হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেমেছাল ফাযায়িল-ফযীলত মুবারক সম্পর্কে ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
, ৩রা শাবান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ তাসি, ১৩৯০ শামসী সন , ২৪ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
(পূর্ব প্রকাশিতের পর)
যিনি খলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি তো বলে দিচ্ছেন দুনিয়া যদি আপনারা চান, দুনিয়ার সৌন্দর্য্য শান-শওকত এগুলি, ঠিক আছে তাহলে আপনারা বলুন যা চাবেন সেটাই দেয়া হবে, কোন অভাব নেই। যেখানে যেতে চান সেখানে যেতে দেওয়া হবে। এখানে বলে দিলেন, আসলে আপনারা সেটা চান না। পরকাল চান, যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনাকে চান, যিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে চান। কাজেই আপনাদের মতো যারা মুহসিনাহ উনাদের জন্য যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনিতো পরকালে উনাদের জন্য অনেক বড় পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
তাহলে দুনিয়া তালাশের বিষয়টা এখানে কোথায় রয়ে গেল। বিষয়টাতো ফায়সালা হলো। এতটুকু পবিত্র আয়াত শরীফ নাযিল হলো প্রথম। যখন এ পবিত্র আয়াত শরীফ নাযিল হলেন তখন মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সর্বপ্রথম যিনি উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনাকে বিষয়টা বললেন যে, পবিত্র আয়াত শরীফ নাযিল হয়েছে। কি পবিত্র আয়াত শরীফ? এই বিষয়টার গুরুত্ব বুঝানোর জন্য, উম্মতকে বুঝানোর জন্য। উম্মত যে আসলে মূর্খ এদেরকে ইলম দেয়ার জন্য তিনি প্রথমে বললেন, হে হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম! আমি আপনাকে বলব একখানা পবিত্র আয়াত শরীফ মুবারক? তিনি বললেন, কথা আছে এখানে, কি কথা? ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কথা হচ্ছে আমি বলব, আপনি কিন্তু প্রথমে জবাব দিবেন না। শুধু শুনবেন। ঠিক আছে তার পরে, আপনাদের যিনি মহাসম্মানিত পিতা-মাতা আলাইহিমাস সালাম আছেন উনাদের সাথে পরামর্শ করে আপনি জবাব দিবেন। ঠিক আছে, তিনি সম্মতি প্রকাশ করলেন।
তখন মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র আয়াত শরীফ তিলাওয়াত মুবারক করলেন। তিনি শুনলেন, শুনে চুপ থাকলেন এবং বললেন, ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার আদেশ মুবারকতো অবশ্যই পালনীয় ফরয। কোন সন্দেহ নেই। তবে দয়া করে যদি আপনি অনুমতি মুবারক দান করেন এই পবিত্র আয়াত শরীফ উনার জবাব দেয়ার জন্য আমার যারা মহাসম্মানিত মাতা-পিতা আলাইহিমাস সালাম রয়েছেন উনাদেরকে জিজ্ঞাসা করতে হবে না। আপনি অনুমতি মুবারক দান করলে আমি এর জবাব মুবারক দিবো। ঠিক আছে। তখন তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমরা আপনার কাছে এসেছি দুনিয়ার জন্য না।
সংকলনে-সাইয়্যিদ শাবীব আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৪)
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাফির মুশরিকদের থেকে দূরে থাকতে এবং তাদেরকেও দূরে রাখার ব্যাপারে নির্দেশ মুবারক
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (২)
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৪)
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)