সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার অনন্য খুছূছিয়ত মুবারক
, ১০ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিশেষ আইয়্যামুল্লাহ শরীফ
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে-
عَنْ حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ قَالَتْ قَالَ لِىْ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيتُكِ فِي المَنَامِ ثَلٰثَ لَيَالٍ يَجِيءُ بِكِ الْمَلَكُ فِي سَرَقَةٍ مِّنْ حَرِيْرٍ فَقَالَ لِي: هٰذِهِ امْرَأَتُكَ، فَكَشَفْتُ عَنْ وَجْهِكِ الثَّوْبَ فَإِذَا أَنْتِ هِيَ، فَقُلْتُ: إِنْ يَكُ هٰذَا مِنْ عِنْدِ اللهِ يُمْضِهِ
অর্থ: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, একদা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে ইরশাদ মুবারক করলেন, আপনাকে তিন রাত্রিতে স্বপ্নযোগে আমাকে দেখানো হয়েছে। একজন ফেরেশতা আলাইহিস সালাম তিনি আপনাকে রেশমী কাপড় মুবারক-এ জড়িয়ে নিয়ে আসেন এবং আমাকে বলেন, ইনি আপনার পবিত্রতম জাওজাতুম মুকাররমাহ। তখন আমি আপনার ‘চেহারা মুবারক’ উনার কাপড় মুবারক খুললাম। তখন দেখতে পেলাম, আপনিই। সুবহানাল্লাহ! অতঃপর আমি (মনে মনে) বললাম, ইহা যদি মহান আল্লাহ পাক উনার পক্ষ হতে হয়ে থাকে, তাহলে অবশ্যই পূর্ণ হবে।” (বুখারী শরীফ ও মুসলিম শরীফ)
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি নিজেই ইরশাদ মুবারক করেন, আমি গর্ববোধ করছি না; বরং প্রকৃত বিষয়টি শুকরিয়াস্বরূপ বর্ণনা করতেছি যে, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাকে এমন অনেক বিষয় হাদিয়া করেছেন, যা ইহজগতে অন্য কাউকে হাদিয়া করেননি।
১. আমার পবিত্র নিসবাতুল আযীমাহ মুবারক উনার পূর্বে আমার ছূরত মুবারক পবিত্র স্বপ্নযোগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মুখে আমাকে পেশ করা হয়েছিলো। সুবহানাল্লাহ!
২. আমার বয়স মুবারক যখন ছয় বছর, তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে পবিত্র নিসবাতুল আযীমাহ মুবারক করেন। সুবহানাল্লাহ!
৩. নয় (৯) বছর বয়স মুবারক-এ আমি উনার পবিত্রতম হুজরা শরীফ-এ তাশরীফ মুবারক গ্রহণ করি। সুবহানাল্লাহ!
৪. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম হুজরা শরীফ-এ শুধুমাত্র আমিই বাকেরাহ উম্মুল মু’মিনীন হিসেবে তাশরীফ মুবারক নিয়েছি। সুবহানাল্লাহ!
৫. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমার পবিত্রতম বিছানা মুবারক-এ শায়িত থাকা অবস্থায় পবিত্র ওহী মুবারক নাযিল হয়েছেন। সুবহানাল্লাহ!
৬. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আমি অত্যধিক মাহবুবা ছিলাম। সুবহানাল্লাহ!
৭. আমার পবিত্রতা ঘোষণা করে পবিত্র কুরআন শরীফ উনার কয়েকখানা পবিত্র আয়াত শরীফ নাযিল হয়েছেন। সুবহানাল্লাহ!
৮. আমি স্বয়ং চোখ মুবারক দ্বারা দুইবার হযরত জিবরীল আমীন আলাইহিস সালাম উনাকে সরাসরি দেখেছি এবং তিনি আমাকে সালামও জানিয়েছেন। সুবহানাল্লাহ!
৯. আমারই পবিত্রতম কোল মুবারক-এ মাথা মুবারক রেখে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্রতম দীদার মুবারকে তাশরীফ মুবারক গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ!
১০. উনার পবিত্রতম হুজরা শরীফ উনার মধ্যেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম রওযা শরীফ। সুবহানাল্লাহ!
১১. উনার পবিত্রতার প্রতি লক্ষ্য রেখে মহান আল্লাহ পাক তিনি তায়াম্মুমের আহকাম নাযিল করেন। সুবহানাল্লাহ!
১২. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
خُذُوْا شَطْرَ وَفِى رِوَايَةٍ نِصْفَ دِيْنِكُمْ عَنْ هٰذِهٖ حَضْرَتِ الْحُمَيْرَةَ عَلَيْهَا السَّلَامُ يَعْنِى حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ
অর্থ: “হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ হুমায়রা আলাইহাস সালাম উনার কাছ থেকে তোমরা তোমাদের পবিত্র দ্বীন শিক্ষা করো।” সুবহানাল্লাহ! (মাকাছিদুল হাসানাহ, আন নিহায়া)
১৩. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মিসওয়াক মুবারকের মাথা চিবিয়ে নরম করে দিতেন এবং একই পাত্র মুবারক-এ গোসল মুবারকও করেছেন। সুবহানাল্লাহ!
১৪. তিনি পেয়ালা মুবারক উনার যে অংশে নূরুল হামরা মুবারক (ঠোঁট মুবারক) লাগিয়ে পানি মুবারক পান করতেন ঠিক পেয়ালা মুবারক উনার ঐ অংশ মুবারক-এ মহাসম্মানিত নূরুল হামরা মুবারক লাগিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও পানি মুবারক পান করতেন। সুবহানাল্লাহ!
১৫. হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনারাসহ সকল হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার কাছ থেকে সর্বপ্রকার মাসয়ালা-মাসায়িল ও পবিত্র খিলাফত পরিচালনায় পরামর্শ গ্রহণ করেছেন।
১৬. মহান আল্লাহ পাক তিনি স্বয়ং উনাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ!
তিনি হচ্ছেন পবিত্রতম আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মধ্যমণি। আর পবিত্রতম আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সীমাহীন শান-মান, বুযুর্গী, মর্যাদা, খুছুছিয়ত ও পবিত্রতা মুবারক- সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার অনেক পবিত্র আয়াত শরীফে এবং অসংখ্য পবিত্র হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে। যা মানুষের বর্ণনা, কল্পনা ও চিন্তাশক্তির সীমাহীন ঊর্ধ্বে। সুবহানাল্লাহ!
পবিত্র দ্বীন ইসলাম উনার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি ক্ষেত্রে উনার অবদান মুবারক অপরিসীম, উনাকে ব্যতীত পবিত্র দ্বীন ইসলাম, পবিত্র ঈমান ও মুসলমান উনাদের অস্তিত্ব কল্পনা করা যায় না।
আয় মহান আল্লাহ পাক! আপনি উনার প্রতি সর্বোচ্চ হুসনে-যন, মুহব্বত, তায়াল্লুক, নিসবত, ইতায়াত, রেযামন্দি-সন্তুষ্টি ও হাক্বীক্বীভাবে অনুসরণের জন্য বর্তমান যামানার যিনি খাছ লক্ষ্যস্থল, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আস্ সাফ্ফাহ, সাইয়্যিদুনা হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ছাহিবাতুল মুকাররমাহ, উম্মুল খায়ের, আখাছ্ছুল খাছ আহলু বাইতি রসূল, ক্বায়িম-মাক্বামে হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক ছোহবত, মুহব্বত, তায়াল্লুক, নিসবত ও হাক্বীক্বীভাবে অনুসরণ-অনুকরণ মুবারক করার আমাদের সবাইকে তাওফীক দান করুন। আমীন।
-উম্মু আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এক নযরে সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক নযরে উম্মু আবীহা, বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র পরিচিতি মুবারক:
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নযরে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আত তাসি‘আহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল খ্বামিসাহ্ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মাসাকীন আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক নযরে সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আস সাদিস আলাইহিস সালাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক নযরে সাইয়্যিদুন নাস, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক নযরে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফযালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়া আলাইহাস সালাম উনার জীবনী মুবারক
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি হচ্ছেন মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে ঊলা বা প্রথমা, কুবরা বা মূল, বড়, মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মূল এবং সম্মানিত দ্বীন ইসলাম উনারও মূল
২৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা মাওলানা হযরত আন নূরুছ ছানী আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ছূরত মুবারক
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আহলু বাইতি রসূলল্লিাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়মি মাক্বামে উম্মাহাআহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার বেমেছাল মহাসম্মানিত বুলন্দী শান মুবারক
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












