ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১০৬)
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ আশির, ১৩৯৩ শামসী সন , ০৭ মার্চ, ২০২৬ খ্রি:, ২২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনিতো নিজেই ছানা-ছিফত মুবারক করতেছেন।
পবিত্র আয়াত শরীফ নাযিলতো করে দেয়া হলো-
إِنَّ اللهَ وَمَلَائِكَتَهٗ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ اٰمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا. (صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ)
(যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি স্পষ্ট বলে দিচ্ছেন। জেনে রাখ,) নিশ্চয়ই যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি এবং উনার সম্মানিত সমস্ত হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা উনার প্রতি ছলাত মুবারক পেশ করে যাচ্ছেন অনন্তকাল ধরে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এখন তোমাদের জন্য এটা ফরযে আইন। তোমরাও ছলাত এবং সালাম পেশ করো অত্যন্ত আদবের সাথে, মহব্বতের সাথে, শরাফতের সাথে, ইখলাছের সাথে। তোমরা ছলাত এবং সালাম পেশ করার মতো পোশ করো। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! শুধু এতোটুকু না। আরো বলে দিচ্ছেন, এটাতো যিনি মালিক যিনি খ¦লিক যিনি রব স্বয়ং মহান আল্লাহ পাক তিনি নিজে এবং সমস্ত হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা, এরপরে কারা? হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের মাক্বাম এরপরে। যে উনাদের কি বলা হয়েছে, উনাদের শানেতো একই কথা বলা হয়েছে। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলেন-
وَإِذْ أَخَذَ اللهُ مِيثَاقَ النَّبِيِّيْنَ لَمَا اٰتَيْتُكُمْ مِّنْ كِتَابٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَاءكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهٖ وَلَتَنْصُرُنَّهٗ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلٰى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَاْ مَعَكُمْ مِّنَ الشَّاهِدِينَ. فَمَن تَوَلّٰى بَعْدَ ذٰلِكَ فَأُولٰئِكَ هُمُ الْفَاسِقُونَ.
এখানে বলে দেয়া হচ্ছে, কত সম্মান উনার। যিনি মালিক যিনি খ¦লিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি যেমন নিজেই ছলাত মুবারক পেশ করে যাচ্ছেন, সমস্ত হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের জন্য ফরযে আইন করে দিয়েছেন, সমস্ত সৃষ্টির জন্য ফরযে আইন এ ছলাত পেশ করা। এমনকি সমস্ত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে যখন পাঠানো হয়েছে তখন বলে দিলেন, সেই রোজ আজলের সময়।
وَإِذْ أَخَذَ اللهُ مِيثَاقَ النَّبِيِّيْنَ لَمَا اٰتَيْتُكُمْ مِّنْ كِتَابٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَاءكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ
তিনি ওয়াদা নিলেন, হে হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম! আপনারা জেনে রাখুন, সৃষ্টির শ্রেষ্ঠ আপনারা। উম্মতের জন্য আপনারা রাহবার হবেন। সমস্ত নবী-রসূল আলাইহিমুস সালাম! আপনারা ওয়াদা করুন। কি ওয়াদা করবেন? কিতাব দেয়া হবে, হিকমত দেয়া হবে, নুবুওওয়াত-রিসালত দেয়া হবে, আপনাদের পরবর্তী সময় আমার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যমীনে তাশরীফ মুবারক নিবেন। কেন? আপনাদেরকে সত্য প্রতিপাদন করার জন্য, আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন সেটাই প্রমাণ করার জন্য তিনি তাশরীফ মুবারক নিবেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
لَتُؤْمِنُنَّ بِهٖ وَلَتَنْصُرُنَّهٗ
অবশ্যই আপনাদেরকে উনার প্রতি ঈমান আনতে হবে। আপনারা উনার প্রতি ঈমান এনেছেন। অর্থাৎ উনার উপর ঈমান আনবেন এবং সাহায্য-সহযোগিতা ও খিদমত মুবারক করবেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلٰى ذَلِكُمْ إِصْرِي
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলতেছেন, হে হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম! আপনারা আমার এটা কি স্বীকার করে নিলেন? আপনারা কি এ শর্ত মেনে নিলেন? যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেই হয়ে যেতো। তিনি বলতেছেন, তিনি নুবুওওয়াত রিসালত যখন দিবেন হে সমস্ত নবী, সমস্ত রসূল আলাইহিমুস সালাম! আপনারা জেনে রাখুন, আপনাদের পর আমার মহাসম্মানিত মহাপবিত্র যিনি হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্যই সব সৃষ্টি করা হয়েছে। তিনি যাবেন আপনাদেরকে সত্য প্রতিপাদন করার জন্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওলীআল্লাহ উনাদের সম্পর্কে বদ আক্বীদা পোষণ এবং উনাদের বিরুদ্ধাচরণের কারণে কঠিন পরিণতি
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মসজিদের মধ্যে উচ্চস্বরে কথা বলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুগন্ধে ভরে উঠলো পুরো মাঠ!
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছহিবে নিসাব প্রত্যেক ব্যক্তির জন্য পবিত্র কুরবানী দেয়া ওয়াজিব (৪)
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












