ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৪৯)
, ২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
বলা হচ্ছে-
فَأَمَّا الَّذِينَ في قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন, তোমরা শুনে রাখ।
فَأَمَّا الَّذِينَ في قُلُوبِهِمْ زَيْغٌ
নিশ্চয়ই যাদের অন্তরে বক্রতা, কুফরী-শিরকী রয়েছে, নাপাকী রয়েছে, বদ আক্বীদা রয়েছে, বদ মাযহাব যারা। তারা মুশাবিহাগুলি অনুসরণ করে অপব্যাখ্যা করে। নাঊযুবিল্লাহ! মহান আল্লাহ পাক তিনি সরাসরি নিজেই বলেন-
ابْتِغَاءَ الْفِتْنَةِ
ফিতনা তালাশের জন্য, ফিতনা ছড়ানোর জন্য তারা এগুলো করে থাকে। নাঊযুবিল্লাহ! মহান আল্লাহ পাক তিনি সরাসরি বলে দিচ্ছেন-
وَابْتِغَاءَ تَأْوِيلِهٖ
এবং তারা এর অপব্যাখ্যা করে থাকে। নাঊযুবিল্লাহ!
وَمَا يَعْلَمُ تَأْوِيلَهٗ إِلاَّ اللهُ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলতেছেন দেখ-
وَمَا يَعْلَمُ تَأْوِيلَهٗ إِلاَّ اللهُ
এগুলোর তা’বীল, ব্যাখ্যা যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ছাড়া কিন্তু কেউ জানেন না। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ
যারা ইলমে অভিজ্ঞ। মিল্লাদুন্না ইল্মা। ইলমে লাদুন্নীর অধিকারী উনারা বলেন-
يَقُولُونَ آمَنَّا بِهٖ
উনারা বলেন, আমরা এর প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সববিষয় মানুষ জানে না। তাকে যতটুকু জানানো হয়েছে সে ততটুকু জানে।
كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا
সমস্ত ইলিম যিনি রব তায়ালা মহান আল্লাহ পাক উনার তরফ থেকে এসে থাকে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
وَمَا يَذَّكَّرُ إِلاَّ أُولُوا الْأَلْبَابِ
জ্ঞানী ছাড়া কেউ এটা বুঝবে না। বিষয়গুলি যারা জ্ঞানী, মিল্লাদুন্না ইল্মা, ওয়ার রাসিখূনা ফিল ইল্ম্ উনারাই শুধু বুঝবেন, অন্য কেউ এই বিষয়টা বুঝতে পারবে না। যারা অপব্যাখ্যা করে থাকে তারা বুঝবে কোত্থেকে, সে বিষয় তাদের ইলিম-কালাম নেই। এ বিষয়টা কিন্তু খুব কঠিন বিষয়। এখন পবিত্র কুরআন শরীফ নাযিল করা হয়েছে, পবিত্র সূরা শরীফ নাযিল করা হয়েছে, পবিত্র হাদীছ শরীফ বলা হয়েছে কিন্তু কোন্টা কোনটার সাথে সম্পর্ক সেটাতো বুঝতে হবে। সেটাতো মানুষ বুঝে না, যার জন্য সে মনগড়া বলে। সে মনে করে এখানে দোযখ বেহেস্তের কথা বলা হয়েছে, এখানে এটা বলা হয়েছে, না। কেন এটা বলা হলো, পিছনে কি কারণটা রয়ে গেছে। হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের খুছূছিয়াত, বৈশিষ্ট্য, ফযীলত মুবারক সেটা বলা হচ্ছে যে, উনাদের সম্পর্কে প্রথম বলা হয়েছে ইফক্বের বিষয়টা পবিত্র সূরা নূর শরীফে। সেখানে অপবাদ দিলে শাস্তি আশি দোররা। এটা আমভাবে বলা হয়েছে, যে কোন মুসলমানের জন্য। যে কোন মুসলমান মহিলাকে অপবাদ দিলে তার শাস্তি হচ্ছে আশি র্দোরা।
وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ
পবিত্র সূরা শরীফ উনার শুরুতে বলা হয়েছে যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলেছেন, যারা মুসলমান মহিলাদের প্রতি অপবাদ দেয় তাদের জন্য হচ্ছে-
ثَمَانِينَ جَلْدَةً
আশি বেত। এদেরকে আশি বেত দিতে হবে। এটা কিন্তু আম সবার জন্য। আম খাছ যত সতী-সাধ্বী মহিলা, নেককার তাদেরকে অপবাদ দিলে যদি চারজন সাক্ষী না আনতে পারে তাহলে তাদের জন্য-
لَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاء
চারজন সাক্ষী না আনতে পারলে তার শাস্তি হবে আশি দোররা। এটা সকলের জন্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












