সরকারের ৫০ হাজার টন আলু কেনার সিদ্ধান্ত বাতিল!
, ২২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সরকার আলু কিনবে এই আশ্বাসে কৃষকরা ব্যাপকভাবে আলু চাষ করলেও শেষ পর্যন্ত আলু কিনেনি ইউনূসের অন্তবর্তীকালীন সরকার। শেষ পর্যন্ত আলু কেনার সিদ্ধান্তটাই বাতিল করে দিয়েছে। এতে করে আলু চাষীদের লোকসানটা স্থায়ী হয়ে গেল।
কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারকে 'কৃষকদের প্রতি অবহেলা' বলে মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার ৫০ হাজার টন আলু কেনার ঘোষণা দিয়েছিল, কিন্তু কিছুই কেনা হয়নি। কৃষকরা ভয়াবহ ক্ষতির মুখে, অথচ সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে। এটি বড় ধরনের ব্যবস্থাপনাগত ব্যর্থতা।
তিনি জানান, বর্তমান বাজারদর উৎপাদন ব্যয়ের নিচে। কোল্ড স্টোরেজসহ অন্যান্য খরচ যোগ করলে দাম হওয়া উচিত প্রতি কেজি ২৫-২৭ টাকা, অথচ সরকার নির্ধারিত ২২ টাকাও মিলছে না।
'সরকার যদি মোট উৎপাদনের মাত্র ১০ শতাংশও কিনত, তাহলে বাজারদর বাড়ত ও স্থিতিশীল হতো এবং মজুদকারীরা ধীরে ধীরে আলু ছাড়তে পারত,' বলেন তিনি।
এর আগে বাজারদর কমে কৃষকদের ক্ষতি বাড়ায় চলতি বছরের আগস্টের শেষদিকে ৫০ হাজার টন আলু কেনার সিদ্ধান্ত নেয় অন্তর্র্বতী সরকার।
গত মৌসুমে অনেক কৃষককে মাঠপর্যায়ে প্রতি কেজি মাত্র ১১ টাকায় আলু বিক্রি করতে হয়- যা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে গড় উৎপাদন ব্যয় ১৪ টাকার চেয়েও কম। উত্তরাঞ্চলের কিছু এলাকায় উৎপাদন ব্যয় ছিল প্রতি কেজি ২০ টাকা পর্যন্ত।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেখা গেছে, গত মৌসুমে দেশে ১ কোটি ১৫ লাখ টন আলু উৎপাদিত হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। আবাদি জমি বৃদ্ধি ও অনুকূল আবহাওয়ার কারণে উৎপাদন বেড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)