শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সম্মানিত উহুদ জিহাদ: (৬০ পর্ব)

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, সকাল ৫:৩২
সম্মানিত উহুদ জিহাদ: (৬০ পর্ব)
হযরত ইবনে ইসহাক্ব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার কাছে ছালিহ ইবনে কাইসান রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন যে, সম্মানিত উহুদ জিহাদের দিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে যাঁরা সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ করেছিলেন, উনাদেরকে হযরত হিন্দা বিনতে উতবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (তিনি তখনও সম্মানিত ঈমান গ্রহণ করেননি) তিনি ও উনার সঙ্গিনীরা উনাদের নাক-কান মুবারক কেটেছিলো। এমনকি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের কর্তিত নাক-কান মুবারকগুলো বিচ্ছিন্নভাবে ফেলে রেখেছিলো। এই সম্মানিত জিহাদে শত্রুরা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামযা আলাইহিস সালাম উনার কলিজা মুবারক ছিঁড়ে চিবাতে ও গিলতে চেষ্টা করেছিল কিন্তু গিলতে পারেনি। এরপর হযরত হিন্দা বিনতে উতবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি আক্রমনের ভয়ে সেখান থেকে সরে একটি উঁচু পাহাড়ে উঠে এই কবিতা আবৃত্তি করতে লাগলেন,
نَحْنُ جَزَيْنَاكُمْ بِيَوْمِ بَدْرٍ ... وَالْحَرْبُ بَعْدَ الْحَرْبِ ذَاتُ سُعْرِ
আজ আমরা সম্মানিত বদর জিহাদের প্রতিশোধ নিয়ে নিয়েছি। আর প্রথম যুদ্ধের পর দ্বিতীয় যুদ্ধ আরো উত্তেজনা পূর্ণ হয়ে থাকে।
مَا كَانَ عَنْ عُتْبَةَ لِي مِنْ صَبْرِ ... وَلَا أَخِي وَعَمّهِ وَبَكْرِي
কাট্টা কাফির উতবার বেদনা বরদাশত করা আমার পক্ষে সম্ভব ছিল না, আমার ভাইয়ের পক্ষেও তা সম্ভব ছিলো না, আর সম্ভব ছিল না উতবার চাচা ও আমার প্রথম সন্তানের পক্ষে।
شَفَيْت نَفْسِي وَقَضَيْت نَذْرِي ... شَفَيْت وَحْشِيّ غَلِيلَ صَدْرِي
আমি আমার প্রাণ জুড়িয়েছি, আমি আমার মান্নত পূরণ করেছি। হে হযরত ওয়াহশী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! (তিনি তখন সম্মানিত ঈমান মুবারক গ্রহণ করেননি) আপনি আমার মনের দাহ নির্বাপিত করেছেন।
فَشُكْرُ حَضْرَتْ وَحْشِيّ رَضِىَ اللهُ تَعَالىَ عَنْهُ عَلَيّ عُمْرِي ... حَتّى تُرَمّ أَعْظُمِي فِي قَبْرِي
সুতরাং আজীবন আমি হযরত ওয়াহশী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কৃতজ্ঞ থাকবো, যতদিন না আমার হাঁড় কবরে জীর্ণ হয়ে যায়।
উপরোক্ত কবিতার জবাবে হযরত হিন্দা বিনতে উছাছাহ ইবনে আব্বাদ ইবনে মুত্তালিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বলেন-
خَزِيت فِي بَدْرٍ وَبَعْدَ بَدْرٍ ... يَا بِنْت وَقّاعٍ عَظِيمِ الْكُفْرِ
হে লাঞ্ছিত, পতিত ও কট্টর কাফিরের মেয়েরা। সম্মানিত বদর জিহাদে তোমরা অপদস্থ হয়েছ, আর সম্মানিত বদর জিহাদের পরেও।
صَبّحَك اللّهُ غَدَاةَ الْفَجْرِ ... مِلْهاشِمِيّينِ الطّوّالِ الزّهْرِ
মহান আল্লাহ পাক তিনি করুন, সকাল সকালেই কর্তনশীল তরবারিসহ দীর্ঘকায় বিশিষ্ট সুন্দর সুন্দর হাশিমী উনাদের সাথে তোমাদের সাক্ষাৎ ঘটুক।
بِكُلّ قُطّاعٍ حُسَامٍ يَفْرِي ...حَضْرَتْ حَمْزَةُ عَلَيْهِ السَّلاَمِ لَيْثِيٌ وَ حَضْرَتْ عَلِيّ عَلَيْهِ السَّلاَمِ صَقْرِيّ.
সাইয়্যিদুশ শুহাদা হযরত হামযা আলাইহিস সালাম তিনি হলেন আমার সিংহ, আর সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি হলেন, আমার বাজপাখী।
إذَا رَامَ شَيْبٌ وَأَبُوك غَدْرِي ... فَخَضْبًا مِنْهُ ضَوَاحِي النّحْرِ
যখন কাট্টা কাফির শায়বা আর আপনার পিতা আমার সাথে গাদ্দারী করেছে, তখন সাইয়্যিদুশ শুহাদা হযরত হামযা আলাইহিস সালাম তিনি ও সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি তাদের বক্ষের বাইরের অংশগুলোকে রক্তে রঞ্জিত করে দিয়েছেন। তাদের এ মন্দ প্রতিজ্ঞা, অত্যন্ত ঘৃণিত প্রতিজ্ঞা।
হযরত ইবনে ইসহাক্ব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত হিন্দা ইবনে উতবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনিও এ সময় এই পংক্তিগুলো আবৃত্তি করেছিলেন-
شَفَيْت مِنْ حَمْزَةَ نَفْسِي بِأُحُدْ ... حَتّى بَقَرْت بَطْنَهُ عَنْ الْكَبِدْ
সম্মানিত উহুদের মাঠে সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম উনাকে শহীদ করে আমার কলিজা ঠান্ডা করেছি এবং পেট ফেড়ে উনার কলিজা পর্যন্ত বের করে নিয়েছি। নাউযুবিল্লাহ!
أَذَهَبَ عَنّي ذَاكَ مَا كُنْت أَجِدْ ... مِنْ لَذْعَةِ الْحُزْنِ الشّدِيدِ الْمُعْتَمِدْ
এর দ্বারা এক কঠিন জীবননাশক মর্মপীড়ার সেই অস্থিরতার ভাব শেষ হয়ে গিয়েছে, যা আমি আমার বক্ষে অনুভব করছিলাম।
وَالْحَرْبُ تَعْلُوكُمْ بِشُؤْبُوبٍ بَرِدْ ... تُقْدِمُ إقْدَامًا عَلَيْكُمْ كَالْأَسَدِ
এ যুদ্ধে আপনাদের উপর শিলাবৃষ্টির ন্যায় উছলিয়ে পড়ছিল এবং তা রক্ত পিপাসু সিংহের ন্যায় আপনাদের উপর চড়াও হচ্ছিল। (শরহে কুসত্বলানী, রওদ্বুল উনূফ, সীরাতে হালাবিয়্যাহ, সীরাতুন নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি, উয়ুনুল আছার, তারিখুল খমীস, আল কামিলু ফিত তারিখ) (চলবে)
-আল্লামা সাইয়্যিদ শাবীব

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ২ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৩ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬