শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩য় পর্ব)

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, বিকাল ৩:৫৩ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৪২
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩য় পর্ব)

পবিত্র মক্কা শরীফের কাফির মুশরিকদের সংঘবদ্ধ ও যুদ্ধের প্রস্তুতি:
এছাড়া কুরাইশ কাফির মুশরিকদের থেকে আবূ ত্বলহা হলো আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল উয্যা ইবনে উছমান ইবনে আব্দুদদার এর কুনিয়াত আর সুলাফা হলো ত্বলহার ছেলে মুসাফি’, জুল্লাস ও কিলাবের মা। তাদের পিতাসহ তারা সকলে উহুদ যুদ্ধে নিহত হয়। বনূ মালিক ইবনে হিসল গোত্রের খুন্নাস বিনতে মালিক ইবনে মাযরাব নামক জনৈক মহিলা তার ছেলে আবূ আযীয ইবনে উমায়েরসহ যুদ্ধে বেরিয়েছিলো। সে হযরত মুসয়াব ইবনে উমাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মা ছিলো। অনুরূপভাবে আমরাহ বিনতে আলক্বামাহ এ অভিযানে অংশগ্রহণ করে। সে ছিলো বনূ হারিছ ইবনে আব্দে মানাত ইবনে কিনানার একজন মহিলা।
হযরত হিন্দ বিনতে উতবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (পরবর্তীতে তিনি সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন) তিনি যখনই হযরত ওয়াহশী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কাছ দিয়ে অতিক্রম করতেন, কিংবা হযরত ওয়াহশী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি যখন উনার পাশে আসতেন, তখন হযরত হিন্দা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে বলতেন, হে আবূ দাসমা! আমার কলিজা শীতল করুন। আবূ দাসমা ছিলো হযরত ওয়াহশী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কুনিয়াত। অতঃপর তারা যুদ্ধের জন্য রওয়ানা হয়ে সেখানে পৌঁছে আয়নায়ন পর্বতে আস্তানা গাড়লো, যা পবিত্র মদীনা শরীফ উনার বিপরীত দিকে কানাত উপত্যকার পাশে বাতনে সাবখার নিম্নভূমিতে অবস্থিত ছিলো।
মোট কথা, পবিত্র মক্কা শরীফের কাফির মুশরিকরা যখন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলো এবং স্বীয় স্ত্রীদের সঙ্গে নিলো যাতে তারা ছড়া ও কবিতা আবৃত্তি করে যোদ্ধাদের মনোবল বৃদ্ধি করতে পারে এবং পলাতকদের ধিক্কার দিতে পারে। যেন অধিকন্তু যোদ্ধারা নারীদের কাছে অপদস্ত হওয়ার ভয়ে সর্বান্তকরণে প্রাণপণ যুদ্ধ করে পিছনে বসে থাকার চিন্তাও না করে। পবিত্র মক্কা শরীফের কুরাইশ কাফির মুশরিকরা বিভিন্ন গোত্রের প্রতি দূতও প্রেরণ করে যাতে তারা এই যুদ্ধে অংশগ্রহণ করে তাদের শক্তি বৃদ্ধি করে। এভাবে তারা ৩০০০ সৈন্য জমা করতে সক্ষম হয়। নাউযুবিল্লাহ! যাদের মধ্যে ৭০০ শত ছিলো বর্ম পরিহিত। অধিকন্তু ২০০ ঘোড়া, তিন হাজার উট, ১৫ জন নারী সহযাত্রী ছিলো। এই ৩০০০ সুসজ্জিত যোদ্ধা হযরত আবূ সুফিয়ান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নেতৃত্বে তৃতীয় হিজরী সনের ৫ই শাওওয়াল শরীফ পবিত্র মক্কা শরীফ থেকে যাত্রা করে। (সীরাতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি, তাবাকাতে ইবনে সা’দ, যারকানী, তারীখে তাবারী, সীরাতুল মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল বিদায়া)

খতিমুল মুহাজিরীন আব্বাস আলাইহিস সালাম উনার কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কুরাইশদের উদ্দেশ্য সম্পর্কে অবহিতকরণ:

যখন পবিত্র মক্কা শরীফের কাফির মুশরিকরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলো তখন খতিমুল মুহাজিরীন সাইয়্যিদুনা হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি কাল বিলম্ব না করে দ্রুত একটি পত্র লিখে একজন দূতের মাধ্যমে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারকে প্রেরণ করেন। খতিমুল মুহাজিরীন সাইয়্যিদুনা হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি তখনও পবিত্র মক্কা শরীফে অবস্থান মুবারক করছিলেন। তিনি দূতকে নির্দেশ দিলেন যেভাবেই হোক খুব দ্রুত তিন দিনের মধ্যে এই পত্র পবিত্র মদীনা শরীফে পৌঁছানোর জন্য। খতিমুল মুহাজিরীন সাইয়্যিদুনা হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি সেই পত্রে কাফির মুশরিকদের সৈন্য সংখ্যা, তাদের অস্ত্র-শস্ত্র এবং রসদসম্ভারের পূর্ণ বিবরণ উল্লেখ করেন। (যারকানী, মাদারেজুন নুবুওওয়াহ, সীরাতুল মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
এ খবর পাওয়া মাত্রই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত মুনিস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদেরকে কাফির মুশরিকদের বর্তমান অবস্থা ও অবস্থান জানার জন্য পাঠালেন। উনারা এসে জানালেন যে, কুরাইশ কাফির মুশরিকদের সৈন্যদল পবিত্র মদীনা শরীফ উনার কাছাকাছি চলে এসেছে। এরপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কাফির মুশরিকদের কতজন সৈন্য রয়েছে তা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে জানানোর জন্য হযরত হুবাব ইবনে মুনযির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে পাঠালেন। হযরত হুবাব ইবনে মুনযির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কুরাইশ কাফির মুশরিকদের সৈন্যসংখ্যা, তাদের উট ও ঘোড়ার পরিমান ও যুদ্ধাস্ত্র ইত্যাদি সম্পর্কে পূর্ণ তথ্যাদি এসে পেশ করলেন। এ সংবাদ শুনে হযরত সা’দ ইবনে মুয়ায রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত উসাইদ ইবনে হুদাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত সা’দ ইবনে উবাদাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারা রাতভর পবিত্র হুজরা শরীফ তথা পবিত্র মসজিদে নববী শরীফ পাহারা দিলেন, পবিত্র মদীনা শরীফ উনার চারিদিকে পাহারার ব্যবস্থা করা হলো। সুবহানাল্লাহ! (তাবাকাতে ইবনে সা’দ, সীরাতে মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) (চলবে)

-আল্লামা সাইয়্যিদ শা’বীব আহমদ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ২ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৪ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬