সরকারের প্রস্তাবিত বাজেট আইএমএফের শর্ত বাস্তবায়ন —ফখরুল
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৮ জুন, ২০২৩ খ্রি:, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
২০২৩—২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আইএমএফের শর্ত বাস্তবায়ন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ঘোষিত বাজেট কল্পনাপ্রসূত ও উচ্চাভিলাষী। আইএমএফের শর্ত বাস্তবায়ন ছাড়া এই বাজেট আর কিছুই নয়। সরকারের প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও লোক দেখানো। প্রস্তাবিত বাজেট সরকারের অর্থনৈতিক দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার ঘোষণা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
লিখিত বক্তব্যে মহাসচিব বলেন, সরকার গত ১ জুন ২০২৩—২৪ অর্থবছরের জন্য ৭ লক্ষ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার যে বাজেট প্রস্তাব উপস্থাপন করেছে তা বর্তমান ফ্যাসিস্ট লুটেরা সরকারের অর্থনৈতিক দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার এক বার্ষিক ঘোষণাপত্র মাত্র। এই বাজেট কল্পনাবিলাসী, বাস্তবায়ন অযোগ্য এক উচ্চাভিলাষী বাজেট। এটা গ্রেফ দুর্নীতিবাজ বর্তমান সরকারের আশ্রয়ে—প্রশ্রয়ে বিলিয়ন বিলিয়ন ডলার লুটের লক্ষ্যে প্রণীত ‘অর্থ লুটেরাদের বাজেট’ মির্জা ফখরুল দাবি করেন, বাজেটে চলমান অর্থনৈতিক সংকট, ক্রমবর্ধমান আয়—বৈষম্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে যাওয়া, বেপরোয়া অর্থপাচার, জনগণের কাঁধে রাষ্ট্রীয় ঋণের বোঝা একবারের জন্যেও স্বীকার করা হয়নি। পরিত্রাণের উপায়ও বলা হয়নি। তেমনিভাবে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে সুশাসন ও ন্যায়বিচার এর ধারণাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোহিঙ্গা বোঝাই দুই নৌকাডুবি, ৫ শতাধিক প্রাণহানির আশঙ্কা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাজার থেকে তিন প্রতিষ্ঠানের ৩ খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতারক হরিদাসের ব্যাংকে ৯ কোটি টাকা!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অনলাইন জুয়ার ওয়েবসাইটে প্রতিদিন লেনদেন হাজার কোটি - দৈনিক ৫ কোটি টাকার লেনদেন করত চক্রটি - ৬,৬০০ এমএফএস সিম দিয়ে চলত লেনদেন -চীনা নাগরিকদের নিয়ন্ত্রণে পেমেন্ট নেটওয়ার্ক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সায়েদাবাদ টার্মিনালের ভেতরে যায়নি একটিও বাস কাউন্টার
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার উদ্যোগ সরকারের
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ জেলায় ৪০ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মালয়েশিয়ায় কোনো ইসরাইলি পাওয়া গেলে বের করে দেয়া হবে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মালয়েশিয়ায় কোনো ইসরাইলি পাওয়া গেলে বের করে দেয়া হবে’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ার ওয়েবসাইটে প্রতিদিন লেনদেন হাজার কোটি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)