ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (৯২)
, ০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ সাবি’, ১৩৯২ শামসী সন , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
কাজেই উলামায়ে সূ যারা রয়েছে, যারা হারামকে হালাল, হালালকে হারাম করে, এদের পিছনে কখনই নামায শুদ্ধ হবে না। আর এটা হচ্ছে ক্বিয়ামতের আলামত।
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে যেভাবে ইরশাদ মুবারক করেন ঠিক একইভাবে মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
يُوْشِكُ اَنْ يَّأْتِـىَ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَّبْقٰى مِنَ الْاِسْلَامِ اِلَّا اِسْـمُهٗ وَلَا يَبْقٰى مِنَ الْقُرْاٰنِ اِلَّا رَسْـمُهٗ مَسَاجِدُهُمْ عَامِرَةٌ وَّهِىَ خَرَابٌ مِّنَ الْـهُدٰى عُلَمَاؤُهُمْ شَرٌّ مِّنْ تَـحْتِ أَدِيْـمِ السَّمَاءِ مِنْ عِنْدِهِمْ تَـخْرُجُ الْفِتْنَةُ وَفِيْهِمْ تَعُوْدُ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন-
يُوْشِكُ اَنْ يَّأْتِـىَ عَلَى النَّاسِ زَمَانٌ
অতিশীঘ্রই আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে। কি সময় আসবে?
لَا يَّبْقٰى مِنَ الْاِسْلَامِ اِلَّا اِسْـمُهٗ
সম্মানিত দ্বীন ইসলাম থাকবে নাম সর্বস্ব। এছাড়া কিছুই থাকবে না।
وَلَا يَبْقٰى مِنَ الْقُرْاٰنِ اِلَّا رَسْـمُهٗ
পবিত্র কুরআন শরীফ থাকবে রসম রেওয়াজ তিলাওয়াত। এর কোন আমলই থাকবে না। সম্মানিত দ্বীন ইসলাম থাকবে নাম সর্বস্ব, নামধারী মুসলমান। সীরত-ছূরতে ইহুদী নাছারাও পরাস্ত হয়ে যাবে।
আবার পবিত্র কুরআন শরীফ থাকবে, তিলাওয়াত থাকবে, বড় বড় ক্বারী সাহেব, মুফাস্সিরে কুরআন, অনেক কিছু থাকবে। কিন্তু এটা তিলাওয়াত সর্বস্ব। পবিত্র কুরআন শরীফ উনার আমল তাদের থাকবে না। তারা উলামায়ে সূ হবে।
مَسَاجِدُهُمْ عَامِرَةٌ وَّهِىَ خَرَابٌ مِّنَ الْـهُدٰى
মসজিদগুলো হবে বড় বড় অট্রালিকা। অনেক বড় বড় অট্রালিকা হবে। সৌন্দর্যমন্ডিত হবে। কিন্তু সেগুলো হিদায়েত থেকে খালি হবে। সেখানে পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের কথা কেউ বলবে না। বরং তার বিরুদ্ধে বলবে। নাউযুবিল্লাহ!
যেমন আজকাল তারা বলার চেষ্টা করে যাচ্ছে ছবির পক্ষে। নাউযুবিল্লাহ! পর্দা করা ফরয। অথচ এরা পর্দার বিরুদ্ধে ফতওয়া দেয়। ছবি তোলা হারাম, আঁকা হারাম, মূর্তি তৈরী করা হারাম। অথচ এরা মূর্তির পক্ষে বলে। নাউযুল্লিাহ!
এটা হচ্ছে ক্বিয়ামতের আলামত। মসজিদগুলো আবাদ হবে না বরং বিরান হবে। পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনাদের বিরুদ্ধে মসজিদে মানুষ কথা বলবে। এটা ক্বিয়ামতের আলামত।
عُلَمَاؤُهُمْ شَرٌّ مِّنْ تَـحْتِ أَدِيْـمِ السَّمَاءِ
ঐ সময় আলিম, উলামারা অর্থাৎ মালানাগুলো হবে মহান আল্লাহ পাক উনার যমীনে আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। নাউযুবিল্লাহ! ঐসমস্ত আলিম, উলামারা অর্থাৎ মালানা সাহেবরা হবে মহান আল্লাহ পাক উনার যমীনে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী।
কারণ এরা দুনিয়ার ফায়দা লাভ করার জন্য রাজা-বাদশা, আমীর-উমরাদের সাথে সম্পর্ক রাখবে। হারামকে তারা হালাল ফতওয়া দিবে। নাউযুবিল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়,
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












