সম্মানি ভাতাহীন অনুষ্ঠানে অংশ নিতে অনীহার অভিযোগ শাবিপ্রবি উপ-উপাচর্যের বিরুদ্ধে
সিটিং অ্যালাউন্স (সম্মানি ভাতা) রয়েছে এমন প্রোগ্রাম ব্যতীত অন্য কোনো প্রোগ্রামে অংশগ্রহণ না করার অভিযোগ উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমের বিরুদ্ধে। সম্মানি ভাতা না থাকায় তিনি গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই শহিদ দিবসের প্রোগ্রামেও অনুপস্থিত ছিলেন বলে জানা যায়। তবে, ১৮ জুলাই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বোর্ডে ‘স্পোশালিস্ট’ হিসেবে অংশগ্রহণ করেন।
, ০৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৩ জুলাই, ২০২৬ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বলেন, উপ-উপাচার্য সাজেদুল করিম দীর্ঘদিন ধরে জোড় তৎপড়তা চালিয়েছিলেন শাবিপ্রবির উপাচার্য হওয়ার জন্য। কিন্তু সিনিয়র অনেক অধ্যাপককে পেছনে রেখে অধ্যাপক ড. খায়রুল ইসলাম নিজের বলয় কাজে লাগিয়ে উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন। কিন্তু বিষয়টি উপ-উপাচার্য সাজেদুল করিম স্বাভাবিকভাবে নিতে পারেননি। এমনকি নতুন উপাচার্য নিয়োগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে এলে উপ-উপাচার্য সেখানে উপস্থিত হয়নি। নতুন উপাচার্যের নিয়োগের পর থেকেই বিভিন্ন প্রোগ্রামে উপ-উপাচার্যের তৎপরতা উল্লেখযোগ্য হারে কমে যায়।
অভিযোগ রয়েছে, নতুন উপাচার্য নিয়োগের পর থেকেই বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে উপাচার্য ও উপ-উপাচার্যের মধ্যে তীব্র সমন্বয়হীনতা দৃশ্যমান হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে এর আগে এমন সমন্বয়হীন প্রশাসন দেখা যায়নি।
এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখার আহ্বায়ক রাশিদ আবরার বলেন, তিনি প্রশাসনিক দায়িত্বে রয়েছেন। তাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মসূচিগুলোয় তার উপস্থিত থাকা দায়িত্বেরই অংশ। কিন্তু দীর্ঘদিন ধরেই তাকে বিভিন্ন প্রশাসনিক অনুষ্ঠানে অনুপস্থিত দেখা যাচ্ছে। সবশেষ প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই শহিদ দিবসের কর্মসূচিতেও তিনি উপস্থিত ছিলেন না। আমি মনে করি, দায়িত্বে থেকেও তিনি তার দায়িত্ব পালনে অবহেলা করছেন। ফলে শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক বার্তা যাবে উপ-উপাচার্যকে নিয়ে।
এ বিষয়ে জানতে চাইলে শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, এসব অভিযোগ যারা করছেন, সেগুলো আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার। আমি বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্সের বাইরে গিয়ে কোনো কাজ করি না। আমার নিয়োগপত্রেও সেটিই উল্লেখ রয়েছে। ১৬ জুলাই শহিদ দিবসের কর্মসূচির সময় আমি ঢাকায় ছিলাম। এরপর বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। প্রথমবর্ষের নবীন বরণের সময় আমি অ্যাকাডেমিক ডেলিগেট হিসেবে পাকিস্তানে ছিলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ কোটি টাকার প্রকল্প তিন বছর ধরে পরিত্যক্ত, চুরি গেছে যন্ত্রাংশ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফের উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবল চাপের মুখে আন্দোলনকারীদের সাথে বসার প্রস্তাব মোদি সরকারের
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসির ফল প্রকাশ নিয়ে সবশেষ যা জানা গেল
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুমুয়াবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপির, উত্তেজনা চরমে
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল অনুমোদন, অবিলম্বে কার্যকর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তরুণীকা-ে এমপি নজরুলকে দল থেকে বহিষ্কার
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঝুঁকিতে গাইবান্ধা শহর রক্ষা বাঁধ, আতঙ্কে হাজারো মানুষ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাহাড়ধসের শঙ্কায় কাঁপছে চট্টগ্রাম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












