ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (৮০)
, ২৭ নভেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক উনার নবী এবং রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি প্রায় উম্মতদেরকে মুবারক ওয়াজ নছীহত করতেন। একদিন তিনি মিম্বর শরীফে বসে নছীহত মুবারক করতেছিলেন, মহান আল্লাহ পাক উনার মা’রিফাত, মুহব্বত, তায়াল্লুক, নিসবত, হযরত নবী-রসূল আলাইহিস সালাম উনার ইতায়াত এবং সম্মানিত শরীয়ত উনার হুকুম আহকাম সম্পর্কে।
এর মধ্যে ক্বারূন কি করলো, সে তার দল বল নিয়ে সেখানে উপস্থিত হলো। উপস্থিত হয়ে সে এই ওয়াজ মাহফিলের মধ্যে হঠাৎ বলে উঠলো যে, তার কিছু প্রশ্ন রয়েছে, কি প্রশ্ন?
মহান আল্লাহ পাক উনার নবী এবং রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি বলেছিলেন যে, কেউ চুরি করলে তার হাত কাটা যাবে। এটা শরীয়ত উনার হুকুম। তিনি আরো বলেন, কারো যদি মহিলাদের সঙ্গে অবৈধ সম্পর্ক প্রমাণিত হয় তাহলে তার মৃত্যুদ- হবে যদি সে বিবাহিত হয়ে থাকে। আর অবিবাহিত হয়ে থাকলে তাকে একশত দোররা বেত মারতে হবে। তোহমত দিলে তাকে আশিটা দোররা মারতে হবে। তিনি এ বিষয় সম্পর্কে হুকুমগুলো জানাচ্ছিলেন।
এর মধ্যে ক্বারূন সে বলে উঠলো, তার কিছু কথা রয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি কথা রয়েছে?
এই ক্বারূন প্রায় সময় মহান আল্লাহ পাক উনার নবী ও রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম উনাকে সে এভাবে বিরক্ত করতো। তারপরও তিনি ধৈর্যধারণ করতেন। সেই মজলিসে সে বলে ফেললো, হে মহান আল্লাহ পাক উনার নবী-রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম! এই যে আপনি শাস্তির কথা বললেন, এটা যে কেউ করলেই কি শাস্তির উপযুক্ত হবে?
তিনি বললেন অবশ্যই। মহান আল্লাহ পাক উনার আইন সকলের জন্য সমান।
তখন বেয়াদব এবং যালিম এবং কাফির উলামায়ে সূ ক্বারূন সে বলে উঠলো, আপনিও যদি করেন। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ!
তিনি শরীয়তের হুকুম বলার জন্য বললেন, সে যেই করুক না কেন একই হুকুম বর্তাবে।
তখন সেই কাফির সেই যালিম সেই উলামায়ে সূ সে বলে উঠলো, অমুক এক মহিলা বলতেছে, তার সাথে নাকি আপনার সম্পর্ক রয়েছে। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ!
মহান আল্লাহ পাক উনার নবী এবং রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি মিম্বর শরীফ থেকে নিচে মাটিতে বসে গেলেন। তিনি বললেন, তুমি বল কি এটা। কোথায় সে মহিলা রয়েছে, তাকে ডেকে আনো। তাকে ডেকে আনা হলো।
তিনি জিজ্ঞাসা করলেন, হে মহিলা! তুমি সত্য কথা বলোতো। সেতো অনেক পয়সা টাকার লোভ দেখিয়ে, অনেক স্বর্ণ চান্দির লোভ দেখিয়ে এনেছিলো কিন্তু মহান আল্লাহ পাক উনার নবী এবং রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার রোবের কারণে সেই মহিলা সত্য কথা বলে দিলো। যে, ক্বারূন মহান আল্লাহ পাক উনার নবী এবং রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম উনাকে দোষারোপ করার জন্য তাকে পয়সা দিয়ে ঠিক করে এনেছে মিথ্যা কথা বলার জন্য। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ!
সে সত্য কথা সব বলে দিলো। জিনিসটা ফাঁস হয়ে গেলো। সকলে বুঝতে পারলো যে, ক্বারূন চরম একটা জাহিল, কাফির, মুনাফিক এবং উলামায়ে সূ’র অন্তর্ভুক্ত। তখন মহান আল্লাহ পাক উনার জলীলুল ক্বদর রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি সিজদায় পড়ে গেলেন, আয় বারী ইলাহী! এই ক্বারূনকে আমি অনেক শিক্ষা দিয়েছি, তা’লীম দিয়েছি, অনেক জুলুম সে আমার প্রতি করেছে, অনেক বিরক্ত সে আমাকে করেছে, আমার ক্বওমের প্রতি করেছে, তারপরেও আমি তার জন্য বদদোয়া করিনি। কিন্তু সে এমন পর্যায়ে পৌঁছেছে! আপনি এর একটা ব্যবস্থা গ্রহণ করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












