ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়ার বুরায়ী বা খারাবী (৫৮)
, ৯ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ আশির, ১৩৯২ শামসী সন , ১০ মার্চ, ২০২৫ খ্রি:, ২৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
সে ঘর থেকে বের হয়ে যাবে, ঠিক তার ঘরের দরজায় একটি তোতা পাখি ছিল, যে পাখিকে সে কথা বলা শিখিয়েছিল। যখন সে সওদাগর বের হয়ে যাবে দরজা দিয়ে তখন সে পাখি বললো- ‘হে সওদাগর! তুমি সকলের কাছ থেকে তাদের নির্দেশ মোতাবেক, চাহিদা মোতাবেক ফর্দ তৈরী করে নিলে। আর আমি তোমার একজন ঘরের অধিবাসী, আমার কাছে তুমি কিছুই বললে না, জিজ্ঞাসাও করলে না, আমার কোন দরকার রয়েছে কিনা? আমি তো তোমারই ঘরের একজন অধিবাসী, আমারও তো কিছু চাহিদা থাকতে পারে। ’
সওদাগর লজ্জিত হয়ে বললো- ‘আমার ভুল হয়েছে, আমার স্মরণ ছিলনা তোমাকে জিজ্ঞাসা করতে। আচ্ছা, তোমার কি দরকার রয়েছে আমাকে বলো। ’
তখন সে বললো যে, ‘আমি তোমাকে কি বলবো, তুমি কি আমার কথা বুঝবে?’ ‘হ্যাঁ’, বলো তুমি। পাখি বললো- ‘তুমি এক কাজ করো, আমার সমজাতীয় কোন পাখি কোথাও যদি দেখ, তাহলে তাদেরকে বলো যে, তোমাদের জাতের একটা পাখি একস্থানে বন্দী হয়ে রয়েছে, সে নাযাত চায়, কি করলে সে নাযাত পাবে। এটা তুমি বলো, দেখ তারা কি জবাব দেয়।
সওদাগর সেটা লিখে নিয়ে চলে গেল। ব্যবসা করে তার কোটি কোটি টাকা লাভ হলো। অনেক মাল-সামানা জাহাজ ভরে বাড়ীর দিকে ফিরতেছে। সেই পাখির কথা সে ভুলে গেল। হঠাৎ রাস্তায় যখন সে এসে পৌঁছলো, সেখানে দেখলো কিছু জঙ্গল, ঝোপ-ঝাড় রয়েছে, গাছপালা রয়েছে। সে হঠাৎ কিছু পাখি দেখে তার স্মরণ হলো তার সেই বাড়ীর পাখির কথা।
সে তো বলেছিল, তার কিছু চাহিদা রয়েছে, তার কিছু প্রশ্ন রয়েছে, সে প্রশ্নের জবাবটা নিয়ে যেতে হবে। যে একটা বন্দী পাখি কি করলে নাযাত পেতে পারে। তাই সে যখন তার সমজাতীয় পাখি দেখলো যে, তারা গাছের ডালে বসে রয়েছে, সওদাগর সেখানে গেল।
গিয়ে সে পাখিদেরকে লক্ষ্য করে বললো- ‘হে পাখির দল, তোমাদের জাতের একটা পাখি আমার বাড়ীতে রয়েছে, সে একটা প্রশ্ন করেছে, তোমাদের থেকে উত্তর চেয়েছে। সে প্রশ্ন হচ্ছে- বন্দী জিন্দেগী থেকে কি করে নাযাত পাওয়া যেতে পারে?
সওদাগর যখন সে পাখিগুলিকে লক্ষ্য করে এ কথাটা বললো, কথা বলা শেষ হওয়ার সাথে সাথে দেখা গেল, সেই ঝাঁক থেকে, সেই দল থেকে একটা পাখি মাটিতে পড়ে ঝাপটাতে ঝাপটাতে মরে গেল। সওদাগর দুঃখ পেল, কষ্ট পেল যে, নিশ্চয় এ পাখিটা হয়তো সে পাখিটার আত্মীয় হবে। যার কারণে তার শোকে সে ইন্তেকাল করেছে।
সওদাগর চলে আসলো, বাড়ীতে এসে সকলেরই মাল-সামানা যথাযথ পৌঁছিয়ে দিল। কিন্তু পাখির কাছে সে আর যায় না। এ জন্যই সে যায় না, মনে করেছে সে পাখিকে বললে, না আবার কোন অসুবিধা হয়ে যায়।
যখন সব মাল-সামানা দেয়া শেষ হয়ে গেল তখন সে ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক পাখির কাছে যখন এসেছে তখন পাখি বললো যে, ‘হে সওদাগর! আমি যে বলেছিলাম আমার সওদা, সেটা কি আনা হয়েছে?’
সওদাগরের বলার ইচ্ছা নেই, তবুও সে বললো, ‘দেখ-আমি তোমাকে কি বলবো দুঃখের কথা, সেটা হচ্ছে- তোমার সমজাতীয় পাখি আমি দেখেছিলাম রাস্তায়। আমি তাদেরকে প্রশ্ন করেছি, তারা জবাবও দিয়েছে। তবে হাক্বীক্বত তাদের কোন জবাব আমি পাইনি। তবে একটা ঘটনা ঘটেছে, যেটা দেখে আমি খুব আঘাত পেয়েছি, ব্যথা পেয়েছি, আমি চলে এসেছি। ’
‘সে কি ঘটনা ঘটেছে, তুমি আমাকে জানাও’- পাখি বললো।
তখন সওদাগর বললো যে, ‘আমি তো তাদেরকে বলেছিলাম যে, হে পাখির দল! তোমাদের সমজাতীয় একটা পাখি, তার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে, বন্দী জিন্দেগী থেকে কি করে নাযাত পাওয়া যেতে পারে?’ যখন আমি এ কথাটা বললাম, বলার সাথে সাথে আমি লক্ষ্য করলাম, সেই ঝাঁক থেকে, দল থেকে একটা পাখি গাছের ডাল হতে মাটিতে পড়ে গেল, পড়ে পাখা ঝাপটাতে ঝাপটাতে পাখিটি মরে গেল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়,
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












