ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (৯১)
, ০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৯ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
مَا كَانَ لِلْمُشْرِكِيْنَ أَنْ يَعْمُرُوْا مَسَاجِدَ اللهِ شَاهِدِيْنَ عَلٰى أَنْفُسِهِمْ بِالْكُفْرِ أُولٰئِكَ حَبِطَتْ اَعْمَالُـهُمْ وَفِـى النَّارِ هُمْ خَالِدُوْنَ
কোন মুশরিক সেতো কোন মসজিদ আবাদ করতে পারে না। এ যোগ্যতা তার নেই। কোন মুশরিকের মসজিদ আবাদ করার যোগ্যতা নেই। সে নিজেই তার কুফরীর কথা, সে নিজেই সাক্ষী দিচ্ছে সে কুফরী করে থাকে।
أُولٰئِكَ حَبِطَتْ اَعْمَالُـهُمْ
তারা তাদের সমস্ত আমল নষ্ট করে দিয়েছে।
وَفِـى النَّارِ هُمْ خَالِدُوْنَ
তারা জাহান্নামে অনন্তকাল ধরে থাকবে।
পবিত্র আয়াত শরীফ নাযিল হয়েছে অনেক কারণে। এজন্য বলা হয়, নুযূল খাছ হুকুম হচ্ছে আম। যদিও পবিত্র কা’বা শরীফ উনার খিদমত কারা করবে সেই প্রসঙ্গে পবিত্র আয়াত শরীফ নাযিল হয়েছে। পবিত্র কা’বা শরীফ হচ্ছেন মসজিদ। আর সমস্ত মসজিদই হচ্ছেন মসজিদ।
اَلْـمَسْجِدُ بَيْتُ الله
সমস্ত মসজিদ মহান আল্লাহ পাক উনার ঘর।
কাজেই, কোন মুশরিক মহান আল্লাহ পাক উনার ঘরের আবাদকারী হতে পারে না। সে প্রকাশ্যে কুফরী করতেছে। এই কুফরীর কারণে তার সমস্ত আমল বাতিল হয়ে যাচ্ছে এবং সমস্ত আমল বাতিল হয়ে যাওয়ার কারণে সে অনন্তকাল জাহান্নামে থাকবে। এখন এখানে সরাসরি মুশরিকের কথা বলা হয়েছে। কিন্তু যারা ছবি জায়িয বলবে, সম্মানিত শরীয়ত উনার ফতওয়া মোতাবিক তাদের উপর কি ফতওয়া বর্তাবে।
আক্বায়িদের কিতাবে রয়েছে-
اِسْتِحْلَالُ الْـمَعْصِيَةِ كُفْرٌ
কোন গুনাহকে কেউ হালাল বললে সে কাফির হয়ে যাবে। তাহলে ছবি তোলা হারাম, আঁকা হারাম। এখন কেউ যদি সেটাকে হালাল বলে তাহলে সেতো কাফির হয়ে যাবে। সেতো কাফির মুশরিকের অন্তর্ভুক্ত হবে। তাহলে সে কি করে মসজিদ আবাদ করতে পারে।
এই শ্রেণীর লোকতো ইমাম হতে পারে না, মুয়াজ্জিন হতে পারে না, মসজিদের খাদিম হতে পারে না, মসজিদের মুতাওয়াল্লি হতে পারে না, মসজিদের যে কমিটি থাকবে, নিয়ন্ত্রণ করবে, পরিচালনা করবে সেই কমিটির অন্তর্ভুক্ত সে হতে পারে না।
মহান আল্লাহ পাক তিনি নিষেধ করে দিয়েছেন- যারা জালিম, যারা কাফির, যারা মুশরিক, যারা মহান আল্লাহ পাক উনার বিরোধিতা করে, মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরোধীতা করে, এদের যিন্দিগীর আমল নষ্ট হয়ে গেছে তারা জাহান্নামী হবে। এই শ্রেণীর লোক কখনই মসজিদ আবাদকারী হতে পারে না।
কাজেই খুব ফিকির করতে হবে। এজন্য আমরা ফতওয়া দিয়ে থাকি। এটা আমাদের ফতওয়া নয়। এটা পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনাদেরই ফতওয়া। যারা উলামায়ে সূ এদের এই আক্বীদা থাকলে তাদের পিছনে নামায পড়লে কখনই নামায শুদ্ধ হবে না। যারা পড়বে তাদের সকলের নামাযগুলো বাতিল হয়ে যাবে। ইহকাল পরকালে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য তাদেরকে জবাবদিহি করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৪)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল্লাহওয়ালা হতে হলে প্রতিটি ক্ষেত্রে আদব রক্ষা করা আবশ্যক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একমাত্র খালিছভাবে মহান আল্লাহ পাক উনার জন্যই ইবাদত করতে হবে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৬ষ্ঠ পর্ব)
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৯)
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (৮)
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












