ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১২০)
, ২৮ মার্চ, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
যেটা আমি বলেছিলাম, সুলত্বানুল আরিফীন হযরত খাজা গরীব নেওয়াজ হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? সুলত্বান মাহমূদকে। গজনীর সুলত্বান মাহমূদ অনেক বড় বুযূর্গ, আল্লাহওয়ালা। উনাকে স্বপ্নে দেখলেন, দেখে জিজ্ঞাসা করলেন, হে সুলত্বান মাহমূদ! তোমার অবস্থা কি? তিনি বললেন যে, আমাকে মহান আল্লাহ পাক তিনি নাজাত দিয়েছেন। অনেক কারণে, তারমধ্যে একটা বিশেষ কারণ রয়েছে, সেটা কি? কি বিশেষ কারণ? আমি একবার সফরে ছিলাম একটা শহরে। ছোট একটা শহর সেখানে আমাকে এক জায়গায় থাকতে দেয়া হলো। যিনি সুলত্বান উনার তা’যীম-তাকরীম ঐ রকমই দেয়া হয়েছে। কিন্তু দেয়া হয়েছে যারা দিয়েছে তারা হয়ত খেয়াল করেনি। বিছানাপত্র সবই ঠিক আছে, কামরা সব ঠিক আছে কিন্তু বিছানার মধ্যে একটা পবিত্র কুরআন শরীফ উনার একখানা পৃষ্ঠা মুবারক। যে বিছানায় আমাকে থাকতে দেয়া হয়েছে, সে বিছানার উপরে পবিত্র কুরআন শরীফ উনার একটা পৃষ্ঠা মুবারক ঠিক মধ্যখানে। এখন পবিত্র কুরআন শরীফ উনার পৃষ্ঠা মুবারক বিছানার উপরে এখন আমি চিন্তা করলাম, ব্যাপারটা কি। আমি কি পবিত্র কুরআন শরীফ উনার পৃষ্ঠা মুবারক সরিয়ে এখানে শুয়ে থাকবো, না আমি বসে থাকবো। এই পবিত্র কুরআন শরীফ উনার পৃষ্ঠা সরালে কি আদব হবে, না বেয়াদবী হবে। পবিত্র কুরআন শরীফ উনাকে সম্মান করা কি উচিত হবে, না কি করতে হবে। আমি অনেক চিন্তা করতে লাগলাম। যে পবিত্র কালামুল্লাহ শরীফতো সরানো ঠিক হবে না। কাগজ মুবারক এখানে থাকুক আমি এখানে বসে থাকি। এভাবে সারা রাত্র অতিবাহিত করলাম। আমি আর রাত্রে ঘুমালাম না, শুইলাম না সেই পৃষ্ঠাটা ঐখানেই থাকলো। আমার ইন্তেকালের পর যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন, হে সুলত্বান মাহমূদ! তোমাকে আমি অনেক কারণে ক্ষমা করেছি তারমধ্যে একটা কারণ হচ্ছে তুমি আমার পবিত্র কালামুল্লাহ শরীফ উনাকে অনেক সম্মান করেছ। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এই যে বিষয়টা এটা সোজা বিষয় না, খুব ফিকিরের বিষয়।
কাজেই পবিত্র কালামুল্লাহ শরীফ উনার তা’যীম-তাকরীম, সম্মানটা ঠিক রাখতে হবে। এজন্য তাফসীর শুধু ভাষা জানলেই করা যায় না। যেটা আমরা বলে থাকি-
وَمَكَرُوا وَمَكَرَ اللهُ وَاللهُ خَيْرُ الْمَاكِرِينَ
মকর শব্দের অর্থ, পৃথিবীর এমন কোন অভিধান (লুগাত) নাই আরবী, উর্দূ, ফার্সী ভাষায় যেখানে মকর শব্দের অর্থ প্রতারণা লেখা হয় নাই। কেউ দেখাতে পারবে না। মকর শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা, ধোঁকা দেয়া। অথচ যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন-
وَمَكَرُوا وَمَكَرَ اللهُ وَاللهُ خَيْرُ الْمَاكِرِينَ
তাহলে কি অর্থ হবে
وَمَكَرُوا
তারা প্রতারণা করলো, ধোঁকা দিল।
وَمَكَرَ اللهُ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মকর করলেন।
وَاللهُ خَيْرُ الْمَاكِرِينَ
তিনি উত্তম মকরকারী। তাহলে অর্থটা কি? তিনি কি ধোঁকা দিয়েছেন? নাউযুবিল্লাহ! মহান আল্লাহ পাক তিনি হিকমত করলেন, তিনি উত্তম হিকমতওয়ালা। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! শব্দ থাকলেই অর্থ করা যাবে না। যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি, একটা লোক তার ছেলেকে বলে বাবা, তার বাবাকেও বলে বাবা। দুই বাবাতো এক না। কাজেই পবিত্র কুরআন শরীফ বুঝতে অনেক কিছু বুঝার বিষয় রয়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)