শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সম্মানিত উহুদ জিহাদ: (৫৫ পর্ব)

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ২৯ মে, ২০২৩, রাত ২:৫০
সম্মানিত উহুদ জিহাদ: (৫৫ পর্ব)
হযরত সা’দ ইবনে রবী’ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার শাহাদাত মুবারক প্রকাশ:
কুরাইশ কাফির মুশরিকরা যখন সম্মানিত উহুদ জিহাদের ময়দান থেকে পলায়ন করলো তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত যায়িদ ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে নির্দেশ মুবারক দিলেন যে, হযরত সা’দ ইবনে রবী’ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কোথায় কি অবস্থায় রয়েছেন তা অনুসন্ধান করতে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন-
إِنْ رَأَيْتَهُ فَأَقْرِئْهُ مِنِّي السَّلاَمَ، وَقُلْ لَهُ يَقُولُ لَكَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ تَجِدُكَ؟
অর্থ: “যদি আপনি (হযরত সা’দ ইবনে রবী’ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে জীবিত অবস্থায়) উনার সাক্ষাৎ পান তবে উনাকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাবেন এবং উনাকে বলবেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আপনার কাছে জানতে চেয়েছেন আপনি কি অবস্থায় রয়েছেন?”
হযরত যায়িদ ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমি হযরত সা’দ ইবনে রবী’ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে খুঁজতে খুঁজতে যখন সন্ধান পেলাম তখন পর্যন্ত উনার জীবন বাতি নিভে যায়নি। তবে জীবনের শেষ মুহূর্তে তিনি উপস্থিত। হযরত সা’দ ইবনে রবী’ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার শরীরে তীর তরবারির ৭০ টি আঘাতে ক্ষত বিক্ষত হয়েছিলেন। আমি উনাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত সালাম মুবারক ও সুওয়ালের কথা শোনালাম। হযরত সা’দ ইবনে রবী’ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি জবাবে বললেন-
عَلَى رَسُولِ اللهِ السَّلاَمُ، وَعَلَيْكَ السَّلاَمُ قُلْ لَهُ يَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَجِدُنِي أَجِدُ رِيحَ الْجَنَّةِ، وَقُلْ لِقَوْمِي الأَنْصَارِ لاَ عُذْرَ لَكُمْ عِنْدَ اللهِ أَنْ يَخْلُصَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি সালাম মুবারক এবং আপনাকেও সালাম। আপনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলবেন, আমি এখন সম্মানিত জান্নাত মুবারক উনার সুঘ্রাণ পেতে শুরু করেছি। আর আমার সম্প্রদায়ের আনছার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম ভাইদের বলবেন, যদি উনাদের একজনকেও দেখতে পান (অর্থাৎ উনাদের মধ্যে একজনও যদি জীবিত থাকেন) আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারকের আঞ্জাম দেয়া না হয় তাহলে মহান আল্লাহ পাক উনার দরবারে উনাদের কোন ক্ষমা নেই।”
এ কথা মুবারকগুলো বলার পর পরই তিনি চোখ বন্ধ করলেন, এ জগত থেকে উনার রূহ মুবারক পরজগতে আরোহণ করে গেলেন। মহান আল্লাহ পাক তিনি উনার উপর সন্তুষ্ট থাকুন। (মুসতাদরিকে হাকীম, দালায়িলুন নুবুওওয়াহ, তারিখুল ইসলাম, সীরাতে মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
অপর এক বর্ণনায় উল্লেখ রয়েছে, হযরত সা’দ ইবনে রবী’ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি হযরত যায়িদ ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বললেন-
أَخْبِرْ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي فِي الأَمْوَاتِ وَأَقْرِئْهُ السَّلاَمَ، وَقُلْ لَهُ يَقُولُ حَضْرَتْ سَعْدٌ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ جَزَاكَ اللَّهُ عَنَّا وَعَنْ جَمِيعِ الآمَّةِ خَيْرًا.
অর্থ: “আপনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সংবাদ পৌঁছিয়ে দিবেন, আমি এখন শাহাদাতী শান মুবারক প্রকাশ করছি। উনাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং বলবেন, হযরত সা’দ ইবনে রবী’ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেছেন, আপনাকে আমার পক্ষ থেকে এবং সমগ্র কায়িনাতবাসীদের পক্ষ থেকে মহান আল্লাহ পাক তিনি সর্বোত্তম বিনিময় হাদিয়া করুন। (মুসতাদরিকে হাকীম, হায়াতুছ ছাহাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, সীরাতে মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
হযরত ইবনে আব্দুল বার রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। হযরত উবাই ইবনে কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, হযরত যায়িদ ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এসে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারকে হযরত সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার অবস্থা ও শেষ কথাগুলো পেশ করলেন। তা শুনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন-
رَحَمَهُ اللهُ نَصَحَ لِلّهِ وَلِرَسُوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيَّا وَمَيِّتَا.
অর্থ: “মহান আল্লাহ পাক তিনি উনার উপর সম্মানিত রহমত মুবারক নাযিল করুন, তিনি দুনিয়াতে থাকাকালে এবং শাহাদাতী শান মুবারক প্রকাশকালেও মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শুকরিয়া কামনা করেছেন এবং বিশ্বাস ভাজন থেকেছেন। সুবহানাল্লাহ! সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সুবহানা মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! (সীরতে হালাবিয়্যাহ, শুহাদায়ে উহুদ, উসদুল গাবা, রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সীরাতে মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
(চলবে)
-আল্লামা সাইয়্যিদ শাবীব

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ২ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৩ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬