সর্বপ্রথম যাঁরা সম্মানিত জান্নাত মুবারক-এ প্রবেশ করবেন, উনাদের মধ্যে ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি হচ্ছেন অন্যতম
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে এসেছেন,
عَنْ اِمَامِ الْاَوَّلِ سَيِّدِنَا حَضْرَتْ كَرَّمَ اللهُ وَجْهَهٗ عَلَيْهِ السَّلَامُ قَالَ اَخْبَرَنِـىْ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اَنَّ اَوَّلَ مَنْ يَّدْخُلُ الْجَنَّةَ أَنَا وَ اَلنُّوْرَ الرَّابِعَةَ سَيِّدَتَنَا حَضْرَتْ اَلزَّهْرَاءَ عَلَيْهَا السَّلَامُ (سَيِّدَتَنَا حَضْرَتْ فَاطِمَةَ عَلَيْهَا السَّلَامُ) وَحَضْرَتْ الْحَسَنُ عَلَيْهِ السَّلَامُ وَحَضْرَتْ الْحُسَيْنُ عَلَيْهِ السَّلَامُ قُلْتُ يَا رَسُوْلَ اللهِ فَمُحِبُّوْنَا قَالَ مِنْ وَّرَائِكُمْ
অর্থ: “ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেন, আমাকে উদ্দেশ্য করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, নিশ্চয়ই সর্বপ্রথম সম্মানিত জান্নাত মুবারক-এ প্রবেশকারী উনাদের মধ্যে আমি (হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম), উম্মু আবীহা সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আন নূরুর রবি‘য়াহ সাইয়িদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি, ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম তিনি এবং ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি অর্থাৎ উনারা। তখন আমি বললাম, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমাদেরকে যাঁরা মুহব্বত করবেন, উনারা কোথায় থাকবেন? তিনি ইরশাদ মুবারক করলেন, আপনাদের পিছনে থাকবেন।” সুবহানাল্লাহ!
(মুসতাদরাকে হাকিম শরীফ, কানযুল উম্মাল শরীফ, তারীখে দামেশক, আস সাওয়াইকুল মুহরিক্বাহ শরীফ, মুহিব্বে তাবারী শরীফ ইত্যাদি)
অন্য বর্ণনায় এসেছে,
عَنْ اِمَامِ الْاَوَّلِ سَيِّدِنَا حَضْرَتْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ كَرَّمَ اللهُ وَجْهَهٗ عَلَيْهِ السَّلَامُ قَالَ شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَسَدَ النَّاسِ إِيَّايَ فَقَالَ أَمَا تَرْضَى أَنْ تَكُوْنَ رَابِعَ أَرْبَعَةٍ أَوَّلُ مَنْ يَّدْخُلُ الْجَنَّةَ أَنَا وَأَنْتَ وَحَضْرَتْ اَلْحَسَنُ عَلَيْهِ السَّلَامُ وَحَضْرَتْ الْحُسَيْنُ عَلَيْهِ السَّلَامُ.
অর্থ: “ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বললাম যে, লোকেরা আমার ব্যাপারে হাসাদ বা হিংসা করে। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, আপনি কি এ ব্যাপারে সন্তুষ্ট নন যে, সম্মানিত জান্নাত মুবারক-এ সর্বপ্রথম প্রবেশকারী চারজনের মধ্যে আপনি হবেন চতুর্থ জন? আর সেই চারজন হচ্ছি, আমি, আপনি এবং ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ আমরা।” সুবহানাল্লাহ! (মুসনাদে আহমদ শরীফ, ত্বাবারণী শরীফ, মাজমাউয যাওয়াইদ শরীফ, মুহিব্বে তাবারী শরীফ, আছ ছাওয়াইকুল মুহরিক্বাহ শরীফ ইত্যাদি)
-মুহাদ্দিছ মুহম্মদ আমীন।
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।