অনুযায়ি আমল করতে হবে। আমরা যেটা প্রতিদিন বলে থাকি। প্রতিদিন পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল বাদ মাগরিব থেকে শুরু হয়, বা’দ ইশা আমরা আলোচনা করি। সেখানে আমি প্রতিদিন বলে থাকি এ বিষয়গুলি উপলদ্ধি করতে হবে। কিভাবে উপলদ্ধি করবে? সে কোনদিন কোনকিছু উপলদ্ধি করতে পারবে না। অন্তরে গালিজ আছে, গালিজটা দূর করতে হবে। গালিজটা দূর করতে হলে কি করতে হবে, কি বলতে হবে? গালিজ দূর করতে হলে অন্তর ইছলাহ করতে হবে। কিভাবে ইছলাহ করবে? একজন কামিল শায়েখ উনার কাছে বাইয়াত গ্রহণ করবে, ছবক নিবে। বাইয়াত গ্রহণ করে ছবক নিয়ে যিকির-ফিকির করবে। যিকির-ফিকির করার মাধ্যম দিয়ে সে ছোহবত মুবারক ইখতিয়ার করবে। ছোহবত মুবারক ইখতিয়ার করার মাধ্যম দিয়ে সে ফয়েজ-তায়াজ্জুহ হাছিল করবে। নূর মুবারক, হিদায়েত মুবারক হাছিল করবে। যতটুকু বিষয় ফয়েজ হাছিল করবে ততটুকু তার অন্তর ইছলাহ হবে, আক্বীদাহ বিশুদ্ধ হবে, হুসনে যন পয়দা হবে। তখন তার পক্ষে বিষয়গুলি উপলদ্ধি করা সহজ ও সম্ভব হবে। তখন তার পক্ষে হাক্বীক্বী যেটা ফালইয়াফ্রাহূ শরীফ খুশি মুবারক প্রকাশ করা সম্ভব হবে। মানুষ কখন খুশি প্রকাশ করে যখন সে হাক্বীক্বতে খুশি হয়। জোর করে খুশি মুবারক প্রকাশ করা যায় না।
এজন্য বলা হয়, ফুলের কানে কানে কি বলা হলো ফুল হাসে। ফুলটা ফুটে থাকে।
বুলবুল পাখিকে কি বলা হলো, বুলবুল পাখি কান্না-কাটি করে। কেন? কিসের জন্য সে হাসে, কিসের জন্য সে কাঁদে এটাতো মানুষ জানে না। এজন্য আমরা মেছাল দিয়ে থাকি দু’টা পাশাপাশি বাড়ি। এক বাড়িতে ছেলের বিয়ে হচ্ছে আরেক বাড়িতে বাবা মারা গেছে। এখন যে বাড়িতে বাবা মারা গেছে তারা কি হাসি-খুশি প্রকাশ করতে পারবে? পারবে না। আর যে বাড়িতে ছেলের বিয়ে হচ্ছে তারাতো খুশি প্রকাশ করবে, তারাতো কান্না-কাটি করবে না। বিষয়টা ফিকির করতে হবে এখানে। অনেক সুক্ষè বিষয় ফিকিরের বিষয়। যদি মহব্বত না থাকে তাহলে কোনদিন সে ফালইয়াফ্রাহূ, খুশি মুবারক প্রকাশ করতে পারবে না। তাহলে জোর করে করানো হবে। মহব্বত না থাকলে কোনদিন সে করতে পারবে না, এটা রসমী। এ রসমী দিয়ে কোন কাজ হবে না। হাক্বীক্বতে পৌঁছতে হবে। হাক্বীক্বতে পৌঁছতে হলে অন্তরে মহব্বত পয়দা করতে হবে। যখন মহব্বত পয়দা হবে তখন সব সহজ হবে সম্ভব হবে। আর যখন মহব্বত পয়দা হবে না তখন জোর করে করানো যাবে না। আর মহব্বত মুবারকের জন্যেই নিছবত মুবারক স্থাপন করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিক্বাহ বা ফতওয়ার সকল কিতাবেই গান-বাজনা, বাদ্য-যন্ত্র ইত্যাদিকে হারাম ফতওয়া দেয়া হয়েছে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৬)
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত মালিকী মাযহাব উনার প্রতিষ্ঠাতা ও ইমাম- সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (৩)
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গান-বাজনা অকাট্য দলীল দ্বারা সুস্পষ্টভাবে হারাম
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
“আত তাক্বউইমুশ শামসী”একটি নতুন সৌর সন (১)
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা খাওয়া হারাম করা হয়েছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












