রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন,

সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি ইমামুল মুহাদ্দিছীন তথা মুহাদ্দিছগণ উনাদের ইমাম

আসরার প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, রাত ১:০৭
সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি ইমামুল মুহাদ্দিছীন তথা মুহাদ্দিছগণ উনাদের ইমাম
আল্লামা হযরত ইমাম আব্দুল আযীয ইবনে আবী রাওওয়াদ রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ব্যাখ্যায় বলেন-
حَضْرَتْ اَبُوْ حَنِيْفَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ الْمِحْنَةُ مَنْ اَحَبَّ اَبَا حَنِيْفَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ فَهُوَ سُنِّىُّ وَمَنْ اَبْغَضَ فَهُوَ مُبْتَدِعٌ
অর্থ: “সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন পরীক্ষার বস্তু। যারা উনাকে মুহব্বত করে তারা সুন্নী। আর যারা বিদ্বেষ পোষণ করে তারা বিদয়াতী।” (স্মারকগ্রন্থ-৩৬৪)
অর্থাৎ আহলে সুন্নত ওয়াল জামাআত উনাদের কেউই উনার প্রতি বিদ্বেষ পোষণ করেননি এবং ভবিষ্যতেও করবেন না। তবে যারা চির বঞ্চিত, অভিশাপগ্রস্ত তারাই উনার বিরুদ্ধাচরণ করেছে, করছে এবং করবে। তিনি হচ্ছেন সত্য মিথ্যার পার্থক্যকারী। ভালো-মন্দ বিচারের মাপকাঠি। সুবহানাল্লাহ!
হযরত মিসওয়ার ইবনে মিকদাম রহমতুল্লাহি আলাইহি তিনি ইমামুল মুহাদ্দিছীন মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার হাদীছ শরীফের জগতে গৌরবোজ্জ্বল অবস্থানের বর্ণনা দিতে গিয়ে বলেন-
طَلَبْتُ مَعَ اَبِىْ حَنِيْفَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ الْحَدِيْثَ فَغَلَبَنَا وَاَخَذْنَا فِى الزُّهْدِ فَبَرِعَ عَلَيْنَا وَطَلَبْنَا مَعَهُ الْفِقْهَ فَجَاءَ مَا تَرَوْنَ
অর্থ: আমি সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সাথে পবিত্র হাদীছ শরীফ অন্বেষণ করেছি। কিন্তু তিনি আমার উপর গালিব বা প্রাধান্য লাভ করেছেন। যুহদ্ (দুনিয়া বিরাগী) এবং পরহেযগারীতেও তিনি আমার অগ্রগামী হয়েছেন। উনার সাথে ইলমে ফিক্বাহ অর্জন করেছি। কিন্তু আপনারা নিজেরাই উনার সফলতা চাক্ষুষ দেখতে পাচ্ছেন। (তালখীছ, স্মারকগ্রন্থ-৩৬১)
উল্লেখ্য যে, এই হযরত মিসওয়ার ইবনে মিকদাম রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র হাদীছ শরীফ উনার ইমাম ছিলেন। উনার স্মরণশক্তি ও নির্ভরযোগ্যতার কারণে ইমাম শু’বা রহমতুল্লাহি আলাইহি উনাকে মাছহাফ লক্ববে আখ্যায়িত করেছিলেন। হাফিয আবু মুহম্মদ রামহারমুজী রহমতুল্লাহি আলাইহি উছূলে হাদীছ শরীফের প্রথম দিকের সংকলন اَلْجَامِعُ الْفَاضِلُ কিতাবে উল্লেখ করেছেন যে, হযরত ইমাম শু’বা রহমতুল্লাহি আলাইহি উনার এবং হযরত ইমাম সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি উনাদের মাঝে যখন কোনো হাদীছ শরীফের ব্যাপারে মতানৈক্য দেখা দিতো তখন উভয়ে বলতেন-
اَذْهَبْنَا اِلَى الْـمِيْزَانِ مِسْوَرٍ
অর্থ: “আমাদেরকে পবিত্র হাদীছ শরীফ শাস্ত্রের মানদন্ড হযরত মিসওয়ার রহমতুল্লাহি আলাইহি উনার কাছে নিয়ে যান।”
এখানে ফিকিরের বিষয় হলো- হযরত ইমাম শু’বা রহমতুল্লাহি আলাইহি তিনি এবং হযরত ইমাম সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি তিনি অর্থাৎ উভয়ে ছিলেন আমীরুল মু’মিনীন ফিল হাদীছ। উনাদের মানদন্ড হচ্ছেন ইমাম হযরত মিসওয়ার ইবনে মিকদাম রহমতুল্লাহি আলাইহি। যিনি ইলমে হাদীছ শরীফ-এ সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনাকে নিজের উপর প্রাধান্য দিতেন। আর উনার ভূয়সী প্রশংসা করেছেন। তাহলে ইহা আর বুঝতে অসুবিধা হবে না যে, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র হাদীছ শরীফ উনার জগতে কোন্ স্তরে উপনীত হয়েছিলেন।
ইমামুল মুহাদ্দিছীন, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি দুনিয়ার যমীনে খ¦ালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারকের এক মহান নিদর্শন। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত নুবুওওয়াত ও রিসালাত মুবারকের অদ্বিতীয় মহান আমানতদার। তিনি শুধু মহান আল্লাহ পাক তিনি নন এবং হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা নন। এছাড়া যত মর্যাদা-মর্তবা মুবারক রয়েছে সব মর্যাদা-মর্তবা মুবারকের অধিকারী হচ্ছেন তিনি। অনুসরণীয়-অনুকরণীয় সকল ইমাম, মুজতাহিদ ও আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম চিরন্তন সত্য এ বিষয়টির সর্বান্তকরণে, সুস্পষ্টরূপে স্বীকৃতি দিয়েছেন। পক্ষান্তরে উলামায়ে ‘সূ’, পরশ্রীকাতর, দাজ্জালে কাযযাব, দুনিয়াদার আলিম তারা বিনা দলীলে মনগড়াভাবে তা অস্বীকার করেছে। ইতিহাসের একজন সাধারণ ছাত্রও এই চিরসত্য বিষয়টি সম্পর্কে সম্যক অবগত যে, তৎকালীন হক্কানী-রব্বানী সকল আলিম, ইমাম, মুজতাহিদগণ এই মহান ইমাম, ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন সাইয়্যিদুনা হযরত ইমাম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার সুউচ্চ মর্যাদা, বুযুর্গী সম্মানের সামনে নতশীর হয়েছেন। এমনকি যারা বিভ্রান্তিতে পড়ে উনার প্রতি বিদ্বেষভাবাপন্ন হয়েছিল তারাও উনার ইলিম-আক্বল, সমঝ, আচার-আচরণ এবং আল্লাহভীতি দেখে তওবা ইস্তিগফার করে নিজের অবস্থান পরিবর্তন করেন। পরবর্তীতে জীবনে আর কখনো বিরোধিতা করেননি। বরং উনার ছোহবত মুবারক ইখতিয়ার করে নিজেকে ধন্য মনে করেছিলেন।
হযরত হাফিয যাহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি সহ অনুসরণীয় সকল ঐতিহাসিকগণ উনার আলোচনা মুবারক “ইমামে আ’যম আবু হানীফা” শিরোনাম দিয়ে শুরু করেছেন।
উনারা সবাই উনাকে ছিক্বাহ, তাবিয়ী, আলিমে বা-আমল, শ্রেষ্ঠ আবিদ, সর্বশ্রেষ্ঠ যাহিদ ও সর্বজ্ঞানে মহাজ্ঞানী এবং সম্মানিত দ্বীনের ধারক ও বাহক মনে করতেন।
-০-

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ৫ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ৫ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৫ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ৫ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ৫ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ৬ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ৭ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে