সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রচার-প্রসারে পবিত্র বাইতুল মাল উনার গুরুত্ব ও তাৎপর্য (৩)
, ১৮ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১১ মার্চ, ২০২৩ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
عَنْ حَضْرَتْ أَبِـيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ يَبْلُغُ بِهٖ قَالَ: إِذَا مَاتَ الْمَيِّتُ قَالَتِ الْمَلَائِكَةُ: مَا قَدَّمَ وَقَالَ بَنُوْ اٰدَمَ: مَا خَلَّفَ؟
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। যখন কেউ মৃত্যুবরণ করে, তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা জিজ্ঞাসা করেন- “কি সে অগ্রীম পাঠিয়েছে?” আর বণী আদম (তার ওয়ারিশগন) বলে, “কি সে আমাদের জন্য রেখে গেল?” (শুয়াবুল ঈমান)
সাবধান! কোটি কোটি মানুষ আসে যায়: দৈনিক- জন্ম ৩.৬ লক্ষ, মৃত্যু ১.৫১৬ লক্ষ, ঘন্টায়- জন্ম ১৫ হাজার; মৃত্যু ৬.৩১ হাজার। কারো জন্যে দুনিয়ার কোন কাজ থেমে থাকবে না। কাজেই, এখন থেকেই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে।
সংকীর্ণতা অবস্থায় খরচ করলে প্রশস্ততা আসে। কেননা, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
لِيُنفِقْ ذُوْ سَعَةٍ مِّنْ سَعَتِهِ ۖ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنفِقْ مِمَّا اٰتَاهُ اللهُ لَا يُكَلِّفُ اللهُ نَفْسًا إِلَّا مَا اٰتَاهَا ۚ سَيَجْعَلُ اللهُ بَعْدَ عُسْرٍ يُّسْرًا
অর্থ: বিত্তশালী ব্যক্তি তার বিত্ত অনুযায়ী ব্যয় করবে। যে ব্যক্তি তার রিযিকের ব্যাপারে সংকীর্ণতা অনুভব করে সে যেন মহান আল্লাহ পাক তিনি তাকে যা দিয়েছেন, তা থেকে ব্যয় করে। মহান আল্লাহ পাক তিনি যাকে যা দিয়েছেন, তদপেক্ষা বেশী ব্যয় করার আদেশ কাউকে করেন না। মহান আল্লাহ পাক কষ্টের পর সুখ দেবেন। (পবিত্র সূরা ত্বলাক্ব শরীফ: পবিত্র আয়াত শরীফ ৭)
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মুজাদ্দিদে আযম, সাইয়্যিদুল আউলিয়া, আওলাদুর রসূল ঢাকা রাজারবাগ শরীফ উনার মহাসম্মানিত হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি সুমহান সুন্নত পালনার্থে বিশ্বব্যাপী প্রতিটি জেলা, উপজেলা, থানা পর্যায়ে মসজিদ মাদরাসা স্থাপনের ব্যাপক উদ্যোগ নিয়েছেন। মহান আল্লাহ পাক উনার মুবারক নির্দেশে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রতিষ্ঠা করেছিলেন পবিত্র মসজিদে নববী শরীফসহ অসংখ্য পবিত্র মসজিদ। যে পবিত্র সম্মানিত মসজিদসমূহ ক্বিয়ামত পর্যন্ত সম্মানিত দ্বীন ইসলাম উনার বুনিয়াদি নিদর্শন ও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে আলোকিত থাকবে। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عُثْمَانَ بْنُ عَفَّانٍ ذِى النُّوْرَيْنَ عَلَيْهِ السَّلَامُ قَالَ سَـمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ مَنْ بَنَى مَسْجِدًا لِلّٰهِ بَنَى اللهُ لَهٗ فِي الْـجَنَّةِ مِثْلَهٗ
অর্থ: সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক উনার জন্য একটি মসজিদ তৈরি করবে, মহান আল্লাহ পাক তিনি ঐ ব্যক্তির জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবেন।” সুবহানাল্লাহ! (বুখারী শরীফ ও মুসলিম শরীফ)
অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اَبِـىْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ، قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. إِنَّ مِـمَّا يَلْحَقُ الْمُؤْمِنَ مِنْ عَمَلِهِ وَحَسَنَاتِهٖ بَعْدَ مَوْتِهٖ عِلْمًا عَلَّمَهُ وَنَشَرَهُ وَوَلَدًا صَالِـحًا تَرَكَهُ وَمُصْحَفًا وَرَّثَهُ أَوْ مَسْجِدًا بَنَاهُ أَوْ بَيْتًا لِّاِبْنِ السَّبِيْلِ بَنَاهُ أَوْ نَـهْرًا أَجْرَاهُ أَوْ صَدَقَةً أَخْرَجَهَا مِنْ مَّالِهٖ فِيْ صِحَّتِهٖ وَحَيَاتِهٖ يَلْحَقُهُ مِنْ بَعْدِ مَوْتِهٖ
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মু’মিন উনার ইন্তিকালের পর উনার যে নেক আমলসমূহের ছওয়াব তিনি লাভ করতে থাকেন তা হচ্ছে- ইলম যা তিনি শিক্ষা করেছেন এবং প্রচার করেছেন। নেক সন্তান যাকে তিনি দুনিয়ায় রেখে গিয়েছেন। পবিত্র কালামুল্লাহ শরীফ উনার নুসখাহ, যা তিনি মিরাছস্বরূপ রেখে গেছেন। মসজিদ যা তিনি নির্মাণ করেছেন। মুসাফিরখানা যা তিনি সফরকারীদের জন্য তৈরী করেছেন। পানির জন্য যে কুপ খনন করেছেন এবং উনার সুস্থ এবং জীবিত অবস্থায় উনার মাল হতে যা কিছু দান করেছেন। সমস্ত কিছুই উনার আমলনামায় ছদকায়ে জারিয়াহ হিসেবে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ! (তিরমিযী শরীফ, বাইহাক্বী শরীফ, তাফসীরে কুরতুবী শরীফ)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার উম্মত উনাদেরকে বেশী বেশী পবিত্র মসজিদ, মাদরাসা প্রতিষ্ঠা করে এবং ইসলামী কিতাবাদী প্রকাশ, প্রচার-প্রসার করে সুন্নত আদায় করার মাধ্যমে বেশুমার ফযীলত-বরকত লাভ করতে এবং সম্মানিত দ্বীন ইসলাম উনাকে বুলন্দ করার বিষয়ে তাগিদ দিয়েছেন। কাজেই, প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক হচ্ছে, এই মহাসম্মানিত সুন্নত আদায় করার লক্ষ্যে মহান নেক কাজ তথা ছদকায়ে জারিয়ায় সার্বিকভাবে অংশগ্রহণ করতঃ মুসলিম উম্মাহর ঈমান-আক্বীদা ও আমল বিশুদ্ধ করার কাজে আর্থিকভাবে শরীক হওয়া। আর এই জন্য গঠন করা হয়েছে বাইতুল মাল। সুবহানাল্লাহ!
মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি যে কোটি কোটি কোটি মসজিদ, মাদরাসা, গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করবেন এবং কোটি কোটি কিতাবাদী প্রকাশ করবেন, সে মহান ছদকায়ে জারিয়ায় শরীক হওয়ার অন্যতম সুযোগ এই বাইতুল মাল। যা পুরুষ-মহিলা নির্বিশেষে সমাজের সকল মুসলমানের জন্য বাইতুল মালে শরীক হওয়ার মহান সুযোগ সর্বদা উন্মুক্ত। এছাড়াও বাইতুল মাল সমস্ত নেক কাজে ব্যবহার করা যায় বলে মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন। তাই যারা এই বাইতুল মালে শরীক থাকবেন তারা কোটি কোটি মসজিদ, মাদরাসা, গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা এবং কোটি কোটি কিতাবাদী প্রকাশ, প্রচার ও প্রসারের বেমেছাল ছদকায়ে জারিয়ার ফযীলত হাছিল করতে পারবেন বিনা সন্দেহ। যা ক্বিয়ামত পর্যন্ত জারী থাকবে। অর্থাৎ যারাই বাইতুল মালে শরীক থাকবেন, প্রত্যেকেই অনন্তকালব্যাপী ছদকায়ে জারিয়ার ছওয়াব লাভ করতেই থাকবেন। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি সকল মুসলমানকে হাক্বীক্বীভাবে বাইতুল মালে শরীক হওয়ার তাওফীক্ব দান করুন। আমীন!
-মীর মুহম্মদ তৈমুর রহমান
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অকাট্য দলীল দ্বারা সুস্পষ্টভাবে “গান-বাজনা” হারাম
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (২)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফিররা যতই মাল-সম্পদ খরচ করুক, তারা মুসলমানদের নিকট পরাস্ত হবেই হবে
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












