ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (৪১)
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ২ জুলাই, ২০২৫ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
কাজেই আমরা মহান আল্লাহ পাক উনার কাছে দোয়া করবো, আরজু করবো; যাতে মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে খালিছ পর্দা করার তাওফীক দান করেন। পর্দার গুরুত্ব, ফযীলত যেহেতু অনেক রয়েছে এবং এটা ফরয করা হয়েছে সেজন্য এ সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ ইলিম অর্জন করা প্রত্যেকের জন্য ফরয। মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফে, একাধিক সূরা শরীফে, একাধিক আয়াত শরীফে এবং আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একাধিক হাদীছ শরীফে এর ফযীলত, মর্যাদা বর্ণনা করেছেন, হুকুম-আহ্কাম উল্লেখ করেছেন।
মহান আল্লাহ পাক তিনি পর্দা সম্পর্কে যতটি আয়াত শরীফ নাযিল করেছেন, তার মধ্যে আমরা দু’টি আয়াত শরীফ সম্পর্কে আলোচনা করেছি। এখন তৃতীয় আয়াত শরীফ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
فَإِنْ لَمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ وَإِنْ قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا هُوَ أَزْكَى لَكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
এ আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا
“হে ঈমানদাররা!
لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ
তোমরা প্রবেশ করো না কারো বাড়ীতে, তোমাদের নিজস্ব ব্যতীত। ’
অর্থাৎ অন্য কারো বাড়ীতে তোমরা প্রবেশ করো না।
حَتَّى تَسْتَأْنِسُوا
যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না পাবে প্রবেশ করার।
وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا
এবং সেই ঘরের যারা অধিবাসী তাদেরকে সালাম না করবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাবে ততক্ষণ পর্যন্ত অন্য কারো ঘরে প্রবেশ করোনা।
ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
এটাই তোমাদের জন্য উত্তম। অবশ্য যদি তোমরা স্মরণ রাখো বা আমল করো। ’
এরপর মহান আল্লাহ পাক তিনি বলতেছেন-
فَإِنْ لَمْ تَجِدُوا فِيهَا أَحَدًا
যদি কারো বাড়ীতে গিয়ে কাউকে তুমি না পাও,
فَلَا تَدْخُلُوهَا
তাহলে সেখানে প্রবেশ করো না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)