সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারক খিজির হায়াতের
, ০১ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারক খিজির হায়াতের বিরুদ্ধে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক উন্নয়নের টাকা দিয়ে নিজের বাড়ির সড়ক মেরামত ও পাকা করার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে দুর্নীতি দমন কমিশনের একটি টিম এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়। অনিয়মের বিষয়টি জানান দুদকের উপপরিচালক মশিউর রহমান।
মশিউর রহমান বলেন, গোপালগঞ্জের কাশিয়ানীর সাড়ে সাত কিলোমিটার সড়কটি মেরামত ও কার্পেটিং করার জন্য দুটি প্যাকেজে ৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সেই প্রকল্পের কাজ ঠিকভাবে না করে বিচারক খিজির হায়াত প্রভাব খাঁটিয়ে নিজের বাড়ির ভেতরের প্রবেশপথের প্রায় ৬৫ মিটার রাস্তা পাকা করান, যার আনুমানিক ব্যয় ৮ লাখ ৫৮ হাজার ৭৫৬ টাকা।
প্রসঙ্গত, প্রকল্পকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজ সম্পন্ন না করে বিল উত্তোলনের মাধ্যমে আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এলজিইডির প্রধান কার্যালয়সহ সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ের ৩৬টি এলজিইডি অফিসে অভিযান পরিচালনা করছে দুদক।
আওয়ামী লীগ সরকার পতনের পর চলতি বছরের ১৯ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক খিজির হায়াতকে তার পদ থেকে অপসারণ করা হয়। সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ছয় দফা অনুযায়ী সে সময় রাষ্ট্রপতি তাকে অপসারণ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)