সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে পুরুষ ও মহিলা ব্যতীত তৃতীয় কোনো লিঙ্গের অস্থিত্ব নেই
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ ছামিন, ১৩৯২ শামসী সন , ০১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৬ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
আর বালেগ বা প্রাপ্ত বয়স্ক হিজড়াদের ব্যাপারে ফক্বীহগণ বলেছেন, বালেগ হওয়ার পর যদি তার দাড়ি গজায়, সে মহিলার সাথে নিরিবিলি অবস্থান করতে পারে বা পুরুষের মতো ইহ্তিলাম (স্বপ্নদোষ) হয়, তাহলে সে পুরুষ। আর যদি তার শরীরে মহিলাদের বিভিন্ন আলামত প্রকাশ পায় বা তার মাসিক হয়, পেটে বাচ্চা আসে এবং সে পুরুষের সাথে নিরিবিলি অবস্থান (সহবাস) করতে পারে, তাহলে সে একজন মহিলা হিসেবে বিবেচিত হবে। (দুররুল মুখতার, ফতওয়ায়ে আলমগীরী, মাবসূত্ব, হেদায়া, বিদায়া ইত্যাদি)
ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা খুনছায়ে মুশকিল বা জটিল হিজড়াদের ব্যাপারে বলেন, খুনসায়ে মুশকিল বা জটিল হিজড়া যদিও মানুষের নিকট জটিল ও অস্পষ্ট, তবে প্রকৃতপক্ষে সে পুরুষ কিংবা মহিলা। এর বাইরে নয়। যেমন, এ ব্যাপারে আল্লামা জারুল্লাহ জামাখশারী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
وَالْخُنْثٰى وَاِنْ اَشْكَلَ اَمْرُهٗ عِنْدَنَا فَهُوَ عِنْدَ اللهِ غَيْرَ مُشْكِلٍ مَعْلُوْمٌ بِالذُّكُوْرَةِ اَوِ الْاُنُوْثَةِ فَلَوْ حَلَفَ بِالطَّلَاقِ اَنَّهٗ لَمْ يَلْقَ يَوْمَهٗ ذَكَرًا وَلَا اُنْثٰى وَلَقَدْ لَقِىَ خُنْثٰى مُشْكِلًا كَانَ حَانِثًا لِاَنَّهٗ فِى الْحَقِيْقَةِ اِمَّا ذَكَرًا اَوْ اُنْثٰى وَاِنْ كَانَ مُشْكِلًا عِنْدَنَا
অর্থ: “হিজড়ার বাহ্যিক অবস্থা আমাদের কাছে অস্পষ্ট থাকলেও মহান আল্লাহ পাক উনার কাছে তার অবস্থা অস্পষ্ট নয়; বরং তার পুরুষ হওয়া অথবা মহিলা হওয়ার বিষয়টি তিনি জ্ঞাত। কাজেই, কেউ যদি ক্বসম খায় যে, সে আজ কোনো পুরুষ ও মহিলার সাথেই সাক্ষাৎ করেনি। যদি করে থাকে, তাহলে (তার আহলিয়া বা স্ত্রী) তালাক হয়ে যাবে। এমতাবস্থায় যদি সে কোনো খুনছায়ে মুশকিল বা জটিল হিজড়ার সাথে সাক্ষাৎ করে থাকে, তবে সে ক্বসম ভঙ্গকারী হয়ে যাবে। কারণ, প্রকৃতপক্ষে খুনছায়ে মুশকিল বা জটিল হিজড়া হয়তো পুরুষ অথবা মহিলা। যদিও আমাদের কাছে তার অবস্থা জটিল। ” (তাফসীরে যামাখশারী ৪/৭৬২)
আল্লামা ফখরুদ্দীন রাযী শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
وَالْخُنْثٰى فَهُوَ فِىْ نَفْسِهٖ لَا بُدَّ وَاَنْ يَّكُوْنَ اِمَّا ذَكَرًا اَوْ اُنْثٰى بِدَلِيْلِ اَنَّهٗ لَوْ حَلَفَ بِالطَّلَاقِ اَنَّهٗ لَمْ يَلْقَ فِىْ هٰذَا الْيَوْمِ لَا ذَكَرًا وَلَا اُنْثٰى وَكَانَ قَدْ لَقِىَ خُنْثٰى فَاِنَّهٗ يَخْنُثُ فِىْ يَمِيْنِهٖ
অর্থ: “আর হিজড়াও প্রকৃতপক্ষে অবশ্যই হয় পুরুষ হবে অথবা মহিলা। এর একটি দলীল হলো, কেউ যদি ক্বসম খায় যে, সে আজ কোনো পুরুষের সাথে সাক্ষাৎ করেনি এবং কোনো মহিলার সাথেও সাক্ষাৎ করেনি। যদি করে থাকে, তাহলে (তার আহলিয়া বা স্ত্রী) তালাক হয়ে যাবে। এমতাবস্থায় তার যদি কোনো হিজড়ার সাথে সাক্ষাৎ হয়ে থাকে, তাহলে তালাক হয়ে যাবে। ” (তাফসীরে কবীর ৩১/১৮২)
আল্লামা হযরত ইমাম আলাউদ্দীন আবূ বকর ইবনে মাসঊদ ইবনে আহমদ কাসানী হানাফী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ: ৫৮৭ হিজরী শরীফ) তিনি বলেন-
فَالْخُنْثٰى مَنْ لَّهُ اٰلَةُ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالشَّخْصُ الْوَاحِدُ لَا يَكُوْنُ ذَكَرًا وَاُنْثٰى حَقِيْقَةً فَاِمَّا اَنْ يَّكُوْنَ ذَكَرًا وَاِمَّا اَنْ يَّكُوْنَ اُنْثٰى
অর্থ: “হিজড়া বলা হয়, যার পুরুষ ও মহিলা উভয়ের লিঙ্গই আছে। প্রকৃতপক্ষে একজন মানুষ একই সাথে পুরুষ ও মহিলা হতে পারে না। হয়তো সে পুরুষ হবে অথবা সে মহিলা হবে। ” (বাদাইউছ ছানায়ি’ ৭/৩২৭)
-মুহাদ্দিস মুহম্মদ ইবনে ছিদ্দীক্ব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (২)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












