সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ্ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার সাওয়ানিহ উমরী মুবারক-৮
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইচ্ছা মুবারক করলেন যে, এক মাস তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের নিকটবর্তী হবেননা। এই ঘটনাটি মুনাফিকরা প্রচার করে দেয় যে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সকলকে তালাক প্রদান করেছেন। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! এ কথা শুনে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা মসজিদে নববী শরীফে সমবেত হন। হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা কান্নাকাটি শুরু করলেন। কিন্তু কেউ এ বিষয়ে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জিজ্ঞাসা করার সাহস পেলেন না।
সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি খবর পেয়ে মসজিদে নববী শরীফে এসে দেখেন, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা চিন্তিত অবস্থায় চুপচাপ বসে আছেন। অতঃপর হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাক্ষাতের অনুমতি চেয়ে দুই বার কোন সাড়া পেলেন না। তৃতীয় বারে অনুমতি পেয়ে হুজরা শরীফে ঢুকে দেখেন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একটি চৌকি মুবারকে শুয়ে আছেন। সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম ঘরের চারদিকে দৃষ্টি বুলিয়ে দেখলেন, সেখানে কয়েকটি মাটির পাত্র ও শুকনো মশক ছাড়া আর কোন জিনিস নেই। এ অবস্থা দেখে সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার চোখে অশ্রু নেমে আসল। তিনি বললেন, ইয়া রসুলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহিস সালাম! আপনি কি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে তালাক দিয়েছেন? তিনি জবাব দিলেন, না। সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, আমি কি এ সুসংবাদ মুসলমানদের মধ্যে প্রচার করে দিব? নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অনুমতি দিলে সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উচ্চস্বরে “আল্লাহু আকবার” ধ্বনি দিয়ে এ সুসংবাদ শুনিয়ে দেন। এর পরিপ্রেক্ষিতে খালিক, মালিক, রব মহান আল্লাহ পাক তাখঈর এর আয়াত শরীফ নাযিল করেন। আয়াত শরীফটি এইরূপ-
يَا أيُّهَا النَّبِىُّ قُلْ لِأزْوَاجِكَ إنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيَاةَ الدُّنْيَا وَ زِيْنَتَهَا فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ وَ أُسَرِّحْكُنّ سَرَاحًا جَمِيْلًا- وَ إنْ كُنْتُنَّ تُرِدْنَ اللهَ وَ رَسُوْلَهُ وَ الدَّارَ الْآخِرَةَ فَإنَّ اللهَ أعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنْكُنَّ أجْرًا عَظيْمًا -
অর্থ: হে নবী পাক ছল্লাল্লাহু আলাইহিস সালাম! আপনি আপনার আজওয়াজে মুতাহহারাতগণ উনাদেরকে বলুন, আপনারা যদি দুনিয়া ও তার চাকচিক্যই পেতে চান তবে আসুন, আমি আপনাদেরকে ভোগ-সামগ্রী দিয়ে উত্তমভাবে রোখছতের ব্যবস্থা করে দেই। আর যদি আপনারা মহান আল্লাহ পাক উনার ও উনার রসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে এবং পরকালের (সম্মানিত) আবাসস্থল পেতে চান, তবে জেনে রাখুন আপনাদের মধ্যে যাঁরা নেককার, উনাদের জন্য মহান আল্লাহ পাক মহাপ্রতিদান প্রস্তুত রেখেছেন (সুরা আহযাব শরীফ-২৯)।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার সাওয়ানিহ উমরী মুবারক
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক
মালিকাতুল জান্নাহ, সাইয়্যিদাতুল উম্মাহাত, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র জীবনী মুবারক
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার বেমেছাল ফযীলত মুবারক
সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বায়াহ আল ঊলা আলাইহাস সালাম উনার সীরত মুবারক
খাদিমাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার জীবনী মুবারক
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৭)
সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বয়াহ আছ্ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দ্বিতীয় দুধমাতা আলাইহাস সালাম
নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার বেমেছাল ফযীলত মুবারক
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।