ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৫১)
, ১৮রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৪ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করতেছেন-
خَالِصَةً لَّكَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ
এটা আপনার জন্য খাছ করা হয়েছে, অন্য কারো জন্য না। এটা আপনার জন্য খাছ। এটা আপনার শান-মান, মর্যাদা। আর অন্য কারো জন্য নয়। এখানে বলা হচ্ছে, প্রত্যেক পুরুষ মু’মিনকে বিয়ে করতে হলে তাকে মহর দিতে হবে, সাক্ষী থাকতে হবে, ওলী থাকতে হবে ইত্যাদি। এছাড়া সে বিয়ে করতে পারবে না। কিন্তু মহাসম্মানিত মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে কোনটাই প্রয়োজন নেই। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
قَدْ عَلِمْنَا
(মু’মিনদের ব্যাপারে) আমিতো জানি, আমিতো হুকুম দিয়েছি।
مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِي أَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ أَيْمَانُهُمْ
মু’মিন পুরুষ যারা তাদের বিবাহের যে হুকুম, নিয়ম সেটা আমি বলে দিয়েছি, সেটা আমার জানা আছে। তাদের যে কতটুকু প্রয়োজন সে অনুযায়ি আমি তাদের ফরয করে দিয়েছি, সে অনুযায়ি হুকুমটা ফরয করে দিয়ে দিয়েছি এবং তাদের অধীনে যারা অর্থাৎ বাঁদী যারা তাদেরও বিষয়টা আমি তাদের জানিয়ে দিয়েছি। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করতেছেন-
لِكَيْلَا يَكُونَ عَلَيْكَ حَرَجٌ
যে আপনার এতে যেন কোন অসুবিধা না হয়। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এখন আপনার অনুসরণ করতে গিয়ে যদি কেউ বলে যে, আপনি মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি বিনা দেনমহরে, বিনা সাক্ষী, বিনা ওলীতে আপনি গ্রহণ করেছেন, কাজেই আমরা কেন পারবো না। নাউযুবিল্লাহ! এটা মু’মিনদের জন্য শোভনীয় না। কাজেই আপনি যাতে এ বিষয় কোন কষ্ট না পান, সেজন্য এটা বলা হচ্ছে। তাদেরটা আলাদা ফায়সালা করে দেয়া হয়েছে। কাজেই আমি আগেই আলাদা করে দিয়েছি।
وَكَانَ اللهُ غَفُورًا رَّحِيمًا
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! (পবিত্র সূরা আহযাব : আয়াত শরীফ- ৫০)
এই যে পবিত্র আয়াত শরীফে বলা হচ্ছে, এখানে কোন মু’মিন মহিলা যদি এসে প্রস্তাব দেয় যে, ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আমাকে আপনার জন্য ওয়াক্ফ করে দিলাম, হাদিয়া মুবারক করলাম, আপনি গ্রহণ করুন। এখন উনার ইচ্ছা। এখানে কিন্তু বলা হচ্ছে, ইচ্ছার মধ্যে দু’টি বিষয় শর্ত দেয়া হয়েছে। এর পরের আয়াত শরীফগুলো আসলে বুঝা যাবে বিষয়গুলি। একটা হচ্ছে হিজরতকারিণী হতে হবে, আরেকটা মু’মিন হতে হবে। এছাড়া মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা হওয়ার যোগ্যতা থাকবে না। যোগ্যতার জন্য এই শর্ত দেয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












