ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়ার বুরায়ী বা খারাবী (৬৪)
, ১৬ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ আশির, ১৩৯২ শামসী সন , ১৭ মার্চ, ২০২৫ খ্রি:, ৩০ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
কিন্তু মহান আল্লাহ পাক উনার নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার মু’জিযা ছিল, উনি তা পারতেন। উনি সফর করতে করতে কিছুদূর গেলেন, গিয়ে দেখলেন, একটা লোক মরে পড়ে আছে। উনি উনার লাঠি দিয়ে স্পর্শ করলেন, স্পর্শ করে বললেন- قُمْ بِإِذْنِ اللهِ
সে জিন্দা হয়ে গেল। যখন জিন্দা হয়ে সে উনার সাথে সালাম-কালাম করে বিদায় নিয়ে চলে গেল।
তখন মহান আল্লাহ পাক উনার নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি ঐ লোকটাকে আবার বললেন যে, ঐ মহান আল্লাহ পাক উনার কসম, যে মহান আল্লাহ পাক তিনি এই মুর্দাকে জিন্দা করলেন, তোমার দ্বিতীয় রুটিটা কোথায়? তুমি বলবে কি? সে এবারও অস্বীকার করলো।
এরপর উনি সেখান থেকে কিছুদূর গিয়ে একটা জন্মান্ধকে লাঠি দ্বারা স্পর্শ করলেন। মহান আল্লাহ পাক উনার কুদরতে জন্মান্ধ সুস্থ হয়ে গেল। উনি আবার তাকে কসম দিয়ে বললেন যে, তোমার দ্বিতীয় রুটিটা কোথায়, তুমি কি বলবে? সে অস্বীকার করলো।
মূলত সে বারবারই অস্বীকার করতে থাকলো। এরপর উনি একটা কুষ্ঠ রোগীকে লাঠি দ্বারা স্পর্শ করলেন, সেও সুস্থ হয়ে গেল। আবারো তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে, ঐ মহান আল্লাহ পাক উনার কসম, যে মহান আল্লাহ পাক তিনি ঐ কুষ্ঠ রোগীকে সুস্থ করেছেন, তোমার দ্বিতীয় রুটিটা কোথায়? সে এবারও অস্বীকার করলো।
শেষ পর্যন্ত মহান আল্লাহ পাক উনার নবী সফর করতে করতে অনেক দূর গেলেন। একখানে গিয়ে দেখেন- তিনটা স্বর্ণের ইট পড়ে রয়েছে। এটা দেখে ইহুদী বললো যে, হুযূর! এই স্বর্ণের ইট তিনটা আমরা নিয়ে নেই। আমাদের কাজে লাগবে।
মহান আল্লাহ পাক উনার নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বললেন যে দেখ, আমাদের এগুলোর দরকার নেই। মহান আল্লাহ পাক কুদরতীভাবে আমাদের সব ফায়ছালা করবেন। এগুলি যারা দুনিয়াদার তাদের জন্য, আমাদের দরকার নেই।
এটা বলে মহান আল্লাহ পাক উনার নবী হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম সেখান থেকে সরে চলে গেলেন, অনেক দূর গেলেন। গিয়ে ক্লান্তির কারণে একটি গাছের ছায়ায় উনি আশ্রয় নিলেন। উনার সেই লাঠি মুবারক পাশে রেখে উনি শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন।
উনি যখন ঘুমিয়ে গেলেন, সেই ইহুদী লোকটা করলো কি, সেই দুষ্ট লোকটা কি করলো, সে ঐ লাঠিটা চুরি করে নিয়ে পালায়ে গেল সেখান থেকে।
মহান আল্লাহ পাক উনার নবী হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন সজাগ হলেন, উঠে দেখেন যে, সেই ইহুদীও নেই, লাঠিও নেই। উনি বুঝতে পারলেন যে, ইহুদীই লাঠিটি নিয়ে পালিয়েছে।
এদিকে ইহুদী লোকটা অনেক দূর চলে গেল, সেখানে গিয়ে দেখে এক এলাকায় এক জমিদার, এক নবাব রয়েছে, সে নবাবের অসুস্থতার কথা ঘোষণা করা হচ্ছে- যে ডাক্তার, যে কবিরাজ, যে হেকিম এই নবাবকে সুস্থ করে দিবে, তাকে পাঁচ হাজার দিরহাম দেয়া হবে। তখন সেই ইহুদী গেল লাঠি নিয়ে, সে তো মনে করেছে স্পর্শ করলেই সুস্থ হয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)