শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সম্মানিত উহুদ জিহাদ: (২৯ পর্ব)

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ৩:০২
সম্মানিত উহুদ জিহাদ: (২৯ পর্ব)

চতূর্থ মুবারিয: এরপর পতাকা হাতে নিয়ে নিলো কাট্টা কাফির আবূ সা’দ ইবনে আবূ ত্বলহা। সাইয়্যিদুনা হযরত সা’দ ইবনে আ৬বী ওয়াক্কাছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তৎক্ষনাৎ তাকে নিশানা করে তীর নিক্ষেপ করলেন, তীর গিয়ে তার গলায় লাগল। ফলে তার মুখ থেকে জিহ্বা বাইরে বের হয়ে আসলো। সাইয়্যিদুনা হযরত সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কাট্টা কাফির আবূ সা’দকে তাড়াতাড়ি কতল করলেন। সুবহানাল্লাহ! সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সুবহানা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!
পঞ্চম মুবারিয: এরপর এলো কাট্টা কাফির মুসাফিহ ইবনে ত্বলহা ইবনে আবূ ত্বলহা সে পতাকা হাতে নিলো। সাইয়্যিদুনা হযরত আসিম ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এক আঘাতেই এই কাট্টা কাফিরকে নির্মূল করে দিলেন। সুবহানাল্লাহ! সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সুবহানা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!
ষষ্ঠ মুবারিয: এরপর কাট্টা কাফির হারিছ ইবনে ত্বলহা ইবনে আবূ ত্বলহা পতাকা তুলে ধরল। সাইয়্যিদুনা হযরত আসিম ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তাকেও এক আঘাতেই জাহান্নামে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ! সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সুবহানা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!
কারো কারো মতে, সাইয়্যিদুনা হযরত যুবায়ির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হাত মুবারকে কাট্টা কাফির হারিছ ইবনে ত্বলহা সে মারা যায়।
সপ্তম মুবারিয: এরপর কাট্টা কাফির কিলাব ইবনে ত্বলহা ইবনে আবূ ত্বলহা সে পতাকা উঠিয়ে সামনে আসলো। সাইয়্যিদুনা হযরত যুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এই কাট্টা কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ! সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সুবহানা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!
অষ্টম মুবারিয: এরপর পতাকা তুলতে এগিয়ে আসে কাট্টা কাফির জুল্লাস ইবনে ত্বলহা ইবনে আবূ ত্বলহা। সাইয়্যিদুনা হযরত ত্বলহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার তরবারি মুবারক নিয়ে এগিয়ে গেলেন এবং এই কাট্টা কাফিরকে হত্যা করলেন। সুবহানাল্লাহ! সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সুবহানা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!
নবম মুবারিয: এরপর কাফির মুশরিকদের পক্ষে পতাকা তুলতে আসলো কাট্টা কাফির আরতাত শুরাহবিল। ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি এগিয়ে এই কাফিরকেও এক কোপে দুই ভাগ করে দিয়ে তাকেও জাহান্নামে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ! সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সুবহানা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!
দশম মুবারিয: এরপর কাট্টা কাফির শুরাইহ ইবনে কারিয পতাকা নিয়ে এগিয়ে এলে তাকেও হত্যা করা হয়। সুবহানাল্লাহ! সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সুবহানা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! তার হত্যাকারী কে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
একাদশ মুবারিয: অতঃপর কাট্টা কাফির শুরাইব- এর ক্রীতদাস কাট্টা কাফির সুওয়াব পতাকা নিয়ে সামনে এগিয়ে যায়। তাকে হত্যা করেন হযরত সা’দ ইবনে আবী ওয়াক্কাছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি।
মতান্তরে সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম তিনি অথবা ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি সুওয়াবকে হত্যা করেন। সুবহানাল্লাহ! সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সুবহানা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! (যুরকানী, তাবাকাতে ইবনে সা’দ, সীরাতে মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
এভাবে বাইশজন কুরাইশ কাফির মুশরিক সর্দার একজনের পর একজন করে ধ্বংসের ঘাটে নেমে আসে। হযরত ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি তিনি তাদের নাম উল্লেখ করেছেন, সেই সাথে কে কোন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হাতে নিহত হয়েছে তা তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ! সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সুবহানা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! (সীরাতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যুরকানী, সীরতে মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
হযরত ইউনূস রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত ইবনে ইসহাক্ব রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণনা করেন। তিনি বলেন, মুশরিকদের পতাকা বহনকারী কাট্টা কাফির ত্বলহা ইবনে আবূ ত্বলহা আবদারী সেদিন যুদ্ধ করার জন্য ময়দানে হাযির হয়ে দ্বন্দ্ব যুদ্ধের আহবান জানাচ্ছিল। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা তার নিকট থেকে একটু দূরে সরে অবস্থান করছিলেন। সর্বপ্রথম সাইয়্যিদুনা হযরত যুবাইর ইবনে আওয়াম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তার মুকাবিলায় এগিয়ে গেলেন এবং তাকে আক্রমণ করলেন। এক সময় সাইয়্যিদুনা হযরত যুবাইর ইবনে আওয়াম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তার উটের উপর চড়ে বসলেন আর তাকে ধরাশায়ী করে ফেললেন এবং নিজ তরবারি দিয়ে তাকে কতল করে ফেললেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদুনা হযরত যুবাইর ইবনে আওয়াম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার এ বীরত্বের প্রশংসা মুবারক করে ইরশাদ মুবারক করলেন-
إِنَّ لِكُلِّ نَبِيٍّ حِوَارِيًّا، وَحِوَارِيِّ حَضْرَتْ الزُّبَيْرُ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ.
অর্থ: “প্রত্যেক নবী আলাইহিমুস সালাম উনাদের হাওয়ারী ও খিদমত মুবারক উনার আঞ্জামদানকারী থাকেন আর আমার হাওয়ারী হলেন সাইয়্যিদুনা হযরত যুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি।” সুবহানাল্লাহ! সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সুবহানা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! (বুখারী শরীফ, নাসায়ী শরীফ, মুসনাদে আবূ দাউদ শরীফ, মুসনাদুল হুমাইদী, মুসনাদে আহমাদ)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন-
لَوْ لَمْ يَبْرُزْ إِلَيْهِ، لَبَرَزْتُ أَنَا إِلَيْهِ; لِمَا رَأَيْتُ مِنْ إِحْجَامِ النَّاسِ عَنْهُ.
অর্থ: “আমি যখন দেখলাম হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা ত্বলহা ইবনে আবূ ত্বলহা থেকে সরে থাকছেন তখন সাইয়্যিদুনা হযরত যুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি যদি বেরিয়ে না আসতেন তবে আমি নিজেই তার বিরুদ্ধে জিহাদ মুবারকে অবতীর্ণ হতাম।” সুবহানাল্লাহ। সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সুবহানা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! (সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফিসীরাতে খাইরিল ইবাদ, সীরতে হালাবিয়্যাহ, আল বিদায়া ওয়ান নিহায়া, হায়াতুছ ছাহাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম) (চলবে)
-আল্লামা সাইয়্যিদ শাবীব।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ২ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৩ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬