সাইয়্যিদাতুনা হযরত নূরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার মহাপবিত্র শান মুবারক উনার খিলাফ বুখারী শরীফে বর্ণিত জাল হাদীছের খন্ডন (২)
, ১৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
১) সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম তিনি সাইয়্যিদাতুন নিসায়িল আলামীন হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে সম্পদ থেকে বঞ্চিত করেছেন। (নাউযুবিল্লাহ মিন যালিক)
২) এর ফলে সাইয়্যিদাতুন নিসায়িল আলামীন হযরত যাহরা আলাইহাস সালাম তিনি সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার সাথে পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের আগ পর্যন্ত কথা মুবারক বলেননি। (নাউযুবিল্লাহ মিন যালিক)
৩) এবং উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীকা আলাইহাস সালাম তিনি কথা না বলার বিষয়টা উল্লেখ করেছেন। (নাউযুবিল্লাহ মিন যালিক)
অথচ এই বর্ণনার মধ্যে মারাত্মক ভুল ও সম্পূর্ণ বিকৃত ইতিহাস উল্লেখ করা হয়েছে।
খুব ভালো করে উপরোক্ত বর্ণনার সনদখানা লক্ষ্য করুন। একজন রাবী রয়েছেন الزُّهْرِيِّ (যুহরী) ইতিপূর্বে আমরা বুখারী শরীফ থেকে একটা জাল বর্ণনা দেখিয়েছি যেখানে উল্লেখ ছিলো- সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! এই জাল রেওয়ায়েতের রাবীও ছিলো “যুহরী”। বর্তমান আলোচ্য বিষয়ের রাবীও হচ্ছে “যুহরী”। রাবীর বিষয়ে বিস্তারিত আলোচনার পূর্বে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার অবস্থান পরিস্কার করা জরুরী।
ইমাম হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার “ফাদ্বায়িলুছ ছাহাবা” কিতাবের ১ম খ- ৩৬২ পৃষ্ঠায় উল্লেখ করেন,
أَبُـوْ بَكْرٍ عَلَيْهِ السَّلاَمُ فَـقَالَ: وَاللهِ لَقَرَابَةُ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَبُّ إِلَيَّ مِنْ قَـرَابَتِيْ
অর্থ: সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক উনার কসম! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত পরিবার উনাদেরকে নিজের পরিবার-পরিজন থেকে বেশি মুহব্বত করি। ” (সাওয়ায়িকুল মুহাররিকা লি ইবনে হাজার হায়তামী ২/৫১৪)
অথার্ৎ উপরোক্ত বর্ণনার মাধ্যমে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ব্যাপারে রাফেজী শিয়াদের যে চু-চেরা যে, ‘তিনি হযরত আহলু বাইত শরীফ উনাদেরকে মুহব্বত করতেন না সেকারণে বঞ্চিত করেছেন’ এ অভিযোগ ধূলিস্যাৎ হয়ে গেলো।
আর ফাদাক বাগানের ওয়ারিশত্বের বিষয়ে সাইয়্যিদাতুন নিসায়িল আলামীন হযরত যাহরা আলাইহাস সালাম তিনি হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার কাছে যাননি বরং কোন এক খাদিম পাঠিয়েছিলে ন এই মাসায়ালাটা উনাদের মাধ্যম দিয়ে পরিস্কার করার জন্য যে, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের কোন ওয়ারিশ হয় না।
অথচ বাতিল ফিরকার লোকেরা এটাকে ভুলভাবে ব্যাখ্য করে, জাল বর্ণনা প্রবেশ করিয়ে এমন একটা অবস্থা তৈরী করেছে যে বাহ্যিক বর্ণনা পড়ে মানুষ ঈমানহারা হয়ে যাচ্ছে। উপরোক্ত বর্ণনা শেষের দিকে উল্লেখিত অংশটা নিয়ে মূল যে আপত্তি-
قَالَ فَـهَجَرَتْهُ فَاطِمَةُ عَلَيْهَا السَّلَامُ فَـلَمْ تُكَلِّمْهُ حَتّٰى مَاتَتْ
“তিনি বলেন, তারপর থেকে সাইয়্যিদাতুন নিসায়িল আলামীন হযরত যাহরা আলাইহাস সালাম তিনি (হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম) উনাকে পরিত্যাগ করেছিলেন, পবিত্র বিছাল শরীফ পর্যন্ত উনার সাথে কথা বলেননি (নাউযুবিল্লাহ মিন যালিক)।
রেওয়ায়েতটি উম্মুল মু’মিনীন আছ ছালিছা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম থেকে বর্ণিত। বর্ণনা যদি উনার হয় সেক্ষেত্রে قَالَ (পুরুষ বাচক) হওয়ারতো কোন সুযোগই থাকবে না, বরং স্ত্রী-বাচক হিসাবে আসবে قَالَتْ । এ থেকে প্রমাণিত হচ্ছে এটা উম্মুল মু’মিনীন হযরত আছ ছালিছা ছিদ্দীকা আলাইহাস সালাম উনার বর্ণনা নয় বরং এটা অন্য কোন পুরুষ রাবীর বর্ণনা। আর সে রাবী আর কেউ নয় বরং সে হচ্ছে “যুহরী”।
(মাসিক আল বাইয়্যিনাত শরীফ থেকে সংকলিত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১০)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারবালার ঘটনার জন্য মালউন ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (২)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৭ম পর্ব)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিনটি আক্বীদাহ বিশুদ্ধ করা আবশ্যক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












