ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
তাক্বওয়া হাছিল করার গুরুত্ব-ফযীলত (২৮)
, ১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
তিনি যখন দেখলেন উনি গোসসা করেছেন সাথে সাথে তিনি তিলাওয়াত করলেন-
وَالْكَاظِمِينَ الْغَيْظَ
‘যারা গোসসাকে হজম করেন’ তিনি গোসসাকে হজম করে ফেললেন। উনার চেহারা মুবারক থেকে গোসসার ভাবটা দূর হয়ে গেল।
দ্বিতীয় সেই বাঁদী তিলাওয়াত করলেন-
وَالْعَافِينَ عَنِ النَّاسِ
যারা মানুষকে ক্ষমা করেন। উনি বললেন, “আমি তোমাকে ক্ষমা করে দিলাম।”
তৃতীয় সেই মহিলা পাঠ করলেন-
وَاللهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
যারা নেককার পরহেযগার মহান আল্লাহ পাক তিনি উনাদেরকে ক্ষমা করেন। হযরত ইমামুর রাবি’ আলাইহিস সালাম তিনি বললেন যে, “আমি তোমাকে আযাদ করে দিলাম যাও।” সুবহানাল্লাহ!
এখন চিন্তা-ফিকির করেন, সূক্ষ্ম জিনিস, ফিকির করে বুঝতে হবে যে, উনারা পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ উনার মেছদাক, নমুনা। উনাদের মধ্যে কতটুকু তাকওয়া, কতটুকু পরহেযগারী। মহান আল্লাহ পাক তিনি যা বলেছেন হুবহু সেটা আমল করেছেন। তার মধ্যে এক চুল কমও না এক চুল বেশীও না।
হযরত উমর ফারূক আলাইহিস সালাম উনার সম্পর্কে বলা হয়েছে-
كَانَ وَقَّافًا عِنْدَ كِتَابِ اللهِ عَزَّ وَجَلَّ عُمَرَ الفَارُوقَ عَلَيْهِ السَّلَامُ
অর্থাৎ আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছে। একমাত্র তার কারণ দিলের মধ্যে সেটা পৌঁছেছে। উনার ওয়াকেয়া যেটা বলা হয়, সেটা হলো হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার সময় উনার একজন সভাসদ ছিলেন, হোর ইবনে কায়েস। একজন বড় আলেম। উনি একবার এসে বললেন, হুযূর! আমার এক চাচা আছে ওয়েল ইবনে হিসান। উনি এসেছেন আপনার সাথে কিছু আলাপ করার জন্য।
উনি বললেন বেশ, এক সময় নিয়ে আসুন। তারপর একবার সময়মত তাকে নিয়ে আসা হলো আলোচনা করার জন্য। ঐ ওয়েল ইবনে হিসান এসে হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনাকে যা তা বলা শুরু করল। যখন যা তা বলা শুরু করল তখন হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি খুব গোস্সা করলেন।
সে বলতে লাগল- হে খলীফাতুল মুসলিমীন, আপনি ইনসাফ করেন না, আমাদের ন্যায্য অধিকার দান করেন না ইত্যাদি ইত্যাদি। তিনি যখন গোস্সা করলেন তখন সাথে সাথে হযরত হোর ইবনে কায়েস পবিত্র কুরআন শরীফ উনার একখানা আয়াত শরীফ তিলাওয়াত করলেন-
خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ
তিনি বললেন যে, মহান আল্লাহ পাক তিনি বলেন, “ক্ষমাকে গ্রহণ করুন, মানুষকে মাপ করুন, সৎকাজে আদেশ দিন এবং যারা মূলতঃ ফাসিক ফুজ্জার, জাহিল তাদের কাছ থেকে আপনারা সরে থাকুন।”
এ পবিত্র আয়াত শরীফ যখন তিলাওয়াত করা হলো সাথে সাথে হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি চুপ হয়ে গেলেন। এবং উনার নামে এই কথাটা ছড়িয়ে গেল-
كَانَ وَقَّافًا عِنْدَ كِتَابِ اللهِ عَزَّ وَجَلَّ عُمَرَ الفَارُوقَ عَلَيْهِ السَّلَامُ
হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার কিতাবের সম্পূর্ণ অনুগত। এজন্য উনারা অনুগত হয়েছেন, উনারা যে পূর্ণ আনুগত্য শিকার করেছেন এবং সম্পূর্ণ পবিত্র কুরআন শরীফ উনার এবং পবিত্র হাদীছ শরীফ উনার নকশা হয়েছেন। মূলতঃ ওটার কি কারণ?
তার একমাত্র কারণ হলো তাকওয়া-পরহেযগারী আর উনাদের দিলের মধ্যে মহান আল্লাহ পাক উনার পূর্ণ আনুগত্য থাকার কারণে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)