সর্বশ্রেষ্ঠ রাত পবিত্র লাইলাতুল মাওলিদ (মহাপবিত্র নূরুত তাশরীফ উনার রাত মুবারক) আজ থেকে প্রায় ৭০০ বছর আগের শ্রেষ্ঠত্বের পক্ষে দলীলসমূহ (৪র্থ পর্ব)
সম্মানিত দুই রাত মুবারক পবিত্র লাইলাতুল মাওলিদ শরীফ (মহাপবিত্র নূরুত তাশরীফ রাত মুবারক) না পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ কোনটি শ্রেষ্ঠ? প্রখ্যাত মালেকী ফক্বীহ ও মুহাদ্দিছ হাফিজ আবু আব্দুল্লাহ মুহম্মদ ইবনে আহমদ ইবনে মারজুক আত-তিলেমসানী রহমতুল্লাহি আলাইহি (ওফাত: ৭৮১ হিজরী, ১৩৭৯ ঈসায়ী) রচনা করেন এক কালজয়ী গ্রন্থ: যার আরবী নাম-
جنى الجنتين في شرف الليلتين: ليلة القدر - ليلة المولد
অর্থাৎ “দুই রাতের মর্যাদা সম্পর্কে দুই জান্নাতের ফল, পবিত্র লাইলাতুল মাওলিদ শরীফ (মহাপবিত্র নূরুত তাশরীফ) রাত মুবারক ও পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ।
এই কিতাবটি রচনার মূল প্রেক্ষাপট ও ঐতিহাসিক কারণ তিনটি: ১. আবু ইসহাক আশ-শাতিবী- (ওফাত ৭৯০ হিজরী, ১৩৮৮ ঈসায়ী) এর সরাসরি বক্তব্য ও তার কিতাব আল-ই’তিসাম এর উত্থাপিত আপত্তি, যুক্তির খ-ন (সমসাময়িক)।
২. তাজউদ্দীন আল-ফাকাহানী ওফাত: (৭৩১ হিজরী, ১৩৩১ ঈসায়ী) লিখিত গ্রন্থ المورد في عمل المولد আল-মাওয়ারিদু ফি আমালিল মাওলি কিতাবের প্রতিটি বক্তব্য, দলিল ও যুক্তিকে ধরে ধরে খ-ন।
৩. তিউনিসিয়ার সুলতান আবু ইসহাক ইব্রাহিম আল-হাফসি- পবিত্র লাইলাতুল মাওলিদ শরীফের জটিল বিতর্ক ও গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান চেয়ে একটি রাজকীয় চিঠির (رسالة) অনুরোধের লিখিত কিতাব। যা অসংখ্য দলিলের মাধ্যমে তিনি লাইলাতুল মাওলিদ শরীফ (মহাপবিত্র নূরুত তাশরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাত মুবারক উনার শ্রেষ্ঠত্বের পক্ষে ২১টি কারণ উপস্থাপন করেন, এর পাশাপাশি ২১টি কারণের পরে আবার কী কী প্রশ্ন হতে পারে সেটাও উত্তর দিয়ে গেছেন। আমরা ২১টি কারণ ও তার পরের প্রশ্নের উত্তর ধারাবাহিক প্রকাশ করবো। ইনশাআল্লাহ!
২১টি কারণসমূহ ধারাবাহিক প্রকাশ করা হলো উক্ত কিতাব থেকে- (১৯১ থেকে ২০৫ পৃষ্ঠা পর্যন্ত)
الأدلة على أفضلية ليلة المولد
পবিত্র মাওলিদ শরীফ বা (মহাপবিত্র নূরুত তাশরীফ): রাত মুবারক উনার শ্রেষ্ঠত্বের পক্ষে দলীলসমূহ:
الْحَادِيَ عَشَرَ: لَيْلَةُ الْمَوْلِدِ فُضِّلَتْ غَيْرَهَا مِنْ لَيَالِي السَّنَةِ بِوِلَادَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّكَ تَقُولُ فِيهَا لَيْلَةُ مَوْلِدِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَتَقُولُ فِي لَيْلَةِ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ، وَهُوَ إِمَّا الشَّرَفُ وَإِمَّا التَّقْدِيرُ، وَالإِضَافَةُ (أ/٤٦) فِي لَيْلَةِ الْمَوْلِدِ إِضَافَةُ اخْتِصَاصٍ، وَهِيَ أَبْلَغُ مِنَ الإِضَافَةِ إِلَى مُطْلَقِ الْمُشَرَّفِ، فَكَانَتْ أَفْضَلَ بِهَذَا الْوَجْهِ وَهُوَ الْمَطْلُوبُ.
একাদশ কারণ: পবিত্র লাইলাতুল মাওলিদ শরীফ (মহাপবিত্র নূরুত তাশরীফ) রাত মুবারক বছরের অন্যান্য সমস্ত রাতের ওপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র নূরুত তাশরীফ উনার কারণে। কারণ আপনি এই মুবারক রাত উনার ক্ষেত্রে বলেন, “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র নূরুত তাশরীফ উনার রাত মুবারক” লাইলাতুল মাওলিদ শরীফ বা মহাপবিত্র নূরুত তাশরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আর লাইলাতুল ক্বদর শরীফের ক্ষেত্রে বলেন, “মর্যাদা বা তাকদীরের রাত” (লিইলাতুল ক্বদর); যেখানে ‘ক্বদর’ শব্দের অর্থ হয় মর্যাদা, না হয় তাকদীর নির্ধারণ। এখানে লাইলাতুল মাওলিদ শরীফ বা মহাপবিত্র নূরুত তাশরীফের রাত মুবারক উনার ক্ষেত্রে যে সম্বন্ধ (ইজাফাত) যুক্ত হয়েছে তা হলো ‘বিশেষ সম্বন্ধ’ (ইজাফাতে اختصاص), যা কেবল সাধারণ মহাসম্মানিত সত্তা উনার দিকে সম্বন্ধ করার চেয়ে অনেক বেশি অর্থবহ ও গভীর। অতএব, এই বিবেচনাও লাইলাতুল মাওলিদ শরীফ বা মহাপবিত্র নূরুত তাশরীফ উনার রাত মুবারক অধিক উত্তম; আর এটাই আমার প্রমাণের উদ্দেশ্য।
الثَّانِيَ عَشَرَ: لَيْلَةُ الْقَدْرِ إِمَّا لَيْلَةُ الشَّرَفِ أَوْ لَيْلَةُ التَّقْدِيرِ، فَهِيَ وَإِنْ كَانَ التَّقْدِيرُ فِيهَا مِنْ لَوَازِمِهِ شَرَفُهَا بِاعْتِبَارِهِ، وَلَيْلَةُ الْمَوْلِدِ لَيْلَةُ شَرَفٍ عَامٍّ لَا امْتِرَاءَ فِيهِ، فَيَثْبُتُ فَضْلُ لَيْلَةِ الْمَوْلِدِ وَهُوَ الْمَطْلُوبُ.
দ্বাদশ কারণ: লাইলাতুল ক্বদর শরীফ হলো মর্যাদার রাত অথবা ভাগ্য/তাকদীরের রাত। যদি তাতে তাকদীরের ফায়সালাই করা হয়, তবে সেই বিচারে তার সম্মান লাভ হওয়া একটি আনুষঙ্গিক বা পরোক্ষ বিষয়। পক্ষান্তরে, লাইলাতুল মাওলিদ শরীফ বা মহাপবিত্র নূরুত তাশরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রাত মুবারক হলো- এক সার্বজনীন ও স্পষ্ট মহাসম্মানের রাত মুবারক, যে বিষয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। ফলে লাইলাতুল মাওলিদ শরীফ বা মহাপবিত্র নূরুত তাশরীফ উনার রাত মুবারক শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো, আর এটাই আমার প্রমাণের উদ্দেশ্য।
الثَّالِثَ عَشَرَ: لَيْلَةُ الْقَدْرِ إِنَّمَا يَحْظَى بِهَا الْعَامِلُ فِيهَا فَمَنْفَعَتُهَا قَاصِرَةٌ، وَلَيْلَةُ الْمَوْلِدِ مُتَعَدِّيَةٌ مَنْفَعَتُهَا، وَمَا كَانَتْ مَنْفَعَتُهُ مُتَعَدِّيَةً أَفْضَلُ مِنْ غَيْرِهِ وَهُوَ الْمُدَّعَى.
ত্রয়োদশ কারণ: পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ কল্যাণ ও সৌভাগ্য কেবল সেই ব্যক্তিই লাভ করে যিনি তাতে ইবাদত বা আমল করেন; ফলে এর উপকারিতা ব্যক্তিগত বা সীমাবদ্ধ (কাছিরাহ)। পক্ষান্তরে, লাইলাতুল মাওলিদ শরীফ বা মহাপবিত্র নূরুত তাশরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রাত মুবারকের উপকারিতা ও কল্যাণ বহুমাত্রিক ও সার্বজনীন (মুতাআদ্দিয়াহ)। আর যার উপকারিতা সার্বজনীন ও বিস্তৃত, তা অন্যান্য জিনিসের চেয়ে অধিক উত্তম; আর এটাই আমার প্রমাণের উদ্দেশ্য। (চলবে)
বর্তমান সময়ে অকাট্য, প্রকাশ্য দলিল দ্বারা এবং ৯০ দিনব্যাপী আজিমুশ্বান মাহফিল উনার ইন্তেজাম করে এই মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাশরীফ দিবস মুবারক তথা মহাসম্মানিত মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন যিনি যামানার মহাসম্মানিত ইমাম রাজারবাগ শরীফ উনার মহান মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম।
-খন্দকার মুহম্মদ আরিফ হাসান।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
মালিকুত তামাম, ক্বাসিমুন নিআম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ফাতহ মুবারক উনার বরকত (৭ম পর্ব)
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৮)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (১)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৪)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।