রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
জীবনী মুবারক

সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার থেকে হাদীছ শরীফ উনার বর্ণনা শুনে বিস্মিত হতেন সমসাময়িক ইমাম-মুজতাহিদগণ

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, রাত ৩:৩৫ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:২৯
সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার থেকে হাদীছ শরীফ উনার বর্ণনা শুনে বিস্মিত হতেন সমসাময়িক ইমাম-মুজতাহিদগণ
ইমামুল মুসলিমীন, ইমামুল মুহাদ্দিছীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন সম্মানিত তাবেঈনে কিরাম উনাদের অন্তর্ভুক্ত। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের পবিত্র ছোহবত মুবারক ইখতিয়ার করার সৌভাগ্য তিনি হাছিল করেছেন। এমনকি তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনাদের থেকে পবিত্র হাদীছ শরীফও বর্ণনা করেছেন।
সর্বজনমান্য, স্বীকৃত, গ্রহণযোগ্য ও বিখ্যাত ইমাম, মুজতাহিদ এবং আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা উনাদের স্ব স্ব কিতাবে তা উল্লেখ করেছেন।
উল্লেখ্য যে, চার মাযহাবের ইমামগণের মধ্যে তিনিই শুধু তাবিয়ী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। বাকী তিনজন ইমাম রহমতুল্লাহি আলাইহিম উনারা কেউই তাবিয়ী ছিলেন না। আর উছূলে হাদীছ শরীফের কিতাবগুলোতে উল্লেখ আছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ক্বওল শরীফ, পবিত্র ফে’ল শরীফ এবং তাকরীর শরীফ বা সম্মতি মুবারককে যেমন হাদীছ শরীফ বলা হয় তেমনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম এবং তাবিয়ীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের কথা মুবারক, কাজ মুবারক এবং সম্মতি মুবারককেও হাদীছ শরীফ বলা হয়। (মুকাদ্দিমাতুল মিশকাত শরীফ- শায়েখ আব্দুল হক্ব মুহাদ্দিছ দেহলভী, নুখবাতুল ফিকির)
ইমামুল মুহাদ্দিছীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র হাদীছ শরীফ উনার জগতে কত যে বিস্ময়কর অবস্থানে ছিলেন তা আলোচ্য ঘটনা থেকে সহজেই অনুধাবন করা যায়। সর্বজনমান্য এবং বিশ্বখ্যাত মুহাদ্দিছ হযরত মোল্লা আলী ক্বারী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত এবং বিশ্বসমাদৃত কিতাব “মানাকিবুল ইমামিল আ’যম” উনার মধ্যে উল্লেখ করেছেন যে, একদিন ইমামুল মুহাদ্দিছীন, ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি এবং হযরত ইমাম আ’মাশ রহমতুল্লাহি আলাইহি উভয়ে একটি মজলিসে উপস্থিত ছিলেন। জনৈক ব্যক্তি একটি মাসয়ালা জিজ্ঞাসা করলেন। ইমামুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি তার জাওয়াব দিলেন। জাওয়াব শুনে হযরত ইমাম আ’মাশ রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আপনি এই মাসয়ালা কোথায় পেয়েছেন?
ইমামুল মুহাদ্দিছীন সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি তৎক্ষণাত বললেন-
انت حدثتنا عن حضرت ابى صالح عن حضرت ابى هريرة رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم کذا. وانت حدثتنا عن حضرت ابى اياس عن حضرت ابن مسعود الانصارى رضى الله تعالى عنه، وانت حدثتنا عن حضرت ابى وائل عن حضرت عبد الله رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم کذا. وانت حدثتنا عن مجلز عن حذيفة بن اليمان رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كذا وانت حدثتنا عن ابى الزبير عن حضرت جابر رضى الله تعالى عنه قال قال رسول الله صلی الله عليه وسلم کذا
পবিত্র হাদীছ শরীফ উনার বর্ণনা শুনে বিস্মিত হয়ে হযরত ইমাম আ’মাশ রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন-
حسبك ما حدثتك به فى مائة يوم حدثتنى به فى ساعة واحدة.
অর্থাৎ যথেষ্ট হয়েছে। আমি আপনাকে একশত দিনে যা বর্ণনা করেছি, আপনি আমাকে তা এক মুহূর্তে শুনিয়ে দিলেন। অতঃপর বললেন-
يا معشر الفقهاء انتم الاطباء ونحن الصيادلة وانت ايها الرجل اخذت بكلا الطرفين
অর্থাৎ- “হে ফুক্বাহায়ে কিরামের দল! আপনারা হলেন চিকিৎসক। আমরা হলাম ঔষধ বিক্রেতা দোকানদার। আর আপনি (ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি) উভয় দিকেরই ইলিম আহরণ করেছেন।

তিনি ইমামুল মুহাদ্দিছীন তথা মুহাদ্দিছগণ উনাদের ইমাম:

ইমামুল মুহাদ্দিছীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি হচ্ছেন ইমামুল মুহাদ্দিছীন। তদানীন্তন সময়ে সকল মুহাদ্দিছীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের সকলেরই পরম সম্মানিত ইমাম ছিলেন তিনি। দৈনিক আল ইহসানে বিগত পর্বগুলোতে আলোচিত উনার সম্মানিত উস্তাদ উনার বর্ণনা দ্বারা সকলের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে।
উনার বিশিষ্ট ছাত্র সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ ইউসুফ রহমতুল্লাহি আলাইহি উনার বর্ণনা দ্বারা আরো স্পষ্ট হয়েছে। তিনি বলেন, ইমামুল মুহাদ্দিছীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি যখন কোনো মাসয়ালা বলতেন, তখন আমি কুফায় পবিত্র হাদীছ শরীফ উনার শায়েখগণের কাছে যেতাম।
আর ইমামুল মুহাদ্দিছীন সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সিদ্ধান্তের সমর্থক হাদীছ শরীফগুলো সংগ্রহ করতাম।
তারপর পবিত্র হাদীছ শরীফগুলো উনাকে এই উদ্দেশ্যে শুনাতাম যে, তিনি অত্যন্ত খুশি হবেন। কিন্তু যখন হাদীছ শরীফগুলো শুনানো শেষ হতো, তখন তিনি বলতেন, অমুক হাদীছ শরীফ বর্ণনাকারীর মধ্যে ত্রুটি আছে। অমুক হাদীছ শরীফ বর্ণনাকারী রাবী দ্বঈফ। অমুক হাদীছ শরীফ সম্পর্কে কথা আছে। তাই কোনোটিই দলীলযোগ্য নয়। সাথে সাথে তিনি ইহাও বলতেন যে-
انا عالـم بعلم اهل الكوفة
অর্থাৎ কুফার অধিবাসীগণের ইলিম সম্পর্কে আমি সম্যক অবহিত। (স্মারক গ্রন্থ-১১৩)

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে