ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ অনুসরণ করার গুরুত্ব ও ফযীলত (৫২)
, ১৯ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২৫ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১০ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
তোমরা শুধু কুরআন শরীফে যেটা পাবে, সেটাই পালন করবে, তা যেন না হয়। বরং পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র সুন্নাহ শরীফ দু’টোই হুব্হু, পুঙ্খানুপুঙ্খ, সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুসরণ এবং অনুকরণ করতে হবে। তার মধ্যে চু-চেরা, ক্বিল ও ক্বাল করা যাবে না।
যেমন বলা হয়, প্রসঙ্গক্রমে একদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জুমুয়ার নামাযের সময় খুৎবা দিচ্ছিলেন, তখন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা প্রবেশ করছিলেন। একজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু আসছিলেন মসজিদের ভিতরে। হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, বসুন।
বলার সাথে সাথে ঐ ছাহাবীতো বসে গেলেনই এবং মসজিদের আশেপাশে যত ছাহাবায়ে কিরাম ছিলেন দাঁড়ানো অবস্থায়, চলাচল অবস্থায়, প্রত্যেকেই যার যার জায়গায় বসে গেলেন।
যখন বসে গেলেন, তখন মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন যে না, শুধু আপনাকেই বলা হয়েছে। অন্যান্য সবাই যার যার কাজে যান অর্থাৎ যখন হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, ‘বসুন’ বলার সাথে সাথে প্রত্যেকেই যে যার জায়গায় ছিলেন, সেখানে বসে পড়লেন। সুবহানাল্লাহ!
অর্থাৎ কতটুকু ইতায়াত, আনুগত্যতা সেটা বলার অপেক্ষা রাখে না। সূক্ষ্মাতিসূক্ষ্ম এবং পুঙ্খানুপুঙ্খ অনুসরণ এবং অনুকরণ।
কাজেই আমাদের প্রত্যেককেই সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। পবিত্র কুরআন শরীফ যেমন অনুসরণ করতে হবে, ঠিক পবিত্র সুন্নাহ্ শরীফও তদ্রƒপ অর্থাৎ কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজ্মা ও ক্বিয়াস শরীফ।
মহান আল্লাহ পাক তিনি বলেছেন এজন্য-
أَطِيْعُوْا اللهَ وَأَطِيْعُوْا الرَّسُوْلَ وَأُوْلِي الْأَمْرِ مِنْكُمْ
অর্থ: মহান আল্লাহ পাক উনার ইতায়াত করো, মহান আল্লাহ পাক উনার রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইতায়াত করো এবং
وَأُوْلِي الْأَمْرِ مِنْكُمْ অর্থাৎ যিনি উলিল আমর অর্থাৎ যিনি মহান আল্লাহ পাক উনার মতে মত, মহান আল্লাহ পাক উনার রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ, উনার ইতায়াত করো।
যিনি মহান আল্লাহ পাক উনার মতে মত হন নাই, মহান আল্লাহ পাক উনার রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ হন নাই, উনাকে অনুসরণ করা, অনুকরণ করা জায়েয নেই, নাজায়েয।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)