সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করেছেন
, ৩০ জুন, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
(পূর্বে প্রকাশিতের পর)
সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার ফতওয়ার স্বীকৃতি প্রদান:
হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ইমামগণ উনারা যে মহান ব্যক্তিত্বকে ফতওয়া দানে অনুমতি দিয়েছেন। এমনকি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ক্বায়িম-মাক্বাম বলে সত্যায়ন করেছেন। সেই মহান ব্যক্তিত্বের নামে যারা কুৎসা রচনা করে, উনার শানে প্রশ্ন উত্থাপন করে, শান মানের খিলাফ কথা বলে, তারা যে ইসলামের শত্রু, মুসলমানগণের শত্রু তাতে কোন সন্দেহের অবকাশ নেই। আর তারা যে লা’নতগ্রস্ত সেটাও সুস্পষ্ট। কেননা পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে উল্লেখ আছে-
مَنْ عَادٰى لِـىْ وَلِيًّا فَقَدْ اٰذَنْتُه بِالْـحَرْبِ
অর্থ: মহান আল্লাহ পাক তিনি বলেন, যে ব্যক্তি আমার ওলী উনার বিরুদ্ধাচারণ করে আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। নাউযুবিল্লাহ! (বুখারী শরীফ)
সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ৯ জন ইমাম উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করেছেন। উনাদের কাছ থেকে পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছেন।
হযরত আহলু বাইত শরীফ এবং আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের প্রতি সম্মান প্রদর্শন:
হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম এবং আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের প্রতি যেরূপ আদব-ইহতিরাম ও সম্মান প্রদর্শন করেছেন তা ইতিহাসে বিরল। তাছাড়া তিনি স্বীয় জান মাল, সময়, শ্রম অর্থ সবকিছু দিয়েই উনাদের যে খিদমত মুবারকে আঞ্জাম দিয়েছেন তারও মেছাল নেই। সুবহানাল্লাহ!
এই বেমেছাল ও বিরল দৃষ্টান্ত স্থাপনের কারণে তিনিও পৃথিবীর ইতিহাসে অমর হয়ে আছেন। ক্বিয়ামত পর্যন্ত উনার সিলসিলা জারী থাকবে। ইনশাআল্লাহ! (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৮)
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইবলিসের পরে দ্বিতীয় উলামায়ে সূ হলো বালয়াম বিন বাউরা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোট, নির্বাচন, পদপ্রার্থী হওয়া ইত্যাদি কোনটিই জায়িয নেই
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়তে খেলা হারাম হওয়া সম্পর্কিত দলীল (২)
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈমানদারদের প্রথম ও বড় শত্রু হলো ইবলিস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (১০ম পর্ব)
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৩)
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)