শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সম্মানিত উহুদ জিহাদ: (৩২ পর্ব)

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ৩:৩৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৪২
সম্মানিত উহুদ জিহাদ: (৩২ পর্ব)


হযরত ইবনে ইসহাক্ব রহমতুল্লাহি আলাইহি তিনি আরো বলেন। হযরত হাসসান ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কাট্টা কাফির আমরাহ বিনতে আলকামা হারিছী ও তার পতাকা উত্তোলন সম্পর্কে বলেন-


إِذَا عَضَلٌ سِيقَتْ إِلَيْنَا كَأَنَّهَا ... جَدَايَةُ شِرْكٍ مُعْلَمَاتِ الْحَوَاجِبِ
أَقَمْنَا لَهُمْ طَعْنًا مُبِيرًا مُنَكِّلًا ... وَحُزْنَاهُمُ بِالضَّرْبِ من كل جانب
فلولا لواء الخارثية أَصْبَحُوا ... يُبَاعُونَ فِي الْأَسْوَاقِ بَيْعَ الْجَلَائِبِ


অর্থ: “যখন বানূ আদ্বল শিরক এলাকার হরিণের বাচ্চার মত আমাদের দিকে ধেয়ে এসেছিল, যখন তাদের ভ্রুর উপর চিহ্ন ছিল, তখন আমরা তাদের প্রতি দৃষ্টান্তমূলক বিধ্বংসী বর্শা নিক্ষেপ শুরু করি এবং চারিদিক থেকে তরবারির আঘাত করে তাদের লাশের স্তুপে পরিণত করি। যদি আমরাহ হারিছীর পতাকা না হতো, তবে তারা বাজারে বানিজ্যিক পণ্যের ন্যায় বিক্রি হতো। (সীরাতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি, আর রওদ্বুল উনূফ, ইমতিয়াউল আসমা’ আল বিদায়া ওয়ান নিহায়া)
সম্মানিত জিহাদ শেষ মনে করে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা উনাদের মাল-সামানা গোছগাছ করাকালীন কাফির মুশরিকদের আকস্মিক আক্রমণ:
পাহাড়ের সংকীর্ণ পথ পাহারায় যে তীরন্দাজ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা দায়িত্বে ছিলেন, উনারা দেখতে পেলেন সম্মানিত জিহাদে মুসলমান উনাদের বিজয় লাভ হয়েছে। অপরদিকে কাফির মুশরিকরা জিহাদের ময়দান থেকে পলায়ন করেছে। কোন কাফির মুশরিককে ময়দানে দেখা যাচ্ছিলনা। এমতাবস্থায় হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা নিজেদের মাল-সামানা গোছগাছ ও কাফির মুশরিকদের জিহাদেও ময়দানে ছেড়ে যাওয়া গনিমতের মাল একত্রিত করতে লাগলেন। শুধুমাত্র হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনিসহ ১০ জন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সেই গিরিপথে অবস্থান মুবারক করছিলেন আর বাকি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা মাল-সামানা গোছগাছ করার জন্য গিরিপথ থেকে চলে যান। এদিকে কাফিরদের দলের হযরত খালিদ বিন ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (তিনি তখনও সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেননি) তিনি দু’বার এই গীরিপথ দিয়ে সম্মানিত মুসলমান উনাদের উপর আক্রমণ করার চেষ্টা করেছিলেন। সর্বশেষে যখন দেখতে পেলেন সামান্য কিছু হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা এখানে অবস্থান মুবারক করছেন এবং এই পাহাড়ী পথটি একেবারেই অরক্ষিত। তখন হযরত খালিদ বিন ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার বাহিনী নিয়ে পিছন দিক থেকে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের উপর আক্রমণ করলেন। যার ফলে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনিসহ দশজন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারা শাহাদাতী শান মুবারক প্রকাশ করলেন। সুবহানাল্লাহ! সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সুবহানা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!
ইবনে ইসহাক্ব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারা এই পরিস্থিতিতে চিন্তিত হয়ে পড়েন। পিছনদিক হতে কাফির মুশরিকদের আক্রমণে উনারা অনেকেই শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন ও আহত হন। এই সময়টি ছিলো মুসলমান উনাদের জন্য এক মহাপরিক্ষার দিন। মহান আল্লাহ পাক তিনি অনেক হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে সম্মানিত শাহাদাতী শান মুবারক উনার মর্যাদা মুবারক দান করেন। স্বয়ং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুল্লাহ তথা মহাসম্মানিত সম্মুখের দাঁত মুবারক শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন। উনার নূরুর রহমাত তথা মহাসম্মানিত ও মহাপবিত্র চেহারা মুবারক নূরুন নাজাত বা মহাসম্মানিত রক্তাক্ত শান মুবারক প্রকাশ করেন। উনার নূরুল হামরা’ তথা মহাসম্মানিত ও মহাপবিত্র ঠোঁট মুবারক ফেটে যান। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যে কুলাঙ্গার বদবখত আঘাত করেছিল সে ছিল কাট্টা কাফির উতবা ইবনে আবূ ওয়াক্কাছ। (দালায়িলুন নুবুওওয়াহ, সীরাতে ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি, তারিখুল ইসলাম) (চলবে)।
-আল্লামা সাইয়্যিদ শাবীব

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ২ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৩ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬