সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

সরকারি চাকরির নিয়োগে অস্থিরতা: ৪ মাসে চাকরিপ্রত্যাশীদের যত আন্দোলন

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, সকাল ৭:১৫ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৩৫

নিজস্ব সংবাদদাতা:
চাকরিপ্রত্যাশীদের আন্দোলন এখন নিত্যদিনের দৃশ্য। স্মারকলিপি, অবস্থান কর্মসূচি, মানববন্ধন, অনশন থেকে শুরু করে সড়ক ও রেলপথ অবরোধ- দাবি আদায়ে কর্মসূচির ধরনও বহুবিধ। চলতি বছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সরকারি চাকরির নিয়োগ নিয়ে নানামুখী আন্দোলন হয়েছে। এর মধ্যে কিছু সমাপ্ত হলেও অনেক আন্দোলন এখনো চলমান বা সাময়িকভাবে স্থগিত রয়েছে।
৪৩তম বিসিএস: নন-ক্যাডার প্রার্থীদের অনশন :
নন-ক্যাডার নিয়োগ বিধিমালা ২০২৩ অনুযায়ী, ৪৩তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডারের ফল একসঙ্গে প্রকাশ করা হয়। নিয়োগ জটিলতা এবং কমসংখ্যক সুপারিশের কারণে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন নন-ক্যাডার প্রার্থীরা। আগস্ট-সেপ্টেম্বরে তারা ‘বিসিএস চাকরিপ্রত্যাশী প্রার্থীবৃন্দ’ ব্যানারে প্রায় ১০ দিন অনশন চালান। এর আগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছিলেন তারা। দীর্ঘ আন্দোলনেও সমাধান না মেলায়, এখন আদালতের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রার্থীরা।
নিয়োগ বিলম্বের কারণে আন্দোলনের মাঠে আছেন ৪৪তম বিসিএসের ক্যাডার সুপারিশপ্রাপ্তরাও। দুই দফা সংশোধনের পর ১১ নভেম্বর ২য় সম্পূরক ফল প্রকাশ করে পিএসসি। সুপারিশ পাওয়া প্রার্থীরা জানাচ্ছেন, ৪৪তম বিসিএসে তাদের চূড়ান্ত ফলাফলের ফাইল ৩ বছর ১১ মাস ২৫ দিন পরেও জনপ্রশাসনে পাঠানো হয়নি। দ্রুত নিয়োগের দাবিতে রোববার তারা মানববন্ধন করেছেন। পিএসসি আশ্বস্ত করেছে, নভেম্বরের শেষ সপ্তাহে ফাইল মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।
৪৭তম বিসিএস: লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন :
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি-উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ নানা কর্মসূচি পালন করেছেন। নীলক্ষেত ও শাহবাগ মোড় অবরোধের পাশাপাশি রাজশাহী ও ময়মনসিংহে রেলপথও অবরুদ্ধ হয়। তবে পিএসসি জানিয়েছে, পরীক্ষার তারিখ পরিবর্তন হবে না। ঘোষণার পর আন্দোলন অনেকটাই স্তিমিত হয়েছে। লিখিত পরীক্ষা ঘনিয়ে আসায় বেশির ভাগ প্রার্থী এখন প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন। ৎ
প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ :
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান এবং দুই বছর অন্তর বিশেষ নিয়োগের স্থায়ী ব্যবস্থা গ্রহণসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ। ১৯ অক্টোবর থেকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলে ব্যর্থ হন এবং ২৭ অক্টোবর শাহবাগে মিছিলে বহিরাগতদের হামলার শিকার হন। পরে ১২ নভেম্বর সমাজসেবা অধিদপ্তরের সামনে অবস্থান নিলে সমাজসেবা উপদেষ্টার আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়। তবে চলতি মাসে প্রজ্ঞাপন না এলে ডিসেম্বর থেকে পুনরায় আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।
পরিসংখ্যান ব্যুরো: প্রকল্পে নিয়োগ থাকলেও কাজ নেই :
২০১৬ সালে পরিসংখ্যান ব্যুরোর ‘ডেভেলপমেন্ট অব দ্য প্রভার্টি ডেটাবেজ’ প্রকল্পে ৫৪৫ জন অস্থায়ীভাবে নিয়োগ পান। অভিযোগ অনুযায়ী, প্রকল্পকর্মী হয়েও দীর্ঘদিন রাজস্ব শাখায় কাজ করেন এবং ২০২২ সালে প্রকল্পে ফিরে একই বছরের ডিসেম্বরে কার্যক্রম বন্ধ হয়। হাইকোর্টের রায়ে প্রকল্প ২০২৬ পর্যন্ত চলার কথা থাকলেও ২০২৩ সালের জানুয়ারি থেকে বেতন বন্ধ হয়। ২৬১ জন রিট করে বেতন-ভাতা বহাল রাখার দাবি জানান। অক্টোবরের ৫-১৪ তারিখে অবস্থান কর্মসূচি পালন শেষে ব্যুরোর আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়।
এনটিআরসিএ: শিক্ষক নিবন্ধন নিয়ে আন্দোলন :
১-১২তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের অনেকের বয়স ৩৫ ছাড়িয়ে গেছে এবং সনদের মেয়াদ শেষ। শূন্য পদে আবেদন করেও সুপারিশ না পাওয়া অভিযোগে তারা আন্দোলন শুরু করেন। এনটিআরসিএ জানিয়েছে, আদালতের রায়ের কারণে বিশেষ নিয়োগের এখতিয়ার নেই; শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা চাওয়া হয়েছে। আন্দোলনে বিরতি দিয়ে প্রার্থীরা আবার কর্মসূচি শুরু করেছেন এবং রোববার কার্যালয় অবরোধ করেছেন। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেও সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা দীর্ঘদিন আন্দোলন করছেন। তাদের অভিযোগ, ৬০ হাজারের বেশি শূন্য পদ থাকলেও এনটিআরসিএ তাদের নিয়োগ দেয়নি। ৩১ ডিসেম্বর পর্যন্ত দাবির সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা।
রিপিট ক্যাডার সমস্যা সমাধান এবং ৪৮তম বিশেষ বিসিএসে ৩ হাজার ৫০০-র বেশি চিকিৎসক নিয়োগের দাবিতে উত্তীর্ণ প্রার্থীরা আন্দোলনে নামেন। অভিযোগ, ৪৪-৪৭তম বিসিএসের অসম্পূর্ণ নিয়োগের কারণে অপেক্ষমাণ চিকিৎসক আবার সুপারিশ পেয়েছেন, যা প্রায় ১,৫০০ রিপিট প্রার্থী তৈরি করবে। ফলে পদ শূন্য হয়ে চিকিৎসক সংকট বাড়বে। তবে ৩০ অক্টোবর সরকার জানায়, ৪৮তম বিসিএসে পদ বৃদ্ধির সুযোগ নেই। সরকারি ঘোষণার পর আন্দোলন স্তিমিত হয়।
পেট্রোবাংলা ও সহযোগী প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগপত্র প্রদানের দাবিতে আন্দোলন হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রায় ৯ মাস পরও নিয়োগ বিলম্ব হওয়ায় আন্দোলনের সূত্রপাত হয়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে নিয়োগপত্র প্রদান শুরু করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১৩ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ১৩ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ১৩ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ১৩ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ১৩ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ১৩ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১৩ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ১৪ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ১৪ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১৪ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ১৪ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ১৫ ঘণ্টা আগে