ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৬৪)
, ০২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
কিন্তু এ পবিত্র আয়াত শরীফ উনার প্রেক্ষিতে মানুষ বলে নানা কারণে নাযিল হয়েছে। তবে মূল নাযিল হয়েছে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান মুবারকে। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
إِنَّمَا يُرِيدُ اللهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করতে চান, সমস্ত নাপাকী দূর করতে চান। অর্থাৎ পবিত্র করার মতো পবিত্র করেই উনাদেরকে তিনি সৃষ্টি মুবারক করেছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এই পবিত্র আয়াত শরীফ মুবারক নাযিল হয়েছে মূল হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের জন্য। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এরপর একই পবিত্র আয়াত শরীফ একাধিক বার নাযিল হয়েছে। মূল নাযিল হয়েছে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান মুবারকে। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করতে চান, সমস্ত নাপাকী দূর করতে চান। অর্থাৎ পবিত্র করার মতো পবিত্র করেই উনাদেরকে তিনি সৃষ্টি মুবারক করেছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
কাজেই এই পবিত্র আয়াত শরীফ কিন্তু উনাদের শান মুবারকেই মূলে নাযিল হয়েছে। এরপরে অন্যান্যদের শান মুবারকেও বলা হয়েছে যে, সমস্ত মহাসম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম। তাহলে উনাদের শান-মান কতটুকু এটা ফিকির করতে হবে। এখন এগুলো মানুষ না বুঝার কারণে এবং আক্বল-সমঝ, বুদ্ধি না থাকার কারণে মানুষ অপব্যাখ্যা করে। নাউযুবিল্লাহ! কাজেই হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা হচ্ছেন উনাদের মতো। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি একক, উনার মহাসম্মানিত হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একক, ঠিক হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারাও একক। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! উনাদের খুছূছিয়াত, বৈশিষ্ট্য মুবারক আরো অনেক পবিত্র আয়াত শরীফ উনাদের মধ্যে আছে। আমরা পর্যায়ক্রমে যদি সম্ভব হয় সামনে আরো আলোচনা করবো, যাতে এগুলি শুনে মানুষ হাক্বীক্বতটা উপলদ্ধি করে আক্বীদাহ শুদ্ধ রাখতে পারে, উনাদের প্রতি হুসনে যন পোষণ করতে পারে। আর উনাদের যে শান-মান, ফাযায়িল-ফযীলত এটাতো একটা কল্পনাতীত বিষয়। এখন মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে মানুষ চু-চেরা কীল-কাল করে সরাসরি ওহী মুবারক নাযিল হওয়ার পরও। নাউযুবিল্লাহ!
وَمَا يَنطِقُ عَنِ الْهَوَى، إِنْ هُوَ إِلاَّ وَحْيٌ يُوحَى
তিনি ওহী মুবারক ছাড়া কোন কথা মুবারক বলেন না, কোন কিছু করেন না, কোন সম্মতি মুবারকও দেন না। এরপরও মানুষ বলে তিনি না-কি নিজ থেকে কাজ করেছেন। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! এটা যদি তারা বলতে পারে, তাহলে তারা বাকিটাও বলতে পারে। নাউযুবিল্লাহ! কাজেই বিষয়গুলো ফিকিরের বিষয়। হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা কিন্তু কখনও নিজ থেকে কোন কাজ করেন নাই। ইলহাম-ইলক্বাতো অবশ্যই, এটা কোন বিষয়ই না। উনারা সরাসরি মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদেশ ও নির্দেশ মুবারক অনুযায়ি সমস্ত আমল মুবারকগুলো করেছেন। আদেশ-নির্দেশ মুবারকও উনারা করেছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এজন্য উনাদের শান মুবারকে বলা হয় উনাদেরকে ইত্ত্বেলা করা হয়েছে। যেমন মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক ‘মুত্ত্বালা’ আলাল গইব’, সমস্ত ইলমে গইব মুবারক উনাকে ইত্ত্বেলা করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












