সাংহাইয়ে ৭০ বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়ের আঘাত, বিপর্যস্ত জনজীবন
চীনের বাণিজ্যিক শহর সাংহাইয়ে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন বেবিনকা। এটি গত সাত দশকের মধ্যে শহরটিতে আছড়ে পড়া সবচেয়ে শক্তিশালী ঝড় বলে উল্লেখ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এই ঝড়ের কারণে বাতিল হয়েছে বহু ফ্লাইট, পিছিয়ে গেছে ট্রেনের শিডিউল।
গত সোমবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে সাংহাইয়ে আঘাত হানে টাইফুন বেবিনকা। জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) বলেছে, তারা এই ঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার রেকর্ড করেছে।
তবে চীনের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ ১৫১ কিমি/ঘণ্টা রেকর্ড করা হয়েছে। এটিকে ১৯৪৯ সালের পর থেকে সাংহাইতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে বর্ণনা করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
এর আগে, ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত এবং পূর্ব চীনের বিশাল অংশে উপকূলীয় বন্যার আশঙ্কায় লাল সতর্কতা জারি করেছিল স্থানীয় কর্তৃপক্ষ।
বিরূপ আবহাওয়ায় রোববার রাত ৮টা থেকে সাংহাইয়ের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়। সোমবার শহরটিতে ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। বন্ধ রয়েছে বেশ কিছু ট্রেনের লাইন, বন্দর, সেতু এবং মহাসড়ক। সাংহাই ডিজনি রিসোর্টসহ শহরের অনেক পর্যটনকেন্দ্রও বন্ধ রাখা হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, রোববার মধ্যরাতের মধ্যে সাংহাইয়ে চার লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। বিভিন্ন প্রদর্শনী কেন্দ্র এবং স্কুল জিমগুলো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পরিণত করা হয়েছে।
প্রতিবেশী ঝেজিয়াং এবং জিয়াংসু প্রদেশেও অনুরূপ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তথ্যমতে, এই অঞ্চলজুড়ে গত সোমবার পর্যন্ত ১ হাজার ৬০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।