ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৪৭)
, ২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
তোমরা জেনে রাখ, সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত যেহেতু আখিরী নবী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শেষ নবী এবং শেষ রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যত নবী এসেছিলেন সমস্ত নবী- রসূল আলাইহিমুস সালাম উনাদের যারা আহলিয়া ছিলেন উনারা ঈমানদার ছিলেন তবে দু’জন ব্যতীত। সেটাই বলা হচ্ছে-
كَانَتَا تَحْتَ عَبْدَيْنِ
দু’জন আমার বান্দার অধীন ছিলো তারা।
مِنْ عِبَادِنَا صَالِحَيْنِ
দু’জন নেককার বান্দা, দু’জন নবী এবং রসূল আলাইহিমাস সালাম।
فَخَانَتَاهُمَا
এরা আমানতের খিয়ানত করেছে।
فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللهِ شَيْئًا
উনাদের দ্বারা তারা কোন ফায়দা লাভ করতে পারে নাই। তারা জাহান্নামী হয়েছে। নাঊযুল্লিাহ! তাদেরকে বলা হবে-
وَقِيلَ ادْخُلَا النَّارَ مَعَ الدَّاخِلِينَ
বলা হবে, তোমরা জাহান্নামে প্রবেশ করো। জাহান্নামে প্রবেশ করো। নাঊযুবিল্লাহ! কাজেই সমস্ত হযরত নবী- রসূল আলাইহিমুস সালাম উনাদের যারা আহলিয়া আলাইহিন্নাস সালাম ছিলেন সকলেই ঈমানদার এই দু’জন ব্যতীত। এরপর আবার বলতেছেন দেখ-
وَضَرَبَ اللهُ مَثَلاً لِّلَّذِينَ آمَنُوا اِمْرَأَةَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ
এরপর বলে দিচ্ছেন, আর দু’জন মহিলা ছিলেন উনারা একজন কাফিরের সঙ্গি হওয়ার পরও ঈমানদান ছিলেন।
وَضَرَبَ اللهُ مَثَلاً لِّلَّذِينَ آمَنُوا
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ঈমানদারের মিছাল দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন।
اِمْرَأَةَ فِرْعَوْنَ
ফিরআউনের আহলিয়া। হযরত আছিয়া আলাইহাস সালাম তিনি।
إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتًا فِي الْجَنَّةِ
তিনি বললেন, হে বারে ইলাহী! আপনার জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরী করুন, বালাখানা। আমি যেখানে থাকবো। ফিরআউন যখন জুলুম করতেছিল সে অবস্থায় তিনি সেই দোয়া করেছিলেন। অনেক বর্ণনা।
ফিরআউন অনেক জুলুম করেছে। যখন জুলুমের শেষ প্রান্তে তিনি পৌঁছেছেন, যে জুলুমগুলো বরদাশ্ত্ করা সম্ভব ছিলো না, অত্যন্ত কঠিন মনে হচ্ছিল। সে অবস্থায় তিনি এ দোয়া করেছিলেন।
إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتًا فِي الْجَنَّةِ
তিনি বললেন, আয় মহান রব তায়ালা! আপনার জান্নাতে আমার জন্য একটা বালাখানা তৈরী করুন!
وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ
এবং ফিরআউন থেকে এবং তার আমল থেকে আমাকে নাজাত দান করুন।
وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ
এবং এই জালিম ক্বওম থেকে আমাকে নাজাত দান করুন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যেহেতু এটা স্বাভাবিক, মানুষ হায়াতে থাকলে তাকে জুলুম করলে কষ্ট হয়। এখন তিনি বিছালী শান প্রকাশ করলে সেই কষ্ট থেকে মুক্তি লাভ করবেন, সরাসরি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সেটাই হলো কঠিন জুলুম করার পূর্বে তিনি জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১০)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারবালার ঘটনার জন্য মালউন ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (২)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৭ম পর্ব)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিনটি আক্বীদাহ বিশুদ্ধ করা আবশ্যক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)