সময় ফুরিয়ে এলেও সৈয়দপুরে সরকারি খাদ্যগুদামে এক ছটাক ধানও সংগ্রহ হয়নি
, ২৩শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯০ শামসী সন , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
এবার আমন মৌসুমে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এক ছটাক ধানও সংগ্রহ করতে পারেনি খাদ্যবিভাগ। তবে চাল সংগ্রহ হয়েছে আশানুরূপ।
সরকারি সংগ্রহ মূল্যের চেয়ে বর্তমান বাজার মূল্য বেশি হওয়ায় সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করার আগ্রহ নেই কৃষকদের।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, এবার আমন মৌসুমে সরকারিভাবে উপজেলার পাঁচ ইউনিয়নের কৃষকদের কাছ থেকে ৪৪১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর চালকল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক হাজার ৬৩১ মেট্রিক টন। কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ২৭ টাকা দরে এবং চালকল মালিকদের কাছ থেকে প্রতি কেজি চাল ৪২ টাকা দরে কেনার কথা।
গত ১৭ নভেম্বর উপজেলায় আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান চলবে। কিন্তু এতোদিনে এক ছটাক ধানও সংগ্রহ করতে পারেনি খাদ্যবিভাগ। তবে এসময়ের মধ্যে চাল সংগ্রহ হয়েছে এক হাজার ৩৯৩ মেট্রিক টন।
উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কাশিরাম ব্রহ্মত্তর গ্রামের কৃষক হালিমদার রহমান বলেন, সরকারি খাদ্যগুদামে ধান দিতে অনেক ঝুট-ঝামেলা পোহাতে হয়। নির্দিষ্ট আর্দ্রতা ছাড়া ধান নিতে চায় না খাদ্যবিভাগ কর্তৃপক্ষ। একেবারে শুকনো না হলে কখনোই ধান নিতে চান না তারা। খাদ্যবিভাগের নানা শর্ত পূরণ করে ধান দিতে গিয়ে ফিরে আসতে হয় অনেক সময়। আর সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে গেলে পরিবহন ব্যয় তো আছেই।
তার প্রশ্ন, অনেক টাকা খরচ, পরিশ্রম ও কষ্ট করে ধান চাষাবাদের পর উৎপাদিত ধান বিক্রিতে এতো ঝুট-ঝামেলার মধ্যে কেন সরকারি খাদ্যগুদামে ধান দিতে যাব? তাছাড়া বর্তমান বাজারের চেয়ে সরকারি সংগ্রহ মূল্য কম। তাই জমি থেকে ধান কাটা মাড়াইয়ের পরপর বাড়ির উঠান থেকেই সব বিক্রি করে দিয়েছি।
সৈয়দপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান বলেন, আমন মৌসুমে সরকারি খাদ্য গুদামে কোনো ধান সংগ্রহ হয়নি। তবে চালকল মালিকদের কাছ থেকে রোববার পর্যন্ত এক হাজার ৩৯৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। বর্তমান বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে ধানের দাম বেশি। তাই কৃষকেরা সরকার খাদ্যগুদামে ধান বিক্রি করতে আগ্রহী নন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












