রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ইমামুল আইম্মাহ, ইমামুল মুসলিমীন, মুহ্ইউস সুন্নাহ, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন,

সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার মাক্বাম মুবারক

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪, সকাল ৬:১৫
সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার মাক্বাম মুবারক
(পূর্বে প্রকাশিতের পর)
ইমামুল মুহাদ্দিছীন, সিরাজুল উম্মাহ, ইমামুল আইম্মাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত ‘উহাদিয়্যাত ও ‘ছুনাইয়্যাতকে তো আপনারা দেখে নিয়েছেন। ‘ছুলাছিয়্যাত’ উনার মধ্যেও এত বেশি ও অধিক পরিমাণে উনার রেওয়ায়েত বিদ্যমান রয়েছে, যার সঠিক গণনাও সীমিত করা অসম্ভব। যেই অধিক পরিমাণে উনার পবিত্র হাদীছ শরীফ উনার উস্তাদগণ রয়েছেন, এর থেকে আরো অধিক পরিমাণে উনার ছাত্রগণ বিদ্যমান রয়েছেন। মুহাদ্দিছে জলীল হযরত আল্লামা ইবনে হাজার হাইছামী রহমতুল্লাহি আলাইহি তিনি ‘খাইরাতুল হিসান’ কিতাবে উল্লেখ করেছেন-
اِنَّ شُيُوْخَهٗ كَثِيْرُوْنَ لَايَسَعُ هٰذَا الْـمُخْتَصَرِ وَقَدْ ذَكَرَ مِنْهُمُ الْاِمَامُ اَبُوْ حَفْصِ الْكَبِيْرُ اَرْبَعَةَ اٰلَافِ شَيْخٍ وَقَالَ غَيْرُهٗ لَهٗ اَرْبَعَةُ اٰلَافِ شَيْخٍ مِّنَ التَّابِعِيْنَ فَمَا بَالُكَ بِغَيْرِهِمِ
অর্থ: “নিঃসন্দেহে হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার অসংখ্য উস্তাদ ছিলেন। এই সংক্ষিপ্ত পরিসরে তার বিস্তারিত আলোচনা অবকাশ নেই। হযরত ইমাম আবু হাফস আল কবীর রহমতুল্লাহি আলাইহি তিনি উনার চার হাজার উস্তাদের কথা উল্লেখ করেছেন। আর অপর একজনের বর্ণনা যে, শুধু তাবিয়ীদের মধ্য হতে হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার চার হাজার উস্তাদ ছিলেন। সুতরাং এতে অনুধাবন করা যায় যে, তাবিয়ীন ছাড়া উনার অন্যান্য উস্তাদ কত হতে পারে?

হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, হযরত তাবিয়ীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা হচ্ছেন ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার শায়েখ-মুর্শিদ ক্বিবলা তথা উস্তাদ:
ব্যক্তির মর্যাদা-মর্তবা ও শ্রেষ্ঠত্বের অন্যতম বহিঃপ্রকাশ শায়েখ বা মুর্শিদ ক্বিবলা তথা উস্তাদ। কার ছোহবত মুবারক ইখতিয়ার করেছেন, কার কাছ থেকে ইলিম হাছিল করেছেন আহলে ইলিমগণের নিকট তা খুবই গুরুত্বপূর্ণ ও বিবেচ্য বিষয়। ইমামগণ উনাদের মধ্যে ইমামুল মুসলিমীন, ইমামুল মুহাদ্দিছীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি একমাত্র ব্যক্তিত্ব যিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের পবিত্র ছোহবত মুবারক ইখতিয়ার করার সৌভাগ্য লাভ করেছেন। সুবহানাল্লাহ! হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা হচ্ছেন উনার সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা তথা উস্তাদ। উনাদের সম্পর্কে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
لاَ تَمَسُّ النَّارُ مُسْلِمًا رَاٰنِىْ أَوْ رَاٰى مَنْ رَاٰنِىْ
অর্থ: ঐ সকল মুসলমান উনাদেরকে (জাহান্নামের) আগুন স্পর্শ করবে না যারা আমাকে দেখেছেন অর্থাৎ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম। আর যারা আমাকে দেখেছেন উনাদেরকে যারা দেখেছেন অর্থাৎ তাবিয়ীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম। (তিরমিযী শরীফ)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
خَيْرُ أُمَّتِي قَرْنِيْ ثُمَّ الَّذِيْنَ يَلُوْنَهُمْ ثُمَّ الَّذِيْنَ يَلُوْنَهُمْ
অর্থ: আমার যুগই সর্বশ্রেষ্ঠ যুগ। অতঃপর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের যুগ। তারপর হযরত তাবিয়ীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের যুগ। ”
ইমামুল মুসলিমীন, ইমামুল মুহাদ্দিছীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি খইরুল কুরূন তথা সর্বশ্রেষ্ঠ যুগ পেয়েছেন। আর উনার খুছূছিয়ত বা বৈশিষ্ট্য মুবারক ছিল যে, কোনো হাদীছ শরীফ উনার বিপরীতে ক্বিয়াস গ্রহণযোগ্য নয়। সে হাদীছ শরীফ যদি দ্বয়ীফও হয় কিংবা আছার তথা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের কথা মুবারক, কাজ মুবারক ও সম্মতি মুবারক হোক না কেন।
অথচ ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনিসহ অন্যান্য ইমামগণ উনারা দ্বয়ীফ হাদীছ শরীফ যদি ক্বিয়াসের খিলাফ বা বিপরীত হয় তাহলে ক্বিয়াসকে প্রাধান্য দেয়ার নীতি নির্ধারণ করেছেন।
তাছাড়া সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের দশজন ইমাম উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করার সৌভাগ্য লাভ করেছেন। উনাদের কাছ থেকে তা’লীম গ্রহণ করেছেন। আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের দশজন হচ্ছেন-
১। ইমামুল খ্বমিস সাইয়্যিদুনা হযরত ইমাম বাকির আলাইহিস সালাম।
২। ইমামুস সাদিস সাইয়্যিদুনা হযরত ইমাম জা’ফর ছাদিক আলাইহিস সালাম।
৩। ইমামুস সাবি’ সাইয়্যিদুনা হযরত মূসা কাযিম আলাইহিস সালাম।
৪। সাইয়্যিদুনা হযরত ইমাম যায়িদ ইবনে আলী যাইনুল আবিদীন আলাইহিস সালাম।
৫। সাইয়্যিদুনা হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে আলী যাইনুল আবিদীন আলাইহিস সালাম।
৬। সাইয়্যিদুনা হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে হাসান মুসান্না ইবনে হাসান মুজতাবা ইবনে ইমামুল আউওয়াল আলী আলাইহিমুস সালাম।
৭। সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আল মুসাল্লাস ইবনে হাসান আল মুসান্না আলাইহিস সালাম।
৮। সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান বিন যায়িদ আলাইহিস সালাম।
৯। সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান ইবনে মুহম্মদ ইবনে হানাফিয়্যাহ আলাইহিস সালাম।
১০। সাইয়্যিদুনা হযরত ইমাম জা’ফর ইবনে তাম্মাম বিন আব্বাস আলাইহিস সালাম।
এছাড়াও বিশিষ্ট হযরত তাবিয়ীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের মধ্যে যারা সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহিম উনার সম্মানিত শায়েখ বা উস্তাদ ছিলেন উনাদের সংখ্যা চার হাজারেরও অধিক ছিলেন। সুবহানাল্লাহ! উনারা শুধু উস্তাদই ছিলেন না বরং সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনাকে পেয়ে উনারা গৌরবান্বিত হয়েছিলেন। ফখর করেছেন, উনার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। কেউ কেউ একথা বলেছেন যে, হে ফুক্বাহায়ে কিরাম! আপনারা হচ্ছেন ডাক্তার আর আমরা মুহাদ্দিছগণ ঔষধ বিক্রেতা। আর হে ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি! আপনি উভয়ই। সুবহানাল্লাহ!
-০-

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ৩৭ মিনিট আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ৩৯ মিনিট আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪০ মিনিট আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ৪৯ মিনিট আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ৫০ মিনিট আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে