সরকারি ফোনে টিকটক নিষিদ্ধ করল যুক্তরাজ্য
, ২৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৮ মার্চ, ২০২৩ খ্রি:, ০৪ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাজ্যের মন্ত্রীদের কাছে থাকা সরকারি ফোন ও ডিভাইসে চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার (১৬ মার্চ) এই সিদ্ধান্ত ঘোষণা করে ব্রিটিশ সরকার।
অন্যদিকে টিকটক বিক্রি করে দেওয়ার জন্য চীনা কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের চাপের পর ওয়াশিংটন-বেইজিংয়ের দ্বন্দ্ব আরও প্রকট রূপ নিয়েছে। গতকাল জুমুয়াবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তার কারণ দেখিয়ে ব্রিটিশ সরকারের মন্ত্রীদের সরকারি ফোন ও ডিভাইসে চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ব্রিটিশ সরকারের আশঙ্কা টিকটক অ্যাপের মাধ্যমে সরকারি ফোনে থাকা সংবেদনশীল ডেটা চীন সরকারের হাতে চলে যেতে পারে।
বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নকে অনুসরণ করে সরকারি ফোন ও ডিভাইস থেকে ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করতে সিনিয়র এমপিদের চাপের মধ্যে ছিলো প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তবে ব্রিটেনের সরকারি বিভাগ এবং স্বতন্ত্র মন্ত্রীরাও তরুণদের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার উপায় হিসাবে টিকটককে গ্রহণ করেছে।
উল্লেখ্য, টিকটকের মূল মালিক চীনা কোম্পানি বাইটড্যান্স। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এই অ্যাপটির বিরুদ্ধে বেশ কঠোর অবস্থানে চলে গেছে। এসব দেশ বলছে, চীনা কর্মকর্তারা এই অ্যাপটির মাধ্যমে সংগ্রহ করা তথ্যের অপব্যবহার করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষ থেকে দাবানল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছে সন্ত্রাসী ড্রাম্প’
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলকে জ্বালানি দিয়ে সাহায্য করছে ব্রাজিল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাঙরের আক্রমণে অস্ট্রেলিয়ায় বন্ধ ডজনখানেক সৈকত
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আত্মহত্যা ইসরায়েলি সেনাদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আত্মহত্যা ইসরায়েলি সেনাদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভুল সতর্কসংকেত’, পেন্টাগনে বিপজ্জনক পদার্থ আতঙ্কে লকডাউন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র আশুরা উদযাপন বিষয়ক বিধিনিষেধ জারি করলো কুয়েত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরেনিয়াম ভা-ার সিল করে মাইন বসিয়েছে ইরান
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)