সরকারী শর্ত মেনে নারিকেল দ্বীপে যেতে অনীহা পর্যটকদের
, ১১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
বঙ্গোপসাগরের প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ ভ্রমণে যেতে অনীহা দেখা দিয়েছে পর্যটকদের মাঝে। ফলে যাত্রী না থাকায় গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দ্বিতীয় দিনেও কক্সবাজারের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে কোনও জাহাজ নারিকেল দ্বীপের উদ্দেশ্যে ছাড়েনি। রাতযাপন বন্ধের কারণে ভরা মৌসুমেও পর্যটক না থাকায় দ্বীপবাসীর মধ্যে হতাশা বিরাজ করছে। তা ছাড়া দ্বীপের একমাত্র জেটি সংস্কারের কাজও থমকে আছে।
এ বিষয়ে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর সাংবাদিকদের বলেন, নারিকেল দ্বীপ যাওয়ার অনুমতি থাকলেও কোনও যাত্রী না পাওয়ায় আমরা আজও জাহাজ ছাড়িনি। কারণ কিছুসংখ্যক পর্যটক দিনে গিয়ে দিনে ফিরতে আগ্রহী। তবে তাদের সংখ্যা ১ থেকে দেড়শ। কিন্তু এই পরিমাণ যাত্রী নিয়ে জাহাজ চলাচল সম্ভব না।
‘একটি জাহাজ সাড়ে ৩শ যাত্রী না পেলে দ্বীপে আসা-যাওয়া করতে পারে না। তার কারণ জাহাজের খরচ। একটি জাহাজ আসা-যাওয়ার জন্য জ্বালানি, জাহাজের নাবিকসহ অন্যান্য কর্মচারী, ঘাটের টোল, সরকারি ভ্যাটসহ সব মিলে খরচ ১০ লাখ টাকার মতো। ফলে এক থেকে দেড় শত যাত্রী পেলেও কক্সবাজার শহর থেকে নারিকেল দ্বীপ আসা যাওয়া সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
জাহাজ মালিকরা জানান, রাতযাপনের অনুমতি নেই, একই দিনই ফিরতে হবে- পর্যটকদের এমন শর্ত জুড়ে কঠোর নির্দেশনা দিয়ে সরকার দীর্ঘ ৯ মাস পর ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য নারিকেল দ্বীপ দ্বীপ উন্মুক্ত করেছে। এর অংশ হিসেবে শুরুতে প্রাথমিকভাবে নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে প্রথম দিন ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ও ‘বারো আউলিয়া’ নামে দুটি জাহাজ নারিকেল দ্বীপ রুটে চলার কথা থাকলেও, মালিকরা এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। কারণ দ্বীপে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস নির্দিষ্ট শর্তে পর্যটক যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। নভেম্বরে কেবল দিনের বেলায় ঘুরে ফিরে আসার নিয়মে অনেক ভ্রমণপিপাসুই নারিকেল দ্বীপ ভ্রমণ বাতিল করেছেন। ফলে পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় বাধ্য হয়ে নভেম্বরে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন জাহাজ মালিকরা।
এ বিষয়ে নারিকেল দ্বীপ ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, রাত্রীযাপন বন্ধের কারণে নারিকেল দ্বীপে পর্যটকদের বেড়াতে আসতে অনীহা রয়েছে; যার কারণে আজও কোনও জাহাজ দ্বীপে আসেনি। এ ভরা মৌসুমেও পর্যটকশূন্য দ্বীপে। এখানকার মানুষের অধিকাংশ জীবনযাত্রা নির্ভর করে পর্যটন আয় থেকে। ফলে পর্যটন শিল্পের মন্দার কারণে দ্বীপের মানুষের মাঝে হাহাকার চলছে। তা ছাড়া কক্সবাজার থেকে ৭-৮ ঘন্টা সমুদ্র পাড়ি দিয়ে দ্বীপে এসে একই দিন ফিরে যাওয়া অসম্ভব। আর এত কড়াকড়ির করলে পর্যকরা প্রবাল দ্বীপ থেকে মুখ ফিরিয়ে নেবে। এতে দেশের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপের নাম পর্যটন খাত থেকে নাম মুছে যাওয়ার শঙ্কা রয়েছে। তা ছাড়া দ্বীপের একমাত্র চলাচলের মাধ্যম জেটিঘাটের সংস্কারের কাজও থমকে রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অ্যাটর্নি জেনারেলকে হুমকি অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল শোকজ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনে হোদাইদাহ প্রদেশে লড়াইয়ে ১৫ সরকারি সেনা নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিলম্বিত দেনমোহরের আর্থিক সমন্বয়ের দাবিতে রিট
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহজালালে বিমানে না ওঠে মালয়েশিয়ার ৬১ যাত্রী উধাও!
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেনশন জট কমাতে নতুন উদ্যোগ নিলো অর্থ বিভাগ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুমিল্লায় ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধিটির অর্থ কী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












