ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (৭৬)
, ২০ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৬ সাদিস, ১৩৯২ শামসী সন , ২৩ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
তাফসীরে বলা হয় যে, তার চাবিগুলো ছিলো চামড়ার, তার প্রতিটির ওজন ছিলো অর্ধ দিরহাম। এরকম ৭০ উটের বোঝা ছিলো তার চাবিগুলো, ৭০ উটের বোঝা। ৪০ জন শক্তিশালী লোক সেই চাবিগুলো একসাথে উত্তোলন করতে পারতো না। যে সমস্ত শক্তিশালী যুবক তা উত্তোলন করতে চেষ্টা করতো। তারা ক্লান্ত-শ্রান্ত হয়ে যেতো এবং প্রতিটা চাবি দিয়ে ৭০টা সিন্দুক খুলতো। এরকম ৭০ উটের বোঝা ছিলো তার চাবিগুলো। আর সিন্দুকগুলো ছিলো একেকটা বড় বড় কামরার মতো।
সেটাই মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, তাকে অনেক সম্পদ দেয়া হয়েছিলো। তার এতো সম্পদ ছিলো যার হিসাব দিলে, মানুষের পক্ষে ফিকির করা কঠিন। সেজন্য মহান আল্লাহ পাক তিনি সহজেই বুঝিয়ে দিলেন। সেই সিন্দুকগুলির চাবি এতোগুলো ছিলো যে, তা ৭০ উটের বোঝা হতো। তাহলে তার সিন্দুক কতগুলো ছিলো। একেকটা চাবি দিয়ে ৭০টা সিন্দুক খোলা যেতো।
সে যখন যুলুম শুরু করলো, বিরোধিতা শুরু করলো, তখন সে মহান আল্লাহ পাক উনার নবী হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনাকে বার বার বলতেছিলো, উনার ভাই হযরত হারূন আলাইহিস সালাম উনাকে নুবুওওয়াত দেয়া হলো? অথচ ক্বারূন তার অনেক যোগ্যতা রয়েছে, তাওরাত শরীফ সে উত্তমরূপে পাঠ করতে পারে, তার হিফ্য রয়েছে, এরপরও তাকে কেন নুবুওওয়াত দেয়া হলো না।
মহান আল্লাহ পাক উনার নবী ও রসূল হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি সবসময় ধৈর্য্যধারণ করে তাকে বুঝিয়েছেন, এটা কোন মানুষের বিষয় নয়। এটা মহান আল্লাহ পাক উনার ইখতিয়ার। মহান আল্লাহ পাক তিনি চেয়েছেন, নুবুওওয়াত দিয়েছেন।
এরপরও সে চূ-চেরা ক্বীল ক্বাল করতে থাকলো। তার অনেক সম্পদ ও অন্যান্য বিষয় যা রয়েছে, তা নিয়ে সে ফখর করতে থাকলো। তার ক্বওমের যারা লোকজন ছিলো তারা বললো, হে কারূন! তুমি এ বিষয় ফখর করো না।
لَا تَفْرَحْ ۖ إِنَّ اللّٰـهَ لَا يُحِبُّ الْفَرِحِيْنَ
তুমি ফখর করো না, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি দাম্ভিক, ফখরকারীকে পছন্দ করেন না।
وَابْتَغِ فِيمَا آتَاكَ اللّٰـهُ الدَّارَ الْآخِرَةَ ۖ وَلَا تَنسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا ۖ وَاَحْسِن كَمَا اَحْسَنَ اللّٰـهُ اِلَيْكَ ۖ وَلَا تَبْغِ الْفَسَادَ فِى الْأَرْضِ ۖ إِنَّ اللّٰـهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ
তাকে ক্বওমের লোকেরা জানিয়ে দিলেন, মহান আল্লাহ পাক উনার নবী ও রসূল হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনিতো তাকে নছীহত করতেছিলেন সবসময়ই। তার এই বিভ্রান্তিমূলক কথাবার্তা থেকে সাবধান করার জন্য ক্বওমের লোকেরাও বললো,
وَابْتَغِ فِيمَا آتَاكَ اللّٰـهُ الدَّارَ الْاٰخِرَة
হে কারূন তোমাকে যে মহান আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন এর মাধ্যমে তুমি পরকালের যে নিয়ামত রয়েছে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক সেটা তালাশ করো, সেজন্য তুমি মনোনিবেশ করো।
وَلَا تَنسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا
এবং দুনিয়ায় যে তোমার অংশ রয়েছে অর্থাৎ দুনিয়ার মাধ্যম দিয়ে পরকালে যেতে হবে, সে বিষয় তুমি ভুলে যেও না এবং মানুষের প্রতি তোমার যে হক্ব রয়েছে-
وَاَحْسِنْ كَمَا اَحْسَنَ اللّٰـهُ اِلَيْك
তুমি মানুষের প্রতি ইহসান করো যেমন, মহান আল্লাহ পাক তিনি তোমার প্রতি ইহসান মুবারক করেছেন। অতএব, সেটা ভুলে যেও না।
وَلَا تَبْغِ الْفَسَادَ فِى الْأَرْضِ ۖ اِنَّ اللّٰـهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ
যমীনে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করো না। মহান আল্লাহ পাক তিনি ফাসাদ সৃষ্টিকারীকে পছন্দ করেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












