সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করেছেন
(পূর্বে প্রকাশিতের পর)
ইমামুল আদিলীন, সাইয়্যিদুনা হযরত ইমাম যায়িদ আলাইহিস সালাম উনার পবিত্র ছোহবত মুবারক ইখতিয়ার:
ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
شَاهَدْتُّ حَضْرَتْ زَيْدَ بْنَ حَضْرَتْ عَلِىٍّ زَيْنِ الْعَابِدِيْنَ عَلَيْهِ السَّلَامُ كَمَا شَاهَدْتُّ اَهْلَهٗ فَمَا رَأَيْتُ فِـىْ زَمَانِهٖ اَفْقَهُ مِنْهُ وَلَا اَعْلَمُ وَلَا اَسْرَعُ جَوَابًا وَلَا اَبْيَنُ قَوْلًا
অর্থ: আমি সাইয়্যিদুনা হযরত ইমাম যায়িদ ইবনে ইমামুর রবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম ছোহবত মুবারক ইখতিয়ার করেছি যেমনভাবে উনার মহাসম্মানিত পরিবার-পরিজন উনাদের পবিত্রতম ছোহবত মুবারক ইখতিয়ার করেছি। আমি উনার যুগে উনার চেয়ে বড় ফক্বীহ, উনার চেয়ে বড় আলিম, উত্তরদানে উনার চেয়ে বেশি দ্রুততম এবং সুস্পষ্টভাষী আর কাউকে দেখিনি। সুবহানাল্লাহ! (ইমাম আবূ হানীফা হাদীছ শাস্ত্রের প্রধান ইমাম-৩১০)
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাদিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম ছোহবত মুবারক ইখতিয়ার:
ইমামুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি ইমামুছ ছিদ্দীক্বীন, সাইয়্যিদুনা হযরত ইমামুস সাদিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারও পবিত্র ছোহবত মুবারক ইখতিয়ার করেছেন। সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি একবার জিজ্ঞাসিত হলেন, আপনি কাকে সর্বাপেক্ষা বড় ফক্বীহ হিসেবে পেয়েছেন? তিনি বলেন-
مَا رَاَيْتُ اَفْقَهُ مِنْ حَضْرَتْ اَلْاِمَامِ جَعْفَرَ بْنِ مُـحَمَّدٍ الصَّادِقِ عَلَيْهِ السَّلَامُ
অর্থ: আমি সাইয়্যিদুনা হযরত ইমাম জা’ফর ইবনে মুহম্মদ ছাদিক্ব আলাইহিস সালাম উনার চেয়ে বড় ফক্বীহ আর কাউকে দেখিনি। সুবহানাল্লাহ! (তাহযীবুল কামাল-৫/৭৯, তাযকিরাতুল হুফফাজ-১/১৬, ইমাম আবূ হানীফা হাদীছ শাস্ত্রের প্রধান ইমাম-৩১৩)
সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি উনার দ্বিতীয় সম্মানিত শায়েখ সাইয়্যিদুনা হযরত ইমামুস সাদিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ছোহবত মুবারকের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বলেছেন যে-
لَوْلَا سَنَتَانِ لَـهَلَكَ اَبُوْ نُعْمَانَ.
অর্থ: যদি (সাইয়্যিদুনা হযরত ইমামুস সাদিস আলাইহিস সালাম উনার পবিত্রতম ছোহবত মুবারক ইখতিয়ারের) দু’বছর না হতো তাহলে আবু নু’মান ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি ধ্বংস হয়ে যেতেন। (তুহফাতুল ইছনাই আশারিয়া-৮, ইমাম আবূ হানীফা হাদীছ শাস্ত্রের প্রধান ইমাম-৩১৩)
সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার ফতওয়ার স্বীকৃতি প্রদান:
ইমামুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার বিশিষ্ট ছাত্র সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ ইউসুফ রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, একবার সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র মসজিদে হারাম শরীফে বসে ফতওয়া দিচ্ছিলেন। সে সময় সাইয়্যিদুনা হযরত ইমামুস সাদিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উপস্থিত হলেন। মানুষের মধ্যে দাঁড়িয়ে রইলেন। সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি (উনার অবস্থান) জানামাত্র দাঁড়িয়ে আরয করলেন-
يَا اِبْنَ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ! لَوْ عَلِمْتُ اَوَّلَ مَا وَقَفْتُ لَـمَا قَعَدْتُ وَاَنْتَ قَائِمٌ فَقَالَ اِجْلِسْ فَافْتِ النَّاسَ، فَعَلٰى هٰذَا اَدْرَكْتُ اٰبَائِىْ.
অর্থ: হে আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! বেয়াদবী ক্ষমা চাচ্ছি, যদি আপনার এখানে দাঁড়ানোর কথা আমি জানতাম তাহলে আমি কখনো বসতাম না। কাউকে ফতওয়াও দিতাম না। তখন সাইয়্যিদুনা হযরত ইমামুস সাদিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, আপনি বসুন। মানুষদেরকে ফতওয়া দিন।
কেননা, আমি আমার সম্মানিত পিতা-পিতামহ উনাদেরকে এ পদ্ধতির উপর পেয়েছিলাম অর্থাৎ আপনি উনাদের ক্বায়িম-মাক্বাম তথা স্থলাভিষিক্তরূপে আমল করছেন। সুবহানাল্লাহ! (মানাকিবুল ইমামিল আ’যম-১/১১৬, ইমাম আবূ হানীফা হাদীছ শাস্ত্রের প্রধান ইমাম-৩১৪)
উল্লেখ্য যে, হক্কানী-রব্বানী আলিম উনার উপস্থিতিতে সাধারণ লোকের কথা-বার্তা বলা, ফতওয়া দেয়া জায়িয নেই। সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি বিনয় প্রদর্শনার্থে সেটাই বলেছেন। (চলবে)
-০-
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।