সরকার কিছু দলকে পোষ্য দল হিসেবে স্বীকৃতি দিয়েছে -রুমিন
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৩ জুন, ২০২৫ খ্রি:, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
অন্তর্র্বতী সরকার কিছু দলকে তাদের পোষ্য দল হিসেবে অলিখিতভাবে স্বীকৃতি দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, এ সরকার রাজনৈতিক দলগুলোকে একটি কমন প্লাটফর্মে আনতে ব্যর্থ হয়েছে। সরকার কিছু দলকে তাদের পোষ্য দল হিসেবে অলিখিতভাবে এক ধরনের স্বীকৃতি দিয়েছে। আর অন্য দলগুলোকে বৈরী অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে।
একটি জাতীয় দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, বিশেষ করে যে দলটি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং যারা লাগাতার ১৭ বছর নানা রকমের নির্যাতন ও নিপীড়নের মধ্যেও শেখ হাসিনার সরকারের সমালোচনা করে এসেছে, শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে এসেছে এই দলটিকে এই সরকার মুখোমুখি দাঁড় করানোর এক ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। আমরা দেখলাম বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমে বললেন, এই সরকার আমাদের সরকার, কোনোভাবেই এ সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। কিন্তু সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে আমরা কী করতে পারি!? আমার মনে হয় সরকার যেন নিজেই নিজেকে ব্যর্থ করার দিকে যাচ্ছে।
করিডর প্রসঙ্গ টেনে সরকারের সমালোচনা করে রুমিন বলেন, যে সরকারের কাজ কেবল প্রতিদিনের নির্বাহী কাজগুলো সম্পাদন করা, তারা কীভাবে করিডর দেওয়ার মতো একটি ভীষণ রকমের রাজনৈতিক ও দেশের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে!
এ সময় তিনি বলেন, সরকার এই সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে। বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে রয়েছে, দ্বৈত নাগরিকত্ব থাকা কোনো ব্যক্তি কোনোভাবেই এমপি-মন্ত্রী হতে পারবেন না। আপনাকে কেবল বাংলাদেশের নাগরিক হতে হবে।
অথচ এই সরকারের বেশিরভাগ উপদেষ্টার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। সুতরাং তাদের হাতে দেশ কতটা নিরাপদ; আমি সেই প্রশ্ন রাখতে চাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)